নাইটদের বিরুদ্ধে জয়ের পরই নিজের মন্থর ব্যাটিং নিয়ে মুখ খুললেন ডেভিড ওয়ার্নার
আপডেট করা - Apr 21, 2023 1:01 pm

আইপিএলের মঞ্চে প্রথম জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪ উইকেটে জিতেছে দিল্লি ক্যাপিটালস। এবারের আইপিএলে টানা পাঁচ ম্যাচ হারের পর কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। অএবারের াইপিএলে প্রথম ম্যাচ জয়ের পরই নিরবতা ভাঙলেন দিল্লি ক্যাপিটালস শিবিরের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আইপিএলে তাঁর ব্যাটে রান এলেও তাঁর স্ট্রাইকরেট নিয়ে ক্রমশই সমালোচার সুর চড়া হতে আরম্ভ করেছিল। কেন তিনি ধীর গতিতে খেলেছিলেন সেই প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন ডেভিড ওয়ার্নার।
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেই এবারের আইপিএলে ডেভিড ওয়ার্নার নিজের দ্রুততম অর্ধশতরান করেছিলেন। যদিও কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শেষরপর্যন্ত মাঠে থাকতে পারেননি এই তারকা ক্রিকেটার। কিন্তু জয় পেতে খুব একটা অসুবিধা হয়নি। এই ্মযাচেও য়ে ডেভিড ওয়ার্নারের থানিকটা ধীরে খেলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল তা বলার অপেক্ষা রাখে না। সেি নিয়েই এবার মুখ খুলেছেন তিনি। অপরদিকের উইকেট দ্রুত হারানোর ফলেই যে ধীর গতিতে ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, তা জানাতে এবার কোনও দ্বিধা করেননি ডেভিড ওয়ার্নার।
নাইট রাইডার্সের বিরুদ্ধে ৩৩ বলে অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন ডেভিড ওয়ার্নার
এবারের আইপিেলে ইতিমদ্যেই চারটি অর্ধশতরান করে ফেলেছেন ডেভিড ওয়ার্নার। যদিও তাঁর স্ট্রাইকরেট নিয়ে কথাবার্তা চলেই যাচ্ছে। এতদিন চুপ থাকারই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। অপেক্ষাটা ছিল দিল্লি ক্যাপিটালসের ম্যাচ জেতার। সেই ম্যাচ জয়ের পরই সমালোচকদের জবাব দিলেন ডেভিড ওয়ার্নার। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শুরুটা ভালভাবে করলেও, এদিনও অপরপ্রান্তে থাকা ক্রিকেটাররা দ্রুত সাজঘরে ফিরতে থাকেন। প্রতি ম্যাচে এই ঘটনার দন্যই য়ে তাঁকে ধীর গতিতে খেলতে হয় তা বলতে এখন আর কোনও দ্বিধানেই ডেভিড ওয়ার্নারের।
ম্যাচ শেষে ডেভিড ওয়ার্নার জানিয়েছেন, “আমি যেভাবে ব্যাটিং করি, সেইভাবে এখানে ব্যাটিং পারফরম্যান্স প্রদ্রশন না করার জন্য মাঠের বাইরে আমায় নিয়ে নানান সমালোচনা শুরু হয়েছে। কিন্তু দু ওভারের মধ্যে যখন কোনও দল পরপর তিন উইকেট খোয়ায় এবং সেখানে আমি মাত্র তিনটি বলই খেলার সুযোগ পাই। সেই সময়ে কী করতে পারে কেউ। সেই মুহর্তে কিছুই করার থাকে না। সেখানে দায়িত্ববোধটাি কাজ করে অনেক বেশী”।
ডেভিড ওয়ার্নারের পারফরম্যান্স নিয়ে আইপিএলের শুরু থেকেই এবার শুরু হয়েছিল সমালোচনাটা। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম জয় পাওয়ার পরই সমালোচকরদের একহাত নিলেন ডেভিড ওয়ার্নার।