১৯৯৬ সালের বিশ্বকাপের মঞ্চে ভারতের পারফরম্যান্সের ব্যাপারে জেনে নিন

৪. ভারত বনাম শ্রীলঙ্কা (ম্যাচ ২৪)

IND vs SL
IND vs SL. (Photo Source: Twitter)

এই ম্যাচটিতেও ভারত হারের মুখোমুখি হয়েছিল। ভারতীয় দল প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৫০ ওভারে ৩ উইকেটে ২৭১ রান করেছিল। সচিন তেন্ডুলকার এই ম্যাচেও ভালো রান পেয়েছিলেন। তিনি ৮টি চার এবং ৫টি ছয় সহ ১৩৭ বলে ১৩৭ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন। মহম্মদ আজহারউদ্দিন ৮০ বলে অপরাজিত ৭২ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন।

শ্রীলঙ্কা ৮ বল বাকি থাকতেই ৬ উইকেট হাতে রেখে রানের লক্ষ্যে পৌঁছে গিয়েছিল। সনৎ জয়সূর্য ৭৬ বলে ৭৯ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন এবং ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন। হাশান তিলকরত্নে ৯৮ বলে ৭০ রান করে অপরাজিত ছিলেন। এই ম্যাচে ভারতের সবথেকে সফল বোলার ছিলেন অনিল কুম্বলে। তিনি ১০ ওভারে ৩৯ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছিলেন।

Previous
Page 4 / 7
Next

close whatsapp