আইপিএল ২০২৩: ট্রেডিং উইন্ডোর সময় যে তিন ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স

মাত্র চার ম্যাচ জিতে আইপিএল ২০২২-এ শেষতম স্থানে ছিল মুম্বাই ইন্ডিয়ান্স

১) টিমাল মিলস

Tymal Mills
Tymal Mills. (Photo Source: IPL/BCCI)

টিমাল মিলস টি-টোয়েন্টি সার্কিটে পরিচিত পারফর্মারদের একজন। ইংল্যান্ডের এই পেসার তাঁর ধীরগতির ডেলিভারির বৈচিত্র্যর কারণে ইনিংসের শেষের দিকে কার্যকর প্রমাণিত হন। বাঁ-হাতি পেসারকে আইপিএল ২০২২ মেগা নিলামে মুম্বাই ইন্ডিয়ান্স ১.৫ কোটি টাকায় কিনেছিল। 

তবে বাঁ-হাতি সিমার তাঁর মান অনুযায়ী পারফর্ম করতে পারেননি।মিলস এমআই-এর হয়ে পাঁচটি ম্যাচ খেলেছিলেন এবং ওভারপ্রতি ১১.১৮ হারে রান দিয়ে ছয় উইকেট নিয়েছিলেন। ৩০ বছর বয়সী পেসার মরসুমের মাখপথে বাদ পড়েছিলেন এবং তারপরে গোড়ালির চোটের কারণে পুরো মরসুমের জন্যই ছিটকে যান।

অন্যদিকে, ড্যানিয়েল স্যামস রোহিত শর্মার দলের হয়ে ১১ ম্যাচে ১৩ উইকেট নিয়ে নির্ভরযোগ্য বিদেশী পেসার হয়ে উঠেছিলেন। স্যামসের উত্থানের পাশাপাশি আগামী মরসুমে চোট কাটিয়ে জোফ্রা আর্চার ফিরে আসবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। সেক্ষেত্রে মুম্বাই ফ্র্যাঞ্চাইজি আসন্ন ট্রেডিং উইন্ডোতে ইংল্যান্ডের পেসারকে ছেড়ে দিয়ে সেই শূন্যস্থানে নতুন বিদেশী নিযুক্ত করার পরিকল্পনা করতে পারে।

Previous
Page 3 / 3

close whatsapp