আইপিএল ২০২৩: ট্রেডিং উইন্ডোর সময় যে তিন ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স
মাত্র চার ম্যাচ জিতে আইপিএল ২০২২-এ শেষতম স্থানে ছিল মুম্বাই ইন্ডিয়ান্স
আপডেট করা - Nov 3, 2022 4:28 pm
২) মায়াঙ্ক মার্কান্ডে

মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল ২০১৮-তে যুগান্তকারী মরসুমের ফলে মায়াঙ্ক মার্কান্ডে ভারতের টি-টোয়েন্টি আন্তর্জাতিক দলেও জায়গা করে নেন। এরপর মুম্বাই থেকে রাজস্থান রয়্যালসে গিয়ে সুযোগের অপেক্ষায় কাটাতে হয় তাঁকে এবং ২০২১ মরসুমে মাত্র ১ ম্যাচ খেলতে পেরেছিলেন। ২০২২ নিলামে এই লেগ-স্পিনারকে আবার পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা দলে ফিরিয়ে আনে ৬৫ লাখ টাকার বিনিময়ে।
পুরো মরসুমে মার্কান্ডে মাত্র দুটি ম্যাচ খেলেন এবং বাকী সময় তাঁকে ডাগ আউটে বসে কাটাতে হয়। সেই দুটি ম্যাচে তিনি ৮.৫০ ইকোনমি রেটে মাত্র একটি উইকেট পান। স্কোয়াডে থাকা বাকী স্পিনার – মুরুগান অশ্বিন, হৃতিক শোকিন, কুমার কার্তিকেয় – অনেক বেশী সুযোগ পান।
মার্কান্ডের মতোই লেগ স্পিন বোলিং করা মুরুগান ৭.৮৬ ইকোনমি রেটে আট ম্যাচে নয় উইকেট নিয়েছিলেন। ভারতীয় স্পিনারের সংখ্যা মুম্বাইয়ের দলে অনেক বেশী এবং যেহেতু মার্কান্ডের প্রতি বিশেষ ভরসা দেখানো হয়নি ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে তাই ট্রেডিং উইন্ডর সময় তাঁকে অন্য কোন পাঠানোর ব্যবস্থা করতে পারে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল।