আইপিএল ২০২২, ম্যাচ ৩৬: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস
দুই ছন্দে থাকা দলের লড়াইয়ে ফিনিশার কার্তিকের দিকে নজর থাকবে
আপডেট করা - Apr 23, 2022 3:38 pm

প্রিভিউ
শনিবার আইপিএল ২০২২-এর ৩৬তম ম্যাচে মুখোমুখি হবে ফর্মে থাকা দুই দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দ্রাবাদ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৭ ম্যাচে ৫ জয় এবং ২ হার নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। তাদের আগের ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে ১৮ রানে হারিয়েছে। অধিনায়ক ফাফ ডু প্লেসি ৯৬ রান করে ম্যাচের সেরা নির্বাচিত হন।
অন্যদিকে, সানরাইজার্স হায়দ্রাবাদের পারফর্ম্যান্সে একটি অবিশ্বাস্য পরিবর্তন এসেছে কারণ তারা প্রাথমিক জোড়া হারের ধাক্কা কাটিয়ে টানা ৪টি ম্যাচ জিতেছে। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তারা এখন পঞ্চম স্থানে রয়েছে। গত রবিবারে উমরান মালিকের বিধ্বংসী স্পেলের সামনে উড়ে যায় পাঞ্জাব কিংসের ব্যাটিং লাইন-আপ এবং এসআরএইচ ম্যাচ জেতে ৭ উইকেটে।
পিচ রিপোর্ট
ব্র্যাবোর্ন স্টেডিয়ামের পিচ ধীরে ধীরে স্পিন সহায়ক হয়ে উঠছে। ওয়ানিন্দু হাসারাঙ্গা এই ম্যাচে নির্ণায়ক অবদান রাখতে পারেন। তবে ব্যাটাররা ক্রিজে সময় কাটালে বড় রান আশা করতেই পারেন।
সম্ভাব্য একাদশ
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
ফাফ ডু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, মহীপাল লোমরোর, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, সুযশ প্রভুদেসাই, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসারাঙ্গা, হর্ষল প্যাটেল, জশ হ্যাজেলউড, মহম্মদ সিরাজ।
সানরাইজার্স হায়দ্রাবাদ
অভিষেক শর্মা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম, নিকোলাস পুরান (উইকেটকিপার), শশাঙ্ক সিং, ওয়াশিংটন সুন্দর, মার্কো য়্যানসেন, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, টি নটরাজন।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
ফাফ ডু প্লেসি – প্রথম ম্যাচে ৮৮ করার পর কয়েক ম্যাচ নিষ্প্রভ ছিলেন, যদিও আগের ম্যাচে ৯৬ করে ফর্মে ফিরেছেন। ৭ ম্যাচে ৩৫.৭১ গড় এবং ১৩২.২৭ স্ট্রাইক রেটে ২৫০ রান করেছেন।
রাহুল ত্রিপাঠী – জাতীয় দলের হয়ে খেলেননি এমন যে ক’জন ক্রিকেটার এবারের আইপিএলে ধারাবাহিক পারফর্ম করছেন তাঁদের মধ্যে ত্রিপাঠী অন্যতম। ২০৫ রান করেছেন ৫১.২৫ গড় এবং ১৭৩.৭২ স্ট্রাইক রেটে।
অলরাউন্ডার
এইডেন মার্করাম – ৬ ম্যাচে ১৯০ রান করেছেন মাত্র একবার আউট হয়ে। প্রত্যেক ম্যাচেই শেষ অবধি নট আউট থেকে ম্যাচ জিতিয়ে আসছেন। ১৫০.৭৯ স্ট্রাইক রেটে রান করার পাশাপাশি ১টি উইকেটও নিয়েছেন।
গ্লেন ম্যাক্সওয়েল – ৪ ম্যাচ খেলে ১১২ রান করেছেন ১৯৩.১০ স্ট্রাইক রেটে। নিয়মিত বোলিংও করছেন। ৭.৭১ ইকোনমি রেটে ১টি উইকেট নিয়েছেন।
বোলার
ওয়ানিন্দু হাসারাঙ্গা – চলতি আইপিএলে আরসিবির সেরা বোলার এবং ৭ ম্যাচে ১১ উইকেট নিয়ে তিনি সপ্তম সর্বোচ্চ উইলেটশিকারী। গড় ১৯.৫৪।
টি নটরাজন – ৬ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন এবং এই মুহূর্তে পার্পল ক্যাপের লড়াইয়ে চতুর্থ স্থানে রয়েছেন। ডেথ ওভারে ধারাবাহিকতার সঙ্গে ইয়র্কার করছেন।
উইকেটকিপার
দীনেশ কার্তিক – ৭ ম্যাচে ২১০ রান করেছেন ২১০.০০ গড়ে এবং ২০৫.৮৮ স্ট্রাইক রেটে, এবং প্রতি ম্যাচেই ফিনিশার হিসেবে নজর কাড়ছেন।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
অভিষেক শর্মা, ফাফ ডু প্লেসি, রাহুল ত্রিপাঠী (সহ-অধিনায়ক), এইডেন মার্করাম, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, হর্ষল প্যাটেল, জশ হ্যাজেলউড, উমরান মালিক, টি নটরাজন।