শুভমন গিলকে নিয়ে হার্দিক পান্ডিয়ার উদ্দেশ্যে বিশেষ পরামর্শ বীরেন্দ্র সেওয়াগের
আপডেট করা - May 6, 2022 2:41 pm

গত ম্যাচে হেরে গিয়েছে গুজরাত টাইটান্স। যদিও আইপিঅলের প্লে অফে তারা পৌঁছে গিয়েছে। তাদের সামনে লক্ষ্যটা হল এখন শীর্ষস্থান ধরে রাখা। আর সেই উদ্দেশ্য নিয়েই শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে গুজরাত টাইটান্স। এই ম্যা জিতলেই ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানের জায়গা কার্যত পাকা করে ফেলবে তারা। সেই ম্যাচে নামার আগেই হার্দিক পান্ডিয়ার উদ্দেশ্যে বিশেষ বার্তা প্রাক্তন ভারতীয় তারকা বীরেন্দ্র সেওয়াগের। শুভমন গিলকে নিজের মতো খেলার স্বাধীনতা দেওয়া উচিত্ হার্দিকের, মনে করন সেওয়াগ।
এবারের আইপিএলে এখনও পর্যন্ত দুটো অর্ধশতরান পেয়েছেন তিনি। সেই দুই ইনিংসেই বড় রান করেছেন শুভমন গিল। কিন্তু এরপর থেকেই শুভমন গিলের ব্যাটে সেভাবে বড় রানের দেখা নেই। একটি ৯০ রানের ইনিংস খেললেও, এরপর থেকেই শুভমন গলের ব্যাটে সেভাবে রানের দেখা নেই। গতম্যাচেও ঋদ্ধমান সাহার সঙ্গে ওপেনিংয়ে নেমে বড় রান করতে ব্যর্থ হয়েছেন তিনি। আর সেটাই যে খানিকটা হলেও সকলের চিন্তা বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।
শেষ সাতম্যাচে শুভমন গিলের সর্বোচ্চ রান ৩১
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে গুজরাতের টিম ম্যানেজমেন্টের তরফে তাঁকে কী উপদেশ দেওয়া উচিত্ সেটাই জানালেন বীরেন্দ্র সেওয়াগ। তাঁর মতে গুজরাত অধিনায়ক এবং তাদের টিম ম্যানেজমেন্টের এই সময় শুভমন গিলকে তাঁর নিজের মতো খেলারই স্বাধীনতা দেওা উচিত্। সেই মতোই তাঁকে উপদেশও দেওয়া উচিত্ তাঁকে।
ক্রিকবাজে দেওয়া একটি সাক্ষাতকারে এই বিষয় নিয়েই আলোচনা করেছেন বীরেন্দ্র সেওয়াগ। সেখানেই তিনি জানিয়েছেন, “তাদের তাঁকে বলা উচিত্ যেমন ক্রিকেট খেলতে তুমি পছন্দ কর সেটাই খেল। কারণ তোমার থেকে আমরা রান চাই। তাতে স্ট্রাইকরেট ১২০ হোক কী ১৫০, তুমি রান করো। শুভমন গিল যদি ৭ থেকে ৮ ওভার ব্যাটিং করে দিতে পারেন, এরপরই ম্যাচে আসতে পারবে তাদের বিগ হিটার রাহুল তেওয়াটিয়া এবং ডেভিড মিলাররা। শুরুর দিকে তাদের আসতে হলে, সমস্যায় পড়তে হচ্ছে গুজরাতকে। যা গতম্যাচেই দেখা গিয়েছে। কারণ তারা নিজেরাই সেই সময় সংশয়ের মধ্যে ছিলেন। আক্রমণ নাকি ডিফেন্স করবেন। তাদের ব্যাটরদের কিন্তু শেষ দশ ওভারে ১২০ রান করার ক্ষমতা রয়েছে”।
আর এমন একটা পারফরম্যান্সের ক্ষেত্রে শুভমন গিল যে গুজরাত টাইটান্সের অন্যতম প্রধান অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না। কিুন্তু এবারের আইপিএলে শুরুটা ভালভাবে করলেও, শেষ সাতম্যাচে একেবারেই সফল নন শুভমন গিল। তাঁর ব্যাট থেকে প্রথম দিকে ৮৪, ৯৬ রান এলেও, শেষ সাতম্যাচে শুভমন গিলের সর্বোচ্চ রান ৩১। এই পরিস্থিতিতে পাশে থাকা তো বটেই, অধিনায়কের গার্দিকের গিলকে কী পরামর্শ দেওয়া উচিত্ সেটাও বললেন সেওয়াগ।