১৯৯৬ সালের বিশ্বকাপের মঞ্চে ভারতের পারফরম্যান্সের ব্যাপারে জেনে নিন
আপডেট করা - Sep 18, 2023 10:02 pm
৫. ভারত বনাম জিম্বাবুয়ে (ম্যাচ ২৯)

পরপর দুটি ম্যাচে হারার পর এই ম্যাচটিতে জয়ে ফিরেছিল ভারত। জিম্বাবুয়েকে ৪০ রানে পরাজিত করেছিল ভারতীয় দল। প্ৰথমে ব্যাটিং করতে নেমে ৫০ ওভারে ৫ উইকেটে ২৪৭ রান তুলেছিল মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বাধীন দল। বিনোদ কাম্বলি ১১০ বলে ১০৬ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন। নভজ্যোত সিধু ১১৬ বলে ৮০ রান করেছিলেন। অজয় জাদেজা ২৭ বলে অপরাজিত ৪৪ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেছিলেন। চার্লি লক ২টি উইকেট পেয়েছিলেন।
জিম্বাবুয়ে ৪৯.৪ ওভারে ১০ উইকেটে ২০৭ রান করতে সক্ষম হয়েছিল। ভেঙ্কটপতি রাজু ৩টি উইকেট শিকার করেছিলেন। জাভাগল শ্রীনাথ, অনিল কুম্বলে এবং অজয় জাদেজা ২টি করে উইকেট নিয়েছিলেন। এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন অজয় জাদেজা।
ফিচার্ড ভিডিও