আইপিএল ২০২২, ম্যাচ ২৮: পাঞ্জাব কিংস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

নাইট রাইডার্সের বিরুদ্ধে সদ্য ৭১ রান করে দুরন্ত ছন্দে আছেন রাহুল ত্রিপাঠী

Rahul Tripathi
Rahul Tripathi. (Photo Source: IPL/BCCI)

প্রিভিউ

রবিবার আইপিএল ২০২২-এর ২৮তম ম্যাচ খেলবে পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। পাঞ্জাব কিংস একটি দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের মাধ্যমে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাদের আগের ম্যাচ জিতেছে এবং সেই ছন্দ ধরে রাখতে চাইবে। যদিও জনি বেয়ারস্টোর ফর্ম নিয়ে তারা উদ্বিগ্ন হবে।

অন্যদিকে, সানরাইজার্স পরপর ৩ ম্যাচ জিতে লিগে সাড়া ফেলে দিয়েছে। রাহুল ত্রিপাঠী স্বপ্নের ফর্মে আছেন। সেই সঙ্গে নটরাজন ধারাবাহিকভাবে উইকেট তুলে দিচ্ছেন। অধিনায়ক উইলিয়ামসনকে আরও গতিতে রান তোলার কথা ভাবতে হবে। ওয়াশিংটন সুন্দর চোটের কারণে এই ম্যাচেও নেই।  

পিচ রিপোর্ট

বিকেলবেলা খেলা হওয়ায় টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবতে পারেন উইলিয়ামসন ও মায়াঙ্ক। ডি ওয়াই পাটিল স্টেডিয়ামের পিচে শুরুর দিকে সুইং থাকলেও পরের দিকে পাওয়ার-হিটাররা সাফল্য পাবেন। 

সম্ভাব্য একাদশ

পাঞ্জাব কিংস

শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), ভানুকা রাজাপাকসা, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, (উইকেটকিপার), শাহরুখ খান, ওডিয়ান স্মিথ, কাগিসো রাবাডা, রাহুল চাহার, বৈভব আরোরা, অর্শদীপ সিং।

সানরাইজার্স হায়দ্রাবাদ

অভিষেক শর্মা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম, নিকোলাস পুরান (উইকেটকিপার), শশাঙ্ক সিং, জগদীশ সুচিথ, মার্কো য়্যানসেন, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, উমরান মালিক।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

শিখর ধাওয়ান – ৫ ম্যাচে ১৯৭ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় নবম স্থানে আছেন। আগের ম্যাচে ৭০ রান করে ভালো ছন্দে আছেন।

রাহুল ত্রিপাঠী – ৫ ম্যাচে ১৭১ রান করেছেন ১৭৮.১২ স্ট্রাইক রেট এবং ৫৭ গড়ে। গত ম্যাচে ৭১ রান করে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন।

অলরাউন্ডার 

লিয়াম লিভিংস্টোন – ১৮৬.৩৬-এর অসামান্য স্ট্রাইক রেটে রান করা লিভিংস্টোন ব্যাট হাতে ১৬৪ রান করার পাশাপাশি দুটি উইকেটও নিয়েছেন।

বোলার

রাহুল চাহার – ৫ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন ৭.২৫ ইকোনমি রেটে। লোয়ার অর্ডারে ব্যাট হাতেও চমকপ্রদ পারফর্ম্যান্স দেখিয়েছেন। ৩৪ রান করেছেন ১৪১.৬৭ স্ট্রাইক রেটে।

টি নটরাজন – প্রতি ম্যাচে ধারাবাহিকভাবে উইকেট নিয়ে বিপক্ষকে চাপে রাখছেন। ৫ ম্যাচে তাঁর সংগ্রহে ১১ উইকেট।

উইকেটকিপার 

নিকোলাস পুরান – পাঁচ ম্যাচে ৩৯ গড়ে ৭৮ রান করেছেন। এখনও অবধি ছটি চার ও চারটি ছয় মেরেছেন।

পাঞ্জাব কিংস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

শিখর ধাওয়ান, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী (সহ-অধিনায়ক), কেন উইলিয়ামসন, এইডেন মার্করাম, লিয়াম লিভিংস্টোন (অধিনায়ক), নিকোলাস পুরান, ওডিয়ান স্মিথ, কাগিসো রাবাডা, রাহুল চাহার, টি নটরাজন।

close whatsapp