ওডিআই বিশ্বকাপের মঞ্চে ভারত বনাম পাকিস্তান দ্বৈরথে সাতে সাত টিম ইন্ডিয়ার

Cricket World Cup Trophy
Cricket World Cup Trophy. (Photo by Gareth Copley-ICC/ICC via Getty Images)

বিশ্বকাপের ঢাকে কাঠি আগেই পড়ে গিয়েছে। আর সেই সঙ্গেই বিশ্বকাপে্র মঞ্চে ভারত বনাম পাকিস্তান ম্যাচ ঘিরে চড়তে শুরু করেছে উত্তেজনার পারদও। আগামী ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হতে চলেছে বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ। ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিকো গোটা বিশ্ব যে এই মুহূর্তে তাকিয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেই ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই আরম্ভ হয়ে গিয়েছে নানান হিসাব নিকাশও। তার মধ্যেই প্রধান হল দুই দলের একে অপরের সাক্ষাতের পরিসংখ্যান।

ওডিআই বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত ভারতের বিরুদ্ধে জিততে পারেনি পাকিস্তান। এমনকী যে ১৯৯২ সালে পাকিস্তান প্রথমবার বিশ্বকাপ জিতেছিল সেবারও কিন্তু ভারতের কাছে হারতে হয়েছিল তাদের। বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত সাতবার একে অপরের মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। সেখানে সাতবারই হেরে মাঠ ছাড়তে হয়েছে পাক বাহিনীকে। এবারের বিশ্বকাপেও যে ভারতীয় দল সেই ধারা অব্যহত রাখতে মরিয়া হয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

পাকিস্তানের বিরুদ্ধে বরাবরই বিশ্বকাপের মঞ্চে সেরা পারফরম্যান্স দেখিয়েছে টিম ইন্ডিয়া। এবারও যে তেমনই কোনও বিশেষ পরিকল্পনা রয়েছে তা বলাই বাহুল্য। ঘরের মাঠে ভারত নিজেদের দাপট বজায় রাখতে মরিয়া। এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে সর্বোচ্চ ৩৩৬ রান করেছে টিম ইন্ডিয়া। পাকিস্তান কিন্তু ভারতের বিরুদ্ধে একবারও ৩০০ রানের গন্ডী টপকাতে পারেনি। বিশ্বকাপের মঞ্চে ভারত বনাম পাকিস্তান লড়াইয়ের দিকেই চোখ রাখা যাক।

১৯৯২ সালের ওডিআই বিশ্বকাপে ৪৩ রানে জয়ী ভারত

India vs pakistan 1992 world cup match
India vs pakistan 1992 world cup match. ( Image Source: Twitter)

১৯৯২ সালে প্রথমবার ওডিআই বিশ্বকাপের মঞ্চে ভারত ও পাকিস্তান দুই চির প্রতিদ্বন্দ্বী একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে লড়াইটা লো স্কোরিং হলেও তারকাখচিত পাকিস্তানের বিরুদ্ধে জয় তুলে নিয়েছিল ভারতীয় দলই। সেই ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৪৩ রানে  ম্যাচ জিতে নিয়েছিল টিম ইন্ডিয়া। সেই ম্যাচে ৫৪ রান ও আমির সোহেলের উইকেট নিয়ে ম্যাচের সেরার শিরোপা জিতে নিয়েছিলেন সচিন তেন্ডুলকর।

টস জিতে সেই ম্যাচে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক। ওপেনিংয়ে ৪৬ রানের ইনিংস খেলে শুরুটা ভালভাবেই করে দিয়েছিলেন অজয় জাদেজা। সেই ম্যাচে ভারতের হয়ে একমাত্র অর্ধশতরান করেছিলেন সচিন তেন্ডুলকর। পাকিস্তানের বিরুদ্ধে প্রখমে ব্যাটিং করে সেই ম্যাচে ভারতীয় দল করেছিল ২১৬ রান। জবাবে ব্যাটিং করতে নেমে ভারতীয় বোলারদের বিরুদ্ধে সেভাবে দাপট দেখাতেই পারেননি পাক ব্যাটাররা। আমির সোহেলকে সাজঘরে ফিরিয়েছিলেন সচিন তেন্ডুলকর।

তিনি ছাড়া পাকিস্তানের কোনও ব্যাটারই বড় রান করতে পারেননি সেই ম্যাচে। জাভেদ মিঁয়াদাদ ৪০ রান করলেও পাকিস্তানের জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। ১৭৩ রানেই শেষ হয়ে গিয়েছিল পাক বাহিনী।

Page 1 / 7
Next

close whatsapp