ভারতের প্রবল সমালোচক মাইকেল ভন টিম ইন্ডিয়ার সাম্প্রতিক ফর্ম দেখে মুগ্ধ

নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওডিআইতে ভারত ৩৮৫ রান করেছে

Michael Vaughan
Michael Vaughan. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)

এর আগে সাদা বলের ক্রিকেটে ভারতের কৌশলের প্রবল সমালোচক ছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। তবে তিনি সম্প্রতি বিশ্বাস করতে শুরু করেছেন যে অক্টোবর-নভেম্বরে ভারতের আয়োজিত হতে চলা আসন্ন বিশ্বকাপ জেতার জন্য অন্যতম ফেভারিট দল মেন ইন ব্লু। ভন মনে করেন যে ওডিআই ক্রিকেটে ভারতের আক্রমণাত্মক খেলার শৈলী বৈশ্বিক ইভেন্টে ভারতকে শক্তিশালী করে তুলবে।

ভারত এবং নিউ জিল্যান্ডের মধ্যে তৃতীয় ওডিআইয়ে ভারতের ব্যাটিং ইনিংস চলাকালীন ভন এই প্রশংসা করেছেন। ইতিমধ্যেই সিরিজ হেরে যাওয়া সফরকারী নিউ জিল্যান্ড টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। সেঞ্চুরির সুবাদে প্রথম দুটি ওয়ানডে জিতে থাকা মেন ইন ব্লু ওপেনার রোহিত শর্মা ও শুবমান গিলের সৌজন্যে  দুরন্ত ছন্দে শুরু করেছিলেন।

এই জুটি ২১২ রানের অনবদ্য পার্টনারশিপ গড়ে তোলার পরে ভন টুইটারে গিয়ে লিখেছেন, “অবশেষে ভারত আক্রমণাত্মক উপায়ে একদিনের ক্রিকেট খেলতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় এই বছরের পুরুষদের বিশ্বকাপ জয়ের জন্য তারা রেড হট ফেভারিট হয়ে উঠেছে।”

রোহিত-গিলের মধ্যে শক্তিশালী ওপেনিং পার্টনারশিপের সৌজন্যে বড় স্কোর তোলে ভারত

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে চলমান একদিনের আন্তর্জাতিক সিরিজে টিম ইন্ডিয়া প্রতিপক্ষর জন্য কড়া চ্যালেঞ্জ হাজির করছে এবং ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই নিউ জিল্যান্ডের চেয়ে কয়েক ধাপ এগিয়ে থেকেছে। প্রথম ওডিআইতে শুবমান গিল ডাবল সেঞ্চুরি করেছিলেন এবং ম্যাচটি উচ্চ-স্কোরিং থ্রিলারে শেষ হয়েছিল। বোলাররা দ্বিতীয় ওডিআইতে নজর কেড়েছিলেন এবং ভারতের বিরুদ্ধে তাদের তৃতীয়-নিম্নতম ওয়ানডে স্কোর ১০৮ রানে গুটিয়ে গিয়েছিল নিউ জিল্যান্ড।

৩-০ হোয়াইটওয়াশ সম্পূর্ণ করার লক্ষ্যে ভারতের ওপেনার রোহিত এবং শুবমান ব্যাটারদের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করেছিলেন। পুরো মাঠ জুড়েই বাউন্ডারি মেরেছিলেন দুই ব্যাটার এবং রোহিত এক হাজার দিনেরও বেশী ব্যবধান পেরিয়ে ওডিআই সেঞ্চুরি পূর্ণ করেছিলেন। তাঁর ৩০তম ওডিআই সেঞ্চুরি করা ৮৫ বলে ১০১ রানে আউট হন। এরপরে শুবমান গিলও সেঞ্চুরি পূর্ণ করেন। বিগত চারটি ওডিআইতে তিনটি সেঞ্চুরি করেছেন গিল।

গিল ৭৮ বলে ১১২ রানে আউট হওয়ার পরে ভারত টানা বেশ কয়েকটি উইকেট হারায় এবং ২১২/০ থেকে ৩১৩/৬ হয়ে যায়। ডেথ ওভারে হার্দিক পান্ডিয়া ও শার্দূল ঠাকুর আগ্রাসী ইনিংস খেলে ভারতের স্কোর সাড়ে তিনশো ছাড়িয়ে যেতে সাহায্য করেন। শেষ অবধি ভারত নির্ধারিত ৫০ ওভারে ৩৮৫/৯ রান তোলে।

close whatsapp