আইপিএল ২০২২, ম্যাচ ১০: গুজরাত টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালস, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

রাহুল তেওয়াটিয়া আগের ম্যাচে ২৪ বলে অপরাজিত ৪০ রান করে ছন্দে আছেন

Rahul Tewatia
Rahul Tewatia. (Photo Source: IPL/BCCI)

প্রিভিউ

শনিবারের দ্বিতীয় ম্যাচে গুজরাত টাইটান্স আইপিএল ২০২২-এর দশম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। গুজরাত টাইটান্স তাদের আইপিএল অভিযান দুর্দান্তভাবে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ৫ উইকেটে জিতে শুরু করেছে। মিডল অর্ডারের আগ্রাসী ব্যাটিং এবং মহম্মদ শামির বোলিং দলকে ভরসা দেবে। অলরাউন্ডার রাহুল তেওয়াটিয়া টাইটান্সকে শেষ অবধি টিকে থেকে ম্যাচ জেতানোয় তাঁর আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে।

অন্যদিকে দিল্লি ক্যাপিটালস তাদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪ উইকেটে জিতেছে। যদিও একটা সময় মনে হচ্ছিল জয় দিল্লির অধরা থেকে যাবে কিন্তু ললিত যাদব ও অক্ষর প্যাটেলের অপরাজিত ৭৫ রানের সপ্তম উইকেটের জুটির তাদেরকে জয় এনে দেয়। ক্যাপিটালস বল হাতে তাদের ত্রুটি সংশোধন করতে চাইবে। লুঙ্গি এনগিদি বা মুস্তাফিজুর রহমানের মধ্যে কোন একজন দলে জায়গা পেতে পারেন কমলেশ নাগরকোটির জায়গায়। 

পিচ রিপোর্ট

পুনের পিচটি ব্যাটিংয়ের জন্য খুবই অনুকূল এবং বোলাররা প্রাথমিক ওভারে সুবিধা পাবেন। টসজয়ী অধিনায়ক বোলিং করার কথা বিবেচনা করবে।  

সম্ভাব্য একাদশ

গুজরাত টাইটান্স

শুবমান গিল, ম্যাথিউ ওয়েড (উইকেটকিপার), আর সাই কিশোর, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, অভিনব মনোহর, রশিদ খান, দর্শন নালকান্দে, লকি ফার্গুসন, মহম্মদ শামি।

দিল্লি ক্যাপিটালস 

পৃথ্বী শ, টিম সাইফার্ট, যশ ধুল, ঋষভ পান্ত (অধিনায়ক ও উইকেটকিপার), ললিত যাদব, রভম্যান পাওয়েল, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, খলিল আহমেদ, মুস্তাফিজুর রহমান।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার 

অভিনব মনোহর – প্রথম ম্যাচেই নজর কেড়েছিলেন ৭ বলে অপরাজিত ১৫ রান করে। চাপের পরিস্থিতিতে ম্যাচ শেষ করে আসার দক্ষতা দেখিয়েছেন।

পৃথ্বী শ – মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে ২৪ বলে ৩৮ রান করেছিলেন। অন্য প্রান্ত থেকে উইকেট পড়ে গেলেও রান তোলার গতি মন্থর করেন না।

অলরাউন্ডার

রাহুল তেওয়াটিয়াসুপার জায়ান্টসের বিপক্ষে উত্তেজক ইনিংস খেলে আবারও প্রমাণ করলেন তিনি অন্যতম সেরা ফিনিশার। খেলা যখন টাইটান্সের হাত থেকে পিছলে যাচ্ছিল তখন তিনি ২৪ বলে অপরাজিত ৪০ রান করেন।

অক্ষর প্যাটেলমুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বল হাতে ছন্দে ছিলেন না। তবে, সেটি পুষিয়ে দিয়েছিলেন ১৭ বলে ৩৮* রানের একটি খেলা পরিবর্তনকারী নক খেলে।

বোলার 

মহম্মদ শামি – সুপার জায়ান্টসের টপ অর্ডারকে একাই ধরাশায়ী করে দিয়েছিলেন শামি। পুনের প্রাণবন্ত পিচে তাঁর সিম বোলিং আবারও ঘাতক হয়ে উঠতে পারে।

শার্দূল ঠাকুর – বল হাতে প্রথম ম্যাচে ছন্দে ছিলেন না। কিন্তু লর্ড শার্দূল যে কোন সময় অপ্রত্যাশিত কাজ করে দেখাতে পারেন। আগের ম্যাচে গুরুত্বপূর্ণ ১১ বলে ২২ রান করেছিলেন।

উইকেটকিপার

টিম সাইফার্ট – প্রথম ম্যাচে ১৪ বলে ১৫০ স্ট্রাইক রেটে ২১ রান করেছিলেন। আসন্ন ম্যাচে আরও বড় ইনিংসের প্রত্যাশা তাঁর কাছ থেকে।

গুজরাত টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

টিম সাইফার্ট, পৃথ্বী শ (সহ-অধিনায়ক), ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, অভিনব মনোহর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া (অধিনায়ক), অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, রশিদ খান মহম্মদ শামি।

close whatsapp