দিল্লি ক্যাপিটালস শিবিরে কোভিড আতঙ্ক, বাতিল হল পুনে সফর

এর আগে দলের ফিজিও প্যাট্রিক ফারহার্ট কোভিড আক্রান্ত হয়ে আইসোলেশনে চলে গিয়েছিলেন

Delhi Capitals
Delhi Capitals. (Photo Source: IPL/BCCI)

সাম্প্রতিক তথ্য অনুসারে, দিল্লি ক্যাপিটালস শিবিরে একজন খেলোয়াড় কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন এবং ফ্র্যাঞ্চাইজির অন্দরে ভীতির সঞ্চার হয়েছে। দলটি আইপিএল ২০২২-এ তাদের পরবর্তী ম্যাচের আগে পুনেতে তাদের নির্ধারিত ভ্রমণ বাতিল করেছে। খেলোয়াড় এবং দলের অন্যান্য সদস্যরা তাদের নিজেদের ঘরে আইসোলেশনে রয়েছে। সোমবার (১৮ই এপ্রিল) এবং মঙ্গলবার (১৯ এপ্রিল) তাদের ঘরে গিয়ে মেডিক্যাল টিমের পক্ষ থেকে গিয়ে কোভিডের পরীক্ষা করা হবে ।

এর আগে, দলের ফিজিও প্যাট্রিক ফারহার্ট কোভিডে আক্রান্ত হন এবং সঙ্গে সঙ্গে তিনি আইসোলেশনে চলে যান। তিনি আক্রান্ত হওয়ার পরেই সমগ্র স্কোয়াড জুড়ে উদ্বেগ সৃষ্টি হয় এবং এখন একজন খেলোয়াড়ের কোভিড পজিটিভ হওয়ার খবর শোনা যাচ্ছে। টুর্নামেন্টের জন্য এটি একেবারেই ভাল লক্ষণ নয়। উল্লেখ্য আইপিএল ২০২১ কোভিড-১৯ সংকটের কারণে গত বছরের মাঝামাঝি সময়ে স্থগিত করা হয়েছিল এবং পরে সংযুক্ত আরব আমিরাততে স্থানান্তরিত করতে হয়েছিল। তাই, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এইবার এই ধরনের কোনও সমস্যা এড়াতে অতিরিক্ত উদ্যোগী।

দিল্লি ক্যাপিটালসের পরবর্তী ম্যাচ ঘিরে অনিশ্চয়তা 

ক্রিকবাজের মতে, আক্রান্ত খেলোয়াড় একজন বিদেশ। তাঁর র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের ফল পজিটিভ এসেছে। ফলাফল নিশ্চিত করার জন্য তাঁর আরও আরটি-পিসিআর পরীক্ষা করা হবে। অন্যান্য খেলোয়াড় এবং স্কোয়াডের সদস্যরা তাদের পরবর্তী ম্যাচের জন্য পুনে ভ্রমণের আগে কোভিড পরীক্ষা করাবেন। উল্লেখ্য, বুধবার (২০ এপ্রিল) মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের সাথে ক্যাপিটালসের ম্যাচ রয়েছে।

বিসিসিআই দ্বারা প্রয়োগ করা নিয়ম অনুসারে, কোভিড-১৯ সংকটের মধ্যে কোন দল এগারোজন সদস্য খেলাতে ব্যর্থ হলে ম্যাচটি স্থগিত করা হবে। যদি তা সম্ভব না হয়, সমস্যাটি আইপিএল টেকনিক্যাল কমিটির কাছে পাঠানো হবে এবং তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। 

“কোভিড-১৯-এর কারণে যদি কোনো দল খেলানোর জন্য এগারোজনকে নামাতে না পারে, তা হলে বিসিসিআই তার বিবেচনার ভিত্তিতে মরসুমের পরবর্তী সময়ের জন্য ম্যাচটি পুনঃনির্ধারণ করার চেষ্টা করবে। যদি এটি সম্ভব না হয় তবে সমস্যাটি আইপিএল টেকনিক্যাল কমিটির কাছে পাঠানো হবে,” নিয়মে বলা আছে। ইতোমধ্যে, আমরা আইপিএল ২০২২-এর প্রথম পর্বের প্রায় শেষের দিকে চলে এসেছি৷ এখনও পর্যন্ত, সমস্ত ম্যাচগুলি সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে এবং বিসিসিআই আসন্ন ম্যাচগুলিতেও কোনও ঝামেলা এড়াতে চাইবে। 

close whatsapp