মহসিন খানের শেষ ওভারের পারফরম্যান্স দেখে আপ্লুত লসিথ মালিঙ্গা
আপডেট করা - May 17, 2023 12:20 pm

মঙ্গলবার লখনউ সুপার জায়ান্সের বিরুদ্ধে এবারের আইপিেলেরপ সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। লড়াইা শেষপর্যন্ত হলেও , জয় তুলতে ব্যর্থই হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। শেষ ওভারে জয়ের জন্য মুম্বই ইন্ডিয়ান্সের প্রয়েজন ছিল ১১ রান। সেই সময় ক্রিজে ছিলেন দুই তারকা ক্রিকেটার টিম ডেভিড ও ক্যামেরম গ্রীণ। কিন্তু মহসিন খানের শেষ ওভারের দুরন্ত পারফরম্যান্সের সামনে কোনও জবাবই এদিন ছিল না মুম্বই ইন্ডিয়ান্সের এই দুই তারকা ক্রিকেটারের। মহসিন খান মাত্র ছয় রান দিয়েছিলেন সেই ওভারে।
মহসিন খানের সেষ ওভারে এমন পারফরম্যান্স দেখেই আপ্লুত প্রাক্তন মুম্বই ইন্ডিান্স তারকা পেসার লসিথ মালিঙ্গা। অতীতে াইিপএলের মঞ্চে এমন বহু পরিস্থিতিতে মুম্বই ইন্ডিয়ান্সকে সাফল্য এনে দিয়েছিলেন লসিথ মালিঙ্গা। সেই তারকা ক্রিকেটারই এবার মুগ্ধ হয়েছেন মহসিন খানের এই বোলিং পারফরম্যান্সে। বিশেষ করে শেষ ওভারে মহসিন খান যে পারফরম্যান্স দেখিয়েছিলেন সেটাই যেন তাঁকে মুগ্ধ করেছিল। শেষ ওভারেই ম্যাচ জিতে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ ওভারে মাত্র ৫ রান দিয়েছিলেন মহসিন খান
কাঁধের চোটের জন্য এবারের আইপিেলে লখনউ সুপার জাায়ান্টসের হয়ে প্রথম দিকের একটিও ম্যাচে খেলতে পারেননি তিনি। আইপিএলের মাঝপথেই লখনফ সুপার জায়ান্টস শিবিরে যোগ দিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। এখনও পর্যন্ত কয়েকটি ম্যাচই খেলতে পেরেছেন তিনি। সেখানেই গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাঁর শেষ ওভারটা সকলকে চমকে দিয়েছিল। এবারের আইপিএলে এই ওভারটা যে মহসিন খানেরক অন্যতম সেরা ওভার তা বলার অপেক্ষা রাখে না। আর সেই পারফরম্যান্স দেখেই আপ্লুত হয়েছেন প্রাক্তন ক্রিকেটার লসিথ মালিঙ্গা।
মহসিন খানের পারফর্ম্যান্সকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ ওভারে মহসিন খানের কম্পোজার ও ধৈর্যের পরিচয় দেখেই আমি আপ্লুত হয়েছি। একজন অভিজ্ঞ বোলারের জন্যও এটা একেবারে সহজ কাজ নয়। শেষ মপসুমেও তাঁর থেকে বেশ কিছু ভাল বোলিং পারফর্ম্যান্স দেখেছিলাম আমরা। তিনি অবশ্যই ভবিষ্যতে একজন তারকা ক্রিকেটার হয়ে উঠবেন”।
গতবারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে দুরন্ত পারপরম্যান্স করেছিলেন এই তরুণ ক্রিকেটার। ৯টি ম্যাচে ১৪টি উইকেট তুলে নিয়েছিলেন মহসিন খান। কিন্তু এবার কাঁধের চোটের জন্য লখমউ সুপার জাায়ান্টসের হয়ে বেশীরভাগ ম্যাচি খেলতে পারেননি তিনি। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই ফের একবার নিজের সেরা পারফরম্যান্সের পরিচয় দিলেন মহসিন খান।