আইপিএল ২০২৩, ম্যাচ ২৮ঃ ডিসি বনাম কেকেআর পিচ রিপোর্ট এবং হেড টু হেড

KKR vs DC
KKR vs DC. ( Image Source: IPL/BCCI )

বৃহস্পতিবার আইপিএলের মঞ্চে মেগা ডুয়েলে নামতে চলেছে কলকতা নািট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালসের। আইপিএলের মঞ্চে এই দুই দলের প্রতিদ্বন্দ্বীতার ইতিহাস যখেষ্ট পুরনো। আইপিেলের বারবারই দুই দলের মধ্যে হাড্ডহাড্ডি লড়াই দেখা গিয়েছে। বৃহস্পতিবারের ম্যাচেও যে এমনটা হওয়ার সম্ভাবনা নেই তা বলা চলে না। যদিও এবারের আইপিেলে নামার আগে চিত্রটা খানিকটা আলাদা। দিল্লি ক্যাপিটালস রয়েছে লিগ টেবিলের একেবারে নীচের দিকে। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স রয়েছে এই মুহূর্তে সাত নম্বরে।

এবারের আইপিএলের প্রথম ম্যাচেই হেরে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। যদিও ঘুরে দাঁড়াতে খুব একটা বেশী সময় নেয়নি কলকাতা নাইট রাইডার্স। পরপর দুই ম্যাচেই দুরন্ত জয় তুলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স ব্রিগেড। যদিও শেষ দুই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে গিয়েছিল  কলকাতা নািট রাইডার্স। এবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জিততে যে তারা মরিয়া হয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এই মুহর্তে নীতিশ রানা, রিঙ্কু সিংরা দুরন্ত ফর্মে রয়েছেন।

সেইসঙ্গে রানের মধ্যে রয়েছেন ভেঙ্গটেশ আইয়ার। গত ম্যাচেই আইপিএলে সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন তিনি। দিল্লির বিরুদ্ধে যে তিনিও শক্তি যোগাবে তা বলর অপেক্ষা রাখে না। অন্যদিকে এবারের আইপিএলে এখনও পর্যন্ত জয়ার খাতা খুলতে পারেনি দিল্লি ক্যাপিটালস। মিচেল মার্শ, পৃথ্বি শদের মতো ক্রিকেটাররা তাদের দলে থাকলেও রানের খাতা খুলতে ব্যর্থই হয়েছেন। ডেভিড ওয়ার্নার রান পেলেও, তাঁর ধীর গতির ব্যাটিং নিয়ে কিন্তু সমালোচনা শুরু হয়ে গিয়েছে। এই ম্যাচেও কেকেআরের থেকে খানিকটা পিছিয়েই রয়েছে তারা। বৃহস্পতিবার  অরুণ জেটলি স্টেডিয়ামে নামতে চলেছে দুই দল। সেখানের পিচের দিকেই নজর সকলের।

পিচ রিপোর্ট

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম এই ম্যাচেও খানিকটা ব্যাটিং সহায়কই হতে চলেছে। মনে করা হচ্ছে যে এদিনও ব্যাটে ভালভাবেই বল পাবেন ব্যাটাররা। শুরু থেকেই ঠিকঠাক ভাবে খেললে ব্যাটারদের পক্ষেই পিচ যাবে বলে মনে করা হচ্ছে। দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচে বড় রান দেখা যাবে বলেই মনে করা হচ্ছে।

হেড টু হেড

আইপিএলের শুরু থেকেই এই দুই দলের মধ্যে রয়েছে প্রবল প্রতিদ্বন্দ্বীতা।  সেই ধারা এখনও বজায় রয়েছে। এখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। এখনও প্রযন্ত আইপিএলের মঞ্চে ৩২ বার মুখোমুখি হয়েছে দুই দল। সেখানেই ১৬ বার জিতেছে কলকাতা নাইট রাইডার্স। ১৫ বার জয় এসেছে দিল্লি ক্যাপিটালস শিবিরের পক্ষে। একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। ২০০৮ সালে দিল্লি ক্যাপিটালসের বিরু্দ্ধে প্রথম ম্যাচ জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। সেই থেকেই তাদের লড়াই চলছে। ২০২২ সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জিতেছিল দিল্লি ক্যাপিটালস। শেষবারের প্রতিশোধ কলকাতা নাইট রাইডার্স নিতে পারে কিনা সেদিকে তাকিয়ে সকলে।

close whatsapp