ডেভিড ওয়ার্নারের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন হরভজন সিং
আপডেট করা - Apr 12, 2023 7:15 pm

আইপিএলে পরপর তিন ম্যাচে তিনটিতেই হেরে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। লড়ািটা শেষপর্যন্ত হাড্ডহাড্ডি হলেও শেষরক্ষা করতে পারেনি দিল্লি ক্যাপিটালস । এই ম্যাচেও ডেভিড ওয়ার্নারের ব্যাটে বড় রানের ঝলক দেখা গিয়েছে। কিন্তু জয়ের মুখ দেখতে ব্যর্থই হয়েছে দিল্লি ক্যাপিটালস। এমন পরিস্থিতিতেই ডেভিড ওয়ার্নারের পারফর্ম্যান্স নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। ওয়ার্নার ম্যাচের পর ফিল্ডিং নিয়ে কথা বললেও, বরভজন সিং কিন্তু এই হারের পিছনে ডেভিড ওয়ার্নারকেই অনেকটা দায়ী করেছেন।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের হয়ে অর্ধশতরানের ইনিংস খেললেও, এদিনও বেশ দীর গতিতেই খেলেছিলেন ডেভিড ওয়ার্নার। আর এই জায়দাটা নিয়েই এবার প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। তাঁর মতে ডেভিড ওয়ার্নার রান করলেও, সেটা আরও দ্রুত করা উচিত্। কিন্তু তিনি সেটা নাকি একেবারেই করছেন না। আর সেটাই দিল্লি ক্যাপিটালসের ব্যর্থতার অন্যতম কারণ হিলসাবে দেখছেন ভারতীয় দলের এঅ প্রাক্তন ক্রিকেটার।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গতম্যাচে অর্ধশতরান পেয়েছিলেন ডেভিড ওয়ার্নার
ম্যাচ শেষে দলের ফিল্ডিং নিয়ে খানিকটা অসন্তোষ প্রকাশ করেছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কিন্তু এই কথা মেনে নিতে পারাজ প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। বরং তাঁর মতে ডেভিড ওয়ার্নার যেমন পারফর্ম্যান্স করছেন, তাতে তাঁরক বিরুদ্ধেই সমস্তকিছু চলে যাচ্ছে। সেই দিকেই বাড়তি নজর দেওয়া উচিত্ বলেও মনে করছেন হরভজন সিং। কয়েকদিন আগে বীরেন্দ্র সেওয়াগও ডেভিড ওয়ার্নারের এমন পারফরম্যান্স নিয়ে মুখ খুলেছিলেন। ওয়ার্নারের ধীর গতির ব্যাটিং নিয়েই অসন্তোষের কথা শোনা গিয়েছিল বীরেন্দ্র সেওয়াগের মুখেও।
এবার সেই একই কথা কার্যত হরভজন সিংয়ের মুখেও শোনা গেল। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “শুধুমাত্র কিছু রান করার এখানে তেমন কোনও লাভ নেই। যেটা প্রোয়জন হল সেটা কতটা দ্রুত রান করা হচ্ছে। দেখে মনে হচ্ছে ডেভিড ওয়ার্নার যেন তাঁর নিজের দলের বিরুদ্ধেই খেলছেন। ফিল্ডিং পার্ট নিয়ে তিনি যেটা বলেছেন, আমার মনে হয় সেটা একটা অজুহাত ছাড়া আর কিছুই নয়। বল পাওয়ার পর সঙ্গে সঙ্গে তা ছুঁড়ে দেওয়ার মতো সময় সকলের কাছে সবসময় থাকে না”।
মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ছয় উইকেটে হেরে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। সেই মঞ্চে ডেভিড ওয়ার্নার অর্ধশতরান পেলেও, অক্ষর পটেল যদি শেষ মুহূর্তের সেই বিধ্বংসী ইনিংস না খেলতেন তবে হয়ত দিল্লি ক্যাপিটালস এই ম্যাচেও ১৫০ রানের গন্ডী টপকাতে পারত না। ডেভিড ওয়ার্নারকে নিয়ে সমালোচনা ক্রমশই বাড়তে শুরু করেছে। পরের ম্যাচে আবারও ডেভি্ড ওয়ার্নারকে সেই বিধ্বংসী ফর্মে দেখা যায় কিনা সেটাই এখন দেখার।