পাকিস্তান বধের লক্ষ্যে বৃহস্পতিবারই মেলবোর্ন পৌঁছচ্ছে টিম ইন্ডিয়া
আপডেট করা - Oct 19, 2022 6:33 pm

ব্রিসবেনে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শেষ প্রস্তুতিটা দেখে নিতে চেয়েছিল ভারতীয় দল। কিন্তু শেষরক্ষা হল না। প্রবল বৃষ্টিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে আর নিজেদের শেষ পরীক্ষা নীরিক্ষা করকে পারল না ভারতীয় দল। এদিনের ম্যাচেও বেশ কয়েকজন ক্রিকেটারকে দেখে নিতে চেয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু হঠাত্ বৃষ্টিতে সমস্ত পরিকল্পনা বৃথাই গেল ভারতীয় দলের। এবার লক্ষ্য পাকিস্তান। আগামী ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু করবে টিম ইন্ডিয়া।
সেই ম্যাচ খেলতে আগামী বৃহস্পতিবারই মেলবোর্নের উদ্দেশে রওনা দিতে চলেছে টিম ইন্ডিয়া। নির্ধারিত সময়ের আগেই এবার অস্চ্রেলিয়ায় পৌঁছেছে ভারত। সেখানকার পরিস্তিতি এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্।ই এমন সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে পার্থেই জোড়া প্রস্তুতি ম্যাচ খেলে ফেলেছিল ভারতীয় দল। সেখানে একটিতে জয় পেয়েছিল অন্যটিতে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। এরপরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নেমেছিল ভারতীয় দল।
বৃষ্টির জন্য নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নামতে পারেনি টিম ইন্ডিয়া
আগামী ২৩ অক্টোবর টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে ভারতীয় দল। সেই ম্যাচ ঘিরে যে এখন থেকেই উত্িতেজনার পারদ চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। সেই মতো নিজেদের প্রস্তুতিও সারছে টিম ইন্ডিয়া। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে কোনওরকম খামতি রাখতে নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু সেখানেও খানিকটা হতাশ হতেই হল ভারতীয় দলকে। বুধবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামার কথা ছিল ভারতের। কিন্তু বৃষ্টির জন্য সেই ম্যাচ শেষপর্যন্ত পরিত্যক্তই হয়েছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই প্রথমবার মাঠে নেমেছিল মহম্মদ সামি। প্রায় একবছর দেশের হয়ে টি টোয়েন্টি না খেললেও, তিনি যে বেশ প্রস্তুত রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। অন্তত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওভারে যে পারপরম্যান্স মহম্মদ সামি দেখিয়েছেন, তা দেখে সকলেই মুগ্ধ। এবার ভারতের সামনে লক্ষ্য পাকিস্তান। আর সেই ম্যাচে মহম্মদ সামিই ভারতীয় দলের অন্।তম অস্ত্র হতে চলেছেন তাও স্পষ্ট। কয়েকদিন আগেই অবশ্য পাকিস্তানের বিরুদ্ধে দল গঠন নিয়ে ইঙ্গিত দিয়ে রেখেছেন রোহিত শর্মা।
২৩ অক্টোবর মেলবোর্নে ভারত বনাম পাকিস্তান মহারণ। ব্রিসবেনে আর সময় নষ্ট করতে নারাজ টিম ইন্ডিয়া। সবকিছু ঠিকঠাক চললে বৃহস্পতিবারই মেলবোর্নে পৌঁছচ্ছে ভারতীয় দল। হাতে রয়েছে আর মাত্র তিন দিন সময়। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিটাই ঝালিয়ে নিতে চাইবে ভারতীয় দল।