আইপিএল ২০২৩: ট্রেডিং উইন্ডোর সময় যে তিন ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স
মাত্র চার ম্যাচ জিতে আইপিএল ২০২২-এ শেষতম স্থানে ছিল মুম্বাই ইন্ডিয়ান্স
আপডেট করা - Nov 3, 2022 4:28 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই) তর্কাতীতভাবে সবচেয়ে সফল দল। তবে অর্থসমৃদ্ধ টি-টোয়েন্টি লিগের ১৫তম সংস্করণ তাদের জন্য দুঃস্বপ্নের একটি মরসুম ছিল। লিগ পর্বের ১৪ ম্যাচে মাত্র চারটি ম্যাচ জিততে পেরেছিল এবং টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের জন্য শেষতম স্থান অর্জন করেছিল। মেগা নিলামে তারা একটি শক্তিশালী স্কোয়াড গঠন করলেও সমগ্র লিগ জুড়ে তারা ধারা ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারেনি।
গতবারের নিলামে বেশ কিছু তারকা বিসদেশী খেলোয়াড়কে স্কোয়াডে নিয়েছিল মুম্বাই। তবে চোটের কারণে জোফ্রা আর্চার খেলতে পারেননি এবং রিটেইন করা কাইরন পোলার্ড পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন। ঘরোয়া ক্রিকেট থেকে যে ভারতীয় খেলোয়াড়দের নেওয়া হয়েছিল তাঁদের মধ্যেও অনেকেই আইপিএলে অনভিজ্ঞতার কারণে বিশেষ ছাপ ফেলতে পারেননি। আইপিএলে তাদের পরিচিত ছন্দ ফিরে পেতে মুম্বাই বেশ কিছু খেলোয়াড়কে ট্রেডিং উইন্ডোর সময় ছেড়ে দিয়ে নতুন খেলোয়াড়কে আনার কথা ভাবতে পারে।
এখানে আলোচনা করা হল এমন তিন ক্রিকেটারকে নিয়ে যাঁদের ট্রেডিং উইন্ডোর সময় ছেড়ে দিতে পারে এমআই
৩) আনমোলপ্রীত সিং

২০১৯ আইপিএল নিলামে মুম্বাই ইন্ডিয়ান্স ৮০ লাখ টাকা দিয়ে আনমোলপ্রীত সিংকে কিনলেও আইপিএল ২০২১-এর আগে তাঁকে সুযোগ দেয়নি প্রথম একাদশে। এরপর ২০২২ মেগা নিলামেও তাঁর উপর ভরসা করা হয় এবং ২০ লাখ টাকার বিনিময়ে দলে অন্তর্ভুক্ত করা হয়। গর মসুমের শুরুতে সূর্যকুমার যাদব চোট পাওয়ায় পাঞ্জাব ব্যাটারের সামনে সুবর্ণ সুযোগ ছিল প্রথম একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনাকে জোরদার করার।
তবে ২৪ বছর বয়সী ব্যাটারের পারফর্ম্যান্স প্রত্যাশামতো হয়নি এবং মাত্র দুটি ম্যাচ খেলানোর পরেই তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় দলের পক্ষ থেকে। দুই ইনিংস মিলিয়ে ১০০.০০ স্ট্রাইক রেটে মাত্র ১৩ রান করেছিলেন ডান-হাতি ব্যাটার। এরপর সূর্যকুমার ফিট হয়ে দলে ফিরে আসায় আনমোলপ্রীত বাদ পড়ে যান।
একটি বিপর্যস্ত মরসুমে মুম্বাই বিভিন্ন কম্বিনেশনের একাদশ খেলালেও আনমোলপ্রীতকে পরে আর সুযোগ দেওয়া হয়নি। চলমান সৈয়দ মুশতাক আলি ট্রফিতেও আনমোলপ্রীত পাঞ্জাবের হয়ে ধারাভিকভাবে পারফর্ম করতে পারছেনা না। ফলে তাঁকে স্কোয়াড থেকে সরিয়ে সেই জায়গায় নতুন কোন খেলোয়াড়কে আনার কথা বিবেচনা করতে পারে মার্ক বাউচারের কোচিংয়ের অধীনে থাকা দল।