আইপিএল ২০২২, ম্যাচ ৬২: চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্স, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস
চেন্নাই দলে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা দেখা যেতে পারে
আপডেট করা - May 21, 2022 2:54 pm

প্রিভিউ
চেন্নাই সুপার কিংস আইপিএল ২০২২-এর ৬২তম ম্যাচে গুজরাত টাইটান্সের মুখোমুখি হবে৷ আগের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে হেরে যাওয়ার পরে চেন্নাই সুপার কিংসের প্লে-অফে যাওয়ার শেষ হয়ে গেছে এবং তারা এখন বেশ কিছু পরিবর্তন আনতে পারে পরীক্ষা-নীরিক্ষা করার জন্য৷ ছিটকে গেলেও জয় তুলে নিতে চাইবে লিগের শেষ কয়েকটি ম্যাচে।
অন্যদিকে, গুজরাত টাইটান্স প্লে-অফে জায়গা পাকা করে নিলেও প্রথম দুটি স্থানের একটিতে নিশ্চিতভাবে থাকার জন্য জয়ের কথাই ভাববে। তারাও দলে পরীক্ষা করে দেখতে পারে, কারণ তিন নম্বর পজিশনে সুদর্শন ও বিদেশী পেসার আলজারি জোসেফ ধারাবাহিকতা দেখাতে পারছেন না। তাই নতুনদের সুযোগ দিয়ে দেখা যেতে পারে।
পিচ রিপোর্ট
ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচে ব্যাটাররা সুবিধা পাবেন, তবে শুরুর ওভারগুলি সামলে খেলতে হবে। ফলে শামি বা মুকেশের মতো বোলারদের দিকে নজর থাকবে। ১৮০-র কাছাকাছি রান তুললে জয়ের জন্য যথেষ্ট হওয়া উচিত।
সম্ভাব্য একাদশ
চেন্নাই সুপার কিংস
ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কওয়াড়, নারায়ণ জগদীশন, মইন আলি, শিবম দুবে, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), ভগত ভার্মা, ডোয়েন ব্রাভো, মাথিশা পাথিরানা, মুকেশ চৌধুরী, প্রশান্ত সোলাঙ্কি।
গুজরাত টাইটান্স
ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), শুবমান গিল, রহমানউল্লাহ গুরবাজ, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আর সাই কিশোর, যশ দয়াল, লকি ফার্গুসন, মহম্মদ শামি।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
রুতুরাজ গায়কওয়াড় – শুরুর দিকে চরম ব্যর্থ হওয়ার পর ডেভন কনওয়েকে ওপেনিং সঙ্গী হিসেবে পেয়ে ফর্ম ফিরে পেয়েছেন। ৩১৩ রান করেছেন ১৩২.৬২ স্ট্রাইক রেটে।
শুবমান গিল – প্রাথমিকভাবে দুররাদন্তভাবে শুরু করেছিলেন। তারপর কয়েক ইনিংস ব্যর্থ হওয়ার পর এখন আবার রান পাচ্ছেন। ১৩৭.১৪ স্ট্রাইক রেটে ৩৮৪ রান করে অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে সপ্তম স্থানে আছেন।
অলরাউন্ডার
মইন আলি – ব্যাট হাতে ১৩০ রান করেছেন। বোলিংয়ে ৭.০৬ ইকোনমি রেটে ৬ উইকেট নিয়েছেন। জাডেজার অনুপস্থিতিতে মইনের উপর দায়িত্ব বেশী।
হার্দিক পান্ডিয়া – অধিনায়ক হওয়ার পর এক অন্য হার্দিককে দেখা যাচ্ছে। ১৩১.৮০ স্ট্রাইক রেটে ৩৪৪ রান করার পাশাপাশি ৪টি উইকেটও নিয়েছেন।
বোলার
মুকেশ চৌধুরী – পাওয়ারপ্লে ওভারে এই টুর্নামেন্টের অন্যতম সফল বোলার। ১১ ম্যাচ খেলে সংগ্রহে ১৬ উইকেট।
রশিদ খান – গত ম্যাচে চার উইকেট নিয়ে টাইটান্সের বড় জয়ে অবদান রেখেছেন। ৬.৭৯ ইকোনমি রেটে ১৫ উইকেট নেওয়ার পাশাপাশি ১৮৯.৪৭ স্ট্রাইক রেটে ৭২ রান করেছেন।
উইকেটকিপার
ঋদ্ধিমান সাহা – ওপেনিংয়ে উইলিয়ামসন ব্যর্থ হওয়ায় মিডল অর্ডারে মার্করামের সঙ্গে পুরানকে অতিরিক্ত দায়িত্ব নিতে হচ্ছে। ১৪৭.৪৫ স্ট্রাইক রেটে ২৬১ রান করেছেন।
চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্স ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
ঋদ্ধিমান সাহা, শুবমান গিল, ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কওয়ড় (সহ-অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, মইন আলি, রশিদ খান (অধিনায়ক), ডোয়েন ব্রাভো, মুকেশ শর্মা, মহম্মদ শামি।