আইপিএল ২০২৩, ম্যাচ ৪: সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালস, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স
মার্করামের অবর্তমানে সানরাইজার্সের অধিনায়কত্ব করবেন ভুবনেশ্বর
আপডেট করা - Apr 1, 2023 11:38 pm

প্রিভিউ
২ এপ্রিল, রবিবার, হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ) আইপিএল ২০২৩-এর চতুর্থ ম্যাচে রাজস্থান রয়্যালস (আরআর)-এর সাথে মুখোমুখি হবে। গত মরসুমে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে থাকার পরে অনেক খেলোয়াড়কে বিদায় জানিয়েছিল সানরাইজার্স। মুক্তিপ্রাপ্ত খেলোয়াড়দের মধ্যে প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসনও ছিলেন। গত বছর মিনি-নিলামের সময়ে এসআরএইচ মোট ১৩ খেলোয়াড়কে নিয়েছে। অধিনায়ক হিসেবে বাছাই করা হয়েছে এইডেন মার্করামকে। যদিও সানরাইজার্স এই ম্যাচে তাদের অধিনায়কসহ দক্ষিণ আফ্রিকার বিদেশীদের পাবে না কারণ সেই খেলোয়াড়রা নেদারল্যান্ডসের বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলতে ব্যস্ত।
রাজস্থান রয়্যালস গত মরসুমে রানার্স-আপ হিসাবে শেষ করেছিল এবং ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই দুর্দান্ত পারফর্ম্যান্স সরবরাহ করেছিল। জস বাটলার অরেঞ্জ ক্যাপ জিততে সক্ষম হয়েছিলেন এবং যুজবেন্দ্র চাহালের দখলে ছিল পার্পল ক্যাপ। রয়্যালস স্কোয়াডে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি এবং শুধুমাত্র কিছু শূন্যস্থান পূরণ করেছে। মিনি-নিলামে তাদের উল্লেখযোগ্য ক্রয় ছিল জেসন হোল্ডার, যাঁর জন্য তারা ৫.৭৫ কোটি টাকা খরচ করেছিল। হোল্ডার ছাড়াও অভিজ্ঞ বিদেশীদের মধ্যে দলে এসেছেন জো রুট, অ্যাডাম জ্যাম্পা।
সম্ভাব্য একাদশ
সানরাইজার্স হায়দ্রাবাদ
অভিষেক শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠী, হ্যারি ব্রুক, গ্লেন ফিলিপ্স (উইকেটকিপার), আব্দুল সামাদ, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার (অধিনায়ক), আদিল রশিদ, উমরান মালিক, ফজলহক ফারুকী।
রাজস্থান রয়্যালস
যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), দেবদত্ত পাড়িক্কাল, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, জেসন হোল্ডার, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, কুলদীপ সেন, যুজবেন্দ্র চাহাল।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
মায়াঙ্ক আগরওয়াল – গত মরসুমে বিশেষ ফর্মে না থাকলেও মায়াঙ্ক তার আগের তিন মরসুমে ১৪০-এর বেশী স্ট্রাইক রেট বজায় রেখে রান করেছেন।
শিমরন হেটমায়ার – আইপিএলের অন্যতম বিধ্বংসী ব্যাটার বিগত মরসুমে ১৬৮.০৫ স্ট্রাইক রেটে ৩১৪ রান করেছিলেন এবং আইপিএল ২০২১-এ সুপার স্ট্রাইকার নির্বাচিত হন।
অলরাউন্ডার
জেসন হোল্ডার – আইপিএল ২০২২-এ ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ১৪ উইকেট নেওয়ার পাশাপাশি ৫৮ রান করেছিলেন ১৩১ স্ট্রাইক রেটে।
বোলার
উমরান মালিক – আগের মরসুমে আইপিএলের ইমার্জিং খেলোয়াড়ের পুরস্কারজয়ী উমরান এখনও অবধি আইপিএলে ১৭ ম্যাচে ২৪ উইকেট নিয়েছেন।
ট্রেন্ট বোল্ট – আইপিএলের অন্যতম ধারাবাহিক খেলোয়াড় গত মরসুমে ১৬ উইকেট নিয়েছিলেন এবং সাধারণত পাওয়ারপ্লেতে দুর্দান্ত বোলিং করেন।
উইকেটকিপার
জস বাটলার – আইপিএল ২০২২-এ ১৭ ইনিংসে ৮৬৩ রান করেছিলেন ৪টি সেঞ্চুরি ও ৪টি হাফ সেঞ্চুরিসহ। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৪৯.০৫।
সঞ্জু স্যামসন – রয়্যালসের অধিনায়ক গত মরসুমে মাত্র দুটি হাফ সেঞ্চুরি করলেও মোট ৪৫৮ রান করেছিলেন ১৪৬.৭৯ স্ট্রাইক রেটে।
সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
জস বাটলার, মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), রাহুল ত্রিপাঠী, সঞ্জু স্যামসন, গ্লেন ফিলিপ্স, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার (সহ-অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, ট্রেন্ট বোল্ট, উমরান মালিক, ফজলহক ফারুকী।