মোহালীতেই গোলাপী বলে মহড়া শুরু বিরাট কোহলি, রোহিত শর্মাদের, লক্ষ এবার বেঙ্গালুরু
আপডেট করা - Mar 8, 2022 9:00 pm

সময় নষ্ট নয়, মোহালীতেই গোলাপী বলের মহড়া শুরু বিরাট কোহলিদের। আগামী ১২ মার্চ শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে নামবে ভারত। বেঙ্গালুরুতে সেই ম্যাচ হবে দিন-রাতের। এখনও পর্যন্ত ঘরের মাঠে একটিও দিন-রাতের টেস্টে হারেনি টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধেও সেই ধারা অব্যহত রাখতে চান বিরাট কোহলি, রোহিত শর্মারা। তাই তো মোহালী থেকেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। সোমবার ছুটি কাটিয়ে মঙ্গলবার থেকেই মাঠে নেমে পড়ছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমন গিলরা।
শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালীতে প্রথম টেস্টে দুরন্ত জয় পেয়েছে ভারত। জাদেজা, অশ্বিনের দাপটে মাত্র তিন দিনেই শ্রীলঙ্কা বধ হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার। ২২২ রানে শ্রীলঙ্কা প্রথম টেস্টে হারিয়েছে ভারত। হাতে রয়েছে দুদিন। বেঙ্গালুরুপ উদ্দেশে ভারতীয় ক্রিকেটাররা রওনা দেবেন আগামী বুধবার। সূচী অনুযায়ী ম্যাচ শেষ হওয়ার কথা ছিল মঙ্গলবারে।
হাতে সময় পেয়ে গিয়েছেন বারতীয় ক্রিকেটাররা। তাই মাত্র একদিনের ছুটি কাটিয়েই মাঠে নেমে পড়ছেন বিরাট কোহলি, রোহিত শর্মা সহ মহম্মদ সিরাজরা। বেঙ্গালুরুতে গোলাপী বলে খেলতে হবে ভারতীয় ক্রিকেটারদের। তাই মোহালীতে মঙ্গলবার থেকেই গোটা দলকে নিয়ে প্রস্তুতিতে নমে পড়চেন রাহুল দ্রাবিড়। গোলাপী বলেই চলছে টিম ইন্ডিয়ার মহড়া। কোনওরকম ঝুঁকিই নিতেই নারাজ তারা।
গোলাপী বলের প্রস্তুতি শুরু বিরাট কোহলি, রোহিত শর্মাদের
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে এগিয়ে গেলেও, হোয়াইট ওয়াশ করাই এখন প্রধান লক্ষ্য সদ্য নতুন টেস্ট অধিনায়ক হওয়া রোহিত শর্মার। বেঙ্গালুরুর পিচ নিয়ে এখন থেকেই চিন্তা ভাবনা শুরু হয়ে গিয়েছে ভারতীয় দলের অন্দরে। বরাবরই বেঙ্গালুরুর পিচ ব্যাটসম্যান সহায়ক। কিন্তু দ্বিতীয় টেস্ট হবে দিন-রাতের। সেইসঙ্গে খেলা হবে এসজি গোলাপী বলে।
বরাবরই বেঙ্গালুরুর পিচ প্রথম তিনদিন ব্যাটারদের সহায়ক হয়ে থাকে। আর খেলা যদি শেষ পর্যন্ত গড়ায় তবে শেষ দুদিন দেখা যায় স্পিনারদের দাপট। কিন্তু এসজি গোলাপী বল খানিকটা হার্ড হওয়ায়, চিত্রটা বদলাতে পারে। আর সেজন্যই মহম্মদ সিরাজকে হয়ত ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিতে চাইছে ভারতীয় দল।
এছাড়া এই ম্যাচেই ভারতীয় শিবিরে করোনা সারিয়ে ফিরেছেন অক্ষর পটেল। বেঙ্গালুরুর পিচের কথা মাথায় রেখে তাঁকেও খেলানোর একটা ভাবনা শুরু হয়ে গিয়েছে ভারতীয় দলে। আবার মহম্মদ সিরাজকে নিয়েও চলছে চিন্তা। আহমেদাবাদে গতবার অক্ষর পটেল দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন। আবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মহম্মদ সিরাজের খেলার অভিজ্ঞতা রয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই অভিজ্ঞতাও কাজে লাগাতে পারে ভারতীয় দল।
রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে মোহালীতেই তাই গোলাপী বলের প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভারতীয় দলের ক্রিকেটাররা।