বিশ্বকাপের বছরে হঠাৎ করে আবার ফর্মে ফেরার রহস্য কী, কারণ জানালেন বিজয় শঙ্কর

নয় ইনিংসে ৪১ গড়ে এবং ১৬১.২৩ স্ট্রাইক রেটে ২৮৭ রান করেছেন বিজয় শঙ্কর

Vijay Shankar
Vijay Shankar. (Photo Source: IPL/BCCI)

গুজরাত টাইটান্স (জিটি) মিডল-অর্ডার ব্যাটার বিজয় শঙ্কর এই মরসুমে দুর্দান্ত ফর্ম বজায় রেখে ২১শে মে, রবিবার, বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে জিটি ছয় উইকেটে জিতেছে এবং ১৯৮ রানের লক্ষ্য তাড়া করার সময়ে ডান-হাতি ব্যাটার ৩৫ বলে ৫৩ রান করে ম্যাচ জিততে সাহায্য করেছেন।

৩২ বছর বয়সী এই মরসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন। নয় ইনিংসে ৪১ গড়ে এবং ১৬১.২৩ স্ট্রাইক রেটে ২৮৭ রান করেছেন বিজয়। তিনটি ম্যাচে হাফ-সেঞ্চুরিও রয়েছে তাঁর। আইপিএলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের সঙ্গে কথা বলতে গিয়ে বিজয় শঙ্কর এই মরসুমে তাঁর পারফর্ম্যান্সে পরিবর্তনের জন্য ফ্র্যাঞ্চাইজির বিশ্বাসকে কৃতিত্ব দিয়েছেন।

“এটা ছিল শুধু আমার মানসিক পরিবর্তন। গত বছর আইপিএলের পরে আমি বুঝতে পেরেছিলাম যে আমি কিছু চোট বহন করছি। ব্যাট করতে গিয়ে ব্যাট সুইং ঠিক মতো করতে পারছিলাম না। অস্ত্রোপচার করে ঘরোয়া ক্রিকেটে খেলা শুরু করি এবং সেখানে ভালো পারফর্ম করেছি। এখানে ফিরে এসে আমার জন্য সেরা বিষয় ছল দলের ভরসা। তারা আমাকে ভরসা দিয়েছে এবং দলের জন্য সফল হওয়ায় সত্যিই ভালো লাগছ,” বিজয় বলেছেন।

আমি সাইড আর্ম বিশেষজ্ঞ এবং বোলারদের সাথে কঠোর অনুশীলন করেছি: বিজয় শঙ্কর

বিজয় শঙ্করকে আহমেদাবাদ-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ২০২২ মরসুমের আগে মেগা নিলামে ১.৪০ কোটি টাকায় কিনেছিল। তবে চোট ও খারাপ ফর্মের কারণে অলরাউন্ডার মাত্র চার ম্যাচ খেলে ১৯ রান করেছিলেন ৪.৭৫ গড়ে। রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে ফর্মে থাকা ওপেনার শুবমান গিলকে নিয়ে বিজয় দ্বিতীয় উইকেটে মাত্র ৭১ বলে ১২৩ রানের জুটি গড়েছিলেন।

গিলের সঙ্গে তাঁর পার্টনারশিপের প্রসঙ্গে বিজয় বলেছেন, “এই পার্টনারশিপে আমরা অনেক আলোচনা করছিলাম এবং আমরা ম্যাচটিকে গভীরে নিয়ে যেতে চেয়েছিলাম। আমরা সবসময় প্রয়োজনীয় রান রেটের কাছাকাছি ছিলাম। এই পার্টনারশিপটি এমন একটি সময়ে এসেছিল যখন আমাদের সেই পার্টনারশিপের প্রয়োজন ছিল এবং আমরা তা পেয়েছি এবং আমরা অবশেষে ম্যাচ জিতেছি,” তিনি যোগ করেছেন।

এই ইনিংসে দুটি বিশাল ছক্কা মেরে বিজয় শঙ্কর চলমান মরসুমে তাঁর ছক্কার সংখ্যা ১৬-তে নিয়ে গিয়েছেন। তাঁর পাওয়ার-হিটিংয়ের প্রসঙ্গে তামিল নাড়ুর ব্যাটার বলেছেন, “আমি সাইড আর্ম বিশেষজ্ঞ এবং বোলারদের সাথে কঠোর অনুশীলন করেছি। নিজেকে সেট করে, তারপরে পাওয়ার-হিটিংয়ের চেষ্টা করছ।”

এই জয়ের ফলে জিটি ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টানা দুই মরসুমে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করেছে। মঙ্গলবার, ২৩শে মে, চেন্নাইয়ে প্রথম কোয়ালিফায়ারে তারা চারবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে।

close whatsapp