রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হ্যারি ব্রুকের পরিবর্তে গ্লেন ফিলিপসকে খেলানোর পরামর্শ আকাশ চোপড়ার
আপডেট করা - May 7, 2023 4:17 pm

আইপিএলের মঞ্চে খাতায় কলমে অন্যতম শক্তিশালী দল এবারক সানরাইজার্স হায়দরবাদ। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে অনেকেই তাদেরকে কালো ঘোড়া হিসাবেও বেছে নিয়েছিলেন। কিন্তু আইপিএল সুরু হওয়ার পর থেকেই বদলে গিয়েছে চিত্রাটা। এখনও পর্যন্কত মাত্র তিনটি ্মযাচ জিততে পেরেছে এজডেন মার্করামের দল। পয়েন্ট টেবিলে নয় নম্বরে রয়েছে সানরইজার্স হায়দরাবাদ। শেষ ম্যাচেও হেরে গিয়েছে তারা। কলকাতা নাইটরাইডার্সের কাছে হারের পরই তাদেরক পারফরম্যান্স নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।
তাঁর মতে সানরাইজার্স হায়দরাবাদে সেরা ক্রিকেটাররা থাকলেও, তাদের দলের টপ অর্ডার থেকে লোয়ার অর্ডারের মধ্যে বহু সমস্যা রয়েছে। এবার তারা সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নাামবে। সেই ম্যাচ হারলেই য়ে তার্যত তাদের সমস্ত আশা শেষ তা বলার অপেক্ষা রাখে না। সেই পরিস্থিতিতেই সানরাইজার্স হায়দরাবাদের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ দিয়েছে প্রাক্তন এই ক্রিকেটার। তাঁর মতে এবার সময় হয়েছে হ্যারি ব্রুককে বসানোর। সেইসঙ্গে ওপেনিংয়েও বদলের পরামর্শ দিচ্ছেন আকাশ চোপড়া।
এখনও আইপিএলে ৯ ম্যাচে ১৬৩ রান রয়েছে হ্যারি ব্রুকের
হ্যারি ব্রুকের বিরুদ্ধে এই ম্যাচে তাদের গ্লেন ফিলিপসকেই খেলানোর পরামর্শ দিচ্ছেন আকাশ চোপড়া। সেইসঙ্গে ওপেনিংয়ে অভিষেক শর্মা এবূং ময়াঙ্ক আগরওয়ালকেই ব্যবহার করার কথা শোনাযাচ্ছে আকাশ চোপড়ার মুখে। যদিও শেষপর্যন্ত কী হয় তা তো সানরাইজদার্স হায়দরাবাদ টিম ম্যানেজমেন্টই ঠিক করবে। এবারের আইপিএলে একের পর এক ম্যাচ হেরে যে সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের রাস্তাটা অনেকটাই কটিন করে ফেলেছে তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে শেষম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে তাদের হারের পর পরিস্থিতিটা আরও জটিল হয়ে গিয়েছে।
এই প্রসঙ্গেই আতাশ চোপড়া জানিয়েছেন, “রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তারা যদি হারে, তহে সানরাইজার্স হায়দরাবাদ পুরোপুরি্ শেষ হয়ে যাবে। যে পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে তারা রয়েছে, সেখানে তাদের প্লেঅফে যোগ্যতা নির্ণয় করার সুযোগটা একেবারে নেই বললেই চলে। তাদের দলে অগুন্তী সমস্যা রয়েছে। তাদের দলে এক নম্বর পজিশন থেকে ১১ নম্বর পজিশন পর্যন্ত সমস্যা রয়েছে। আমার মনে হয় এই ম্যাচে তাদের হ্যারি ব্রুককে বসানো উচিত্”।
আকাশ চোপড়া আরও জানিয়েছেন, “তিনি যেহেতু রয়েছেন সেজন্য আমার মনে হয় গ্লেন ফিলিপসকেই খেলানো উচিত্। সেইসঙ্গে অভিষেক শর্মার সঙ্গে ওপেন করা উচিত্ ময়াঙ্ক আগরওয়ালের। শেষবার যখন এই দুই দলের সাক্ষাত হয়েছিল, সেই সময় বড় ব্যবধানে হেরেছিল তারা”।