আইপিএল ২০২৩, ম্যাচ ২০: আরসিবি বনাম ডিসি, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ

প্রথম জয় অর্জনে মরিয়া দিল্লি ক্যাপিটালস

Delhi Capitals
Delhi Capitals. (Image Source: IPL/BCCI)

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) ১৫ই এপ্রিল, শনিবার, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩-এর ২০তম ম্যাচে দিল্লি ক্যাপিটালস (ডিসি)-এর মোকাবিলা করবে। উভয় দলই তাদের আগের ম্যাচে পরাজয় স্বীকার করেছে, যদিও দুই দলেরই জেতার সম্ভাবনা ছিল। স্বাগতিকরা তাদের আগের ম্যাচে শেষ বল অবধি লড়ে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে এক উইকেটে হেরেছিল এবং বর্তমানে তিন ম্যাচে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে রয়েছে।

টপ অর্ডারের তিন ব্যাটার – ফাফ ডু প্লেসি, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল – হাফ সেঞ্চুরি হাঁকিয়ে আরসিবিকে তাদের আগের ম্যাচে ২১২/২ স্কোরে পৌঁছে দিয়েছিলেন। তবে সেই রানও যথেষ্ট প্রমাণিত হয়নি আরসিবির বোলারদের ব্যর্থতায়। মার্কাস স্টইনিস ও নিকোলাস পুরানের হাফ সেঞ্চুরির সৌজন্যে এলএসজি দুই পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।

অন্যদিকে, দিল্লি ক্যাপিটালস এই মরসুমে তাদের টানা চতুর্থ পরাজয়ের সম্মুখীন হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও অক্ষর প্যাটেলের হাফ সেঞ্চুরির পরে দিল্লি ১৭২ রান অবধি পৌঁছেছিল। শেষ ওভারে মাত্র পাঁচ রান আটকাতে হত অনরিখ নর্কিয়াকে। তিনি অসামান্য প্রয়াস দেখালেও শেষ বলে লক্ষ্যে পৌঁছে গিয়েছিল এমআই।

পিচ কন্ডিশন

টি-টোয়েন্টি ক্রিকেটে বেঙ্গালুরুর পিচটি বোলারদের জন্য বিশেষ সহায়ক নয়। এখানে প্রথম ইনিংসে ২০০ রানের কাছাকাছি না করলে জেতা কঠিন। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা তুলনামূলকভাবে সহজ।

উভয় দলের কম্বিনেশন

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

ওয়ানিন্দু হাসারাঙ্গা স্কোয়াডে যোগদান করায় তাঁকে একদশে রাখা হতে পারে কর্ণ শর্মার জায়গায়। সেক্ষেত্রে বিদেশীদের মধ্যে বাদ যেতে পারেন ওয়েন পার্নেল। মিডল অর্ডারকে দৃঢ়তা দেওয়ার জন্য সুয়াশ প্রভুদেসাই ও মনোজ ভান্ডাগেকে দলে রাখা হতে পারে।

সম্ভাব্য একাদশ: ফাফ ডু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, মাহীপাল লোমরোর, সুয়াশ প্রভুদেসাই, মনোজ ভান্ডাগে, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ডেভিড উইলে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হার্শাল প্যাটেল, মহম্মদ সিরাজ।

দিল্লি ক্যাপিটালস

রভম্যান পাওয়েল শেষ তিন ইনিংসে একবারও দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। তাঁকে বাদ দিয়ে ফিল সল্টকে একাদশে রাখা হতে পারে। এছাড়া বাকী দলে বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মুকেশ কুমার বা চেতন সাকারিয়াকে খেলানো হতে পারে। ‌

সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), পৃথ্বী শ, মণীশ পান্ডে, যশ ধুল, ফিল সল্ট, অক্ষর প্যাটেল, ললিত যাদব, অভিষেক পোড়েল (উইকেটকিপার), অনরিখ নর্কিয়া, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান।

হেড-টু-হেড

ম্যাচ – ২৮ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ১৭ | দিল্লি ক্যাপিটালস – ১০ | অমীমাংসিত – ১

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ভারতীয় সময় দুপুর ৩:৩০

টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – জিওসিনেমা অ্যাপ

close whatsapp