আইপিএল ২০২২, ম্যাচ ২৭: দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস
আরসিবিকে আবার জয়ের রাস্তায় ফেরার জন্য অধিনায়ক ডু প্লেসিকে বড় দায়িত্ব নিতে হবে
আপডেট করা - Apr 16, 2022 3:39 pm

প্রিভিউ
দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শনিবার আইপিএল ২০২২-এর ২৭তম ম্যাচ খেলবে। দিল্লি ক্যাপিটালস আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে পরাজিত করে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে। তারা বর্তমানে ৪ ম্যাচে ২ জয় এবং ২ হার নিয়ে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে রয়েছে।
অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আগের ম্যাচে হেরেছে এবং আবার ছন্দ ফিরে পেতে চাইবে। ৫ ম্যাচে ৩ জয় ও ২ হারে তারা বর্তমানে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে। আগের ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে তারা ২১৬ দিয়েছিল। হ্যাজেলউড ও হাসারাঙ্গাকে অতিরিক্ত দায়িত্ব নিতে হবে।
পিচ রিপোর্ট
আইপিএল ২০২২-এর ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাঁচটি খেলার মধ্যে চারবার রান তাড়া করা দল জিতেছে। প্রথম ইনিংসের শুরুর দিকে সিমারদের জন্য বিশেষ সহায়তা রয়েছে।
সম্ভাব্য একাদশ
দিল্লি ক্যাপিটালস
ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, টিম সাইফার্ট, ঋষভ পান্ত (অধিনায়ক ও উইকেটকিপার), সরফরাজ খান, ললিত যাদব, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, খলিল আহমেদ, মুস্তাফিজুর রহমান।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
ফাফ ডু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, মহীপাল লোমরোর, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, সুযশ প্রভুদেসাই, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসারাঙ্গা, হর্ষল প্যাটেল, জশ হ্যাজেলউড, আকাশ দীপ।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
পৃথ্বী শ – চার ম্যাচে ১৬০ রান করেছেন ১৭০.২১ স্ট্রাইক রেটে। পরপর দুই ম্যাচে হাফ সেঞ্চুরি করে ভালো ছন্দে আছেন শ।
ফাফ ডু প্লেসি – ৫ ম্যাচে ১৪৬ রান করেছেন। যেহেতু বিরাট কোহলি বড় রান পাচ্ছেন না তাই তাঁর সামনে বড় দায়িত্ব।
অলরাউন্ডার
শাহবাজ আহমেদ – এই আইপিএলে যে পজিশনেই তাঁকে ব্যাট করতে পাঠানো হয়েছে, তিনি সেই পজিশনে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করেছেন। ৫ ম্যাচে ১১৩ রান করেছেন ১৫৪.৭৯ স্ট্রাইক রেটে।
বোলার
শার্দূল ঠাকুর – ধীরে ধীরে ফর্মে ফিরছেন। এখনও অবধি ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ৫৩ রান করেছেন ১৯৬.২৯ স্ট্রাইক রেটে।
ওয়ানিন্দু হাসারাঙ্গা – ১৫.৫০ গড়ে ৫ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। মিডল ওভারে ধারাবাহিকভাবে উইকেট নিয়ে বিপক্ষকে চাপে রাখছেন।
উইকেটকিপার
দীনেশ কার্তিক – চলতি আইপিএলের অন্যতম সেরা ফিনিশার কার্তিক ৫ ম্যাচে ১৩১ রান করেছেন ২১৮.৩৩ স্ট্রাইক রেটে। মেরেছেন ১৩টি চার ও ৯টি ছয়।
রাজস্থান রয়্যালস বনাম গুজরাত টাইটান্স ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
পৃথ্বী শ, ফাফ ডু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক, ললিত যাদব, শার্দূল ঠাকুর (সহ-অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, জশ হ্যাজেলউড।