পার্থে টানা ৫ ঘন্টা প্রস্তুতিতে রোহিত শর্মার টিম ইন্ডিয়া
আপডেট করা - Oct 8, 2022 3:17 pm

গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ হয়েছে ভারতীয় দল। পাকিস্তান এবং নিউ জিল্যান্ডের কাছে পরপর দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেই স্মৃতি এখনও টাটকা রয়েছে রোহিত শর্মাদের মস্তিষ্কে। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপেও প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ সেই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। গতবারের বদলা নেওয়ার সুযোগ রয়েছে ভারতীয় দলের সামনে। আর সেই সুযোগটাই আর হাতছাড়া করতে চায়না টিম ইন্ডিয়া। সেইজন্যই তো অস্ট্রেলিয়ার মাটিতে পৌঁছেই শরু হয়ে গিয়েছে ভারতীয় দলের প্রস্তুতি।
টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য নিজেদের ভেন্যু হিসাবে পার্থকেই বেছে নিয়েছে ভারতীয় দল। সেখানেই এবার জোরকদমে শুরু হয়েছে প্রস্তুতি। শুক্রবার ভারতীয় দলের কন্ডিশনিং ট্রেনিং ছিল। শনিবার থেকেই ওয়াকা স্টেডিয়ামে কঠোর প্রস্তুতিতে নেমে পড়েছে ভারতীয় দলের ক্রিকেটাররা। কঠিনসূচী তৈরি হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহরিদের জন্য। শনিবার ও রবিবার টানা পাঁচ ঘন্টা প্রস্তুতি সারবেন ভারতীয় দলের ক্রিকেটাররা। এমনকী মধ্যাহ্নভোজও নাকি মাঠেই করতে হবে তাদের।
শুক্রবার থেকেই টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে নেমে পড়েছে রোহিত শর্মার টিম ইন্ডিয়ার
বিশ্বকাপের প্রস্তুতিতে কোনওরকম খরামতি রাখতে চাইছে না ভারতীয় শিবির। সেইজন্য তো নির্ধারিত সময়ের আগেই অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছে ভারতীয় দল। আবার অস্ট্রেলিয়ার সবচেয়ে দ্রুতগতির পিচকেই বেছে নিয়েছে নিজেদের প্রস্তুতির জন্য। অস্ট্রেলিয়ার মাঠ মানেই তো পেসারদের কাছে স্বর্গরাজ্য। সেজন্যই কার্যত পার্থকে বেছে নিয়েছে ভারতীয় দল। সেখানেই জোর কদমে শনিবার থেকে প্রস্তুতিতে নেমে পড়েছে টিম ইন্ডিয়া। সকাল ১১টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত চলছে ভারতীয় দলের প্রস্তুতি।
টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নেমেছিল ভারতীয় দল। ঘরের মাঠে দুটো সিরিজেই জিতেছে ভারতীয় দল। বিশ্বকাপের আগে এই দুই সিরিজ জয় যে ভারতীয় দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছেতা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কারণ প্রথম ম্যাচেই তো ভারতীয় দলের প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দ্বী পকিস্তান। তাই কোনোরকম খামতি রাখতে নারাজ রাহুল দ্রাবিড়।
ইতিমধ্যেই নেট বোলার হিসাবে চেতন সাকারিয়া ও মুকেশ চৌধুরীকে ডেকে পাঠানো হয়েছে। আগামী ১০ ও ১৩ অক্টোবর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ নামবে ভারতীয় দল। এরপরই অবশ্য অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতিতে নামবে টিম ইন্ডিয়া। বিশ্বকাপে চূড়ান্ত সাফল্যউ এখন পাখির চোখ ভারতীয় দলের।