আহমেদাবাদে প্রাক্তন নাইট শুভমন গিল বনাম কেকেআর, চড়ছে উত্তেজনার পারদ

Shubman Gill and Hardik Pandya
Shubman Gill and Hardik Pandya. (Source: IPL/BCCI)

গতবারের আইপিএল থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন শুভমন গিল। এবারের আইপিএলেও নিজের ফর্ম ধরে রেখেছেন তিনি। পরপর দুই ম্যাচেই গুজরাত টাইটান্সের জয়ের অন্যতম প্রধান কারিগড় এই তরুণ তারকা। রবিবার ঘরের মাঠে নামছে গুজরাত টাইটান্স। প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। প্রাক্তন দলের বিরুদ্ধে নামার লক্ষ্যেই এখন রয়েছেন শুভমন গিল। কেকেআরের বিরুদ্ধে কোনও বিশেষ পরিকল্পনা তাঁর রয়েছে কিনা তা তো ম্যাচের সময়ই বোঝা যাবে। তবে এই ম্যাচেও শুবমন গিল যে তাঁর রানের গতি অব্যহত রাখবে তা বলার অপেক্ষা রাখে না।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে বহু ম্যাচ খেলেছেন তিনি। যদিও নাইট শিবিরে এখন শুভমন গিল প্রাক্তন। রবিবার কলকাতা নাইট রাইডার্স নামছে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। কেকেআরের সামনে যে শুভমন গিল কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে তা বলাই বাহুল্য। যদিও নাইট রাইডার্সও  তাদের প্রাক্তন ক্রিকেটারের মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে। শুভমন গিল বনাম কেকেআর লড়াইয়ে সাফল্য কোথায় আসবে তা তো ম্যাচ শেষেই বোঝা যাবে।

২০২২ সালেই মেগা নিলামের আগে এই তরুণ ক্রিকেটারকে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আর সেই সিদ্ধান্ত যে কতটা ভুল ছিল তা সেবারই বুঝিয়ে দিয়েছিলেন তিনি। গুজরাত টাইটান্সের হয়ে দুর্ধর্ষ পারফর্ম্যান্স দেখিয়েছিলেন শুভমন গিল। নচুন মরসুমে ফের একবার কলতাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামতে চলেছেন তিনি। এই মুহূর্তে আইপিএলের মঞ্চে অসাধারণ ফর্মে রয়েছেন শুভমন গিল।

প্রাক্তন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেও যে সেই পারফর্ম্যান্স অব্যহত রাখতে চাইবেন তা বলাই বাহুল্য। এখনও পর্যন্ত গুজরাত টাইটান্স এবারের আইপিএলে দুটো ম্যাচ খেলেছে। দুই ম্যাচ খেলে শুভমন গিলের রান রয়েছে ৭৭। যদিও গতবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে কিন্তু সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি সুভমন গিল। গুজরাত টাইটান্সের হয়ে মাত্র ৭ রান করতে পেরেছিলেন শুভমন গিল। যদিও সেই ম্যাচ গুজরাত টাইটান্স জিতেছিল। এবার আর হয়ত কোনওরকম ভুল করতে নারাজ শুভমন গিল।

চেন্নাই সুুপার কিংসের বিরুদ্ধে ৬৩ রানের ইনিংস খেলেছিলেন শুভমন গিল

এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে শুভমন গিলের ব্যাটে রয়েছে রানের ঝলক। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ব্যাট হাতে অসাধারণ পারফর্ম্যান্স দেখিয়েছিলেন শুভমন গিল। তাঁর ব্যাট থেকে সেই ম্যাচে এসেছিল ৩৬ বলে ৬৩ রানের ইনিংস। চেন্নাই সুপার কিংসকে হারানোর লক্ষ্যে শুভমন গিলের সেই রান যে কতটা গুরুত্বপূর্ম ভূমিকা নিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। এবার নাইট রাইডার্সের বিরুদ্ধেও বড় রানের লক্ষে থাকবেন তিনি।

তাঁকে ছেড়ে দিয়ে কলকাতা যে ভুল করেছিল সেই কথাটা হয়ত নিজের পারফরম্যান্স দিয়েই বোঝাতে চাইবেন এই তারকা ক্রিকেটার। যদিও দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের  বিরুদ্ধে ১৪ রানেই থামতে হয়েছিল তাঁকে। এবার সামনে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্রাক্তন দলের বিরুদ্ধেই ফের বড় রানে যে তিনি ফিরতে চাইবেন, তা বলাই বাহুল্য। এই মুহর্তে শেষ প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে গুজরাত টাইটান্স। এবার দেশের জার্সিতে অসাধারণ পারফর্ম্যান্স দেখিয়েছিলেন শুভমন গিল।

মুখে কিছু না বললেও, নাইট রাইডার্সের বিরুদ্ধে বড় রান পাওয়ার প্রস্তুতিতে যে শুভমন চালিয়ে যাচ্ছে তা হয়ত বলাই বাহুল্য। রবিবার প্রাক্তন দলের বিরুদ্ধে নামবেন তিনি। সেখানেই শুভমন গিলের ব্যাটে রানের ঝড় দেখা যায় কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

close whatsapp