রাজস্থান ফাইনালে পৌঁছলে বিরাট কোহলির রেকর্ড ভেঙে দেবেন জস বাটলার, ভবিষ্যদ্বানী হরভজন সিংয়ের

Jos Buttler's century
Jos Buttler’s century. (Photo Source: IPL/BCCI)

এখনও পর্যন্ত আইপিএলের এক মরসুমে সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে বিরাট কোহলি। কিন্তু ২০২২ সালে সেই রেকর্ড কী অক্যত থাকবে। জস বাটলার যে গতিতে এগোচ্ছেন, তা দেখে বিরাট কোহলির সেই রেকর্ড নিয়ে বেশ চিন্তার সুরই শোনা গেল হরভজন সিংয়ের গলায়। তাঁর মতে এমন ভাবে জস বাটলার যদি এগোতে থাকেন এবং রাজস্থান রয়্যালস যদি ফাইনালে পৌঁছয়, তবে বিরাট কোহলির রেকর্ড তিনি ভেঙে দেবেন। এই হিসাব নিকাশ নিয়েই এখন চর্চা তুঙ্গে। বিরাট কোহলির কী অক্ষত থাকবে, প্রশ্ন জাগতে শুরু করেছে সকলের মনে।

২০১৬ সালের আইপিএলে দুর্ধর্ষ ফর্মে ছিলেন বিরাট কোহলি। প্রাক্তন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়কের আইপিএলের মঞ্চে এখনও পর্যন্ত সেই মরসুমেই রয়েছে সবচেয়ে ভাল পারফরম্যান্স। ২০১৬ সালে আইপিএলের মঞ্চে ৯৭৩ রান করেছিলেন বিরাট কোহলি। শুধু তাই নয় এক মরসুমে চারটি সেঞ্চুরী করেও সকলকে চমকে দিয়েছিলেন তিনি। গত মরসুম পর্যন্ত সেই রেকর্ড ভাঙা সকলের কাছে অসম্ভবই মনে হত।

কিন্তু ২০২২ সালে সেই রেকর্ড নিয়েই চিন্তা বেড়েছে সকলের মনে। কারণ জস বাটলার। আইপিএলের শুরু থেকেই যে ছন্দে তিনি রয়েছেন, তাতে বিরাট কোহলির সেই রেকর্ড যদি এবার ভেঙে যায়, তাতে হয়ত অবাক হওয়ার কিছুই থাকবে না। ইতিমধ্যেই আইপিএলের চলতি মরসুমে তিনটি শতরান করা হয়ে গিয়েছেন জস বাটলারের। সেইসঙ্গে মাত্র ১০ ম্যাচ খেলে তাঁর রান এখন  ৫৮৮। গড় রয়েছে ৬৫.৩৩।

১০ ম্যাচে ৫৮৮ রান করে এই মুহূর্তে আইপিএলে অরেঞ্জ ক্যাপ রয়েছে জস বাটলারের মাথায়

এমন পারফরম্যান্স দেখার পর থেকেই বিরাট কোহলির সেই রেকর্ড ভাঙার কথা শোনা গেল হরভজন সিংয়ের গলায়। এখনও পর্যন্ত রাজস্যান রয়্যালসের হয়ে ১০টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে জস বাটলারের। যে গতিতে তিনি এগোচ্ছেন তাতে রাজস্থান রয়্যালস ফাইনালে পৌঁছলে বিরাট কোহলির রেকর্ড বাটলার ভেঙে দিতে পারেন বলেই মনে করছেন ভাজ্জি।

স্পোর্টসকিডা কে দেওয়া এক সাক্ষাতকারে হরভজন সিং জানিয়েছেন, “বিরাট কোহলির সেই রেকর্ড ভাঙার দক্ষতা রয়েছে জস বাটলারের মধ্যে।  যে ভাবে তিনি ব্যাটিং করছেন এবং যেমন পারফরম্যান্স প্রতি ম্যাচে দেখাচ্ছেন, তাতে জস বাটলারকে এবার আটকানো একেবারেই অসম্ভব। তবে একটাই দিক দেখার যখন পিচ ক্রমশ ধীরগতির হয়ে উঠবে সেই জায়গায় স্পিনারদের তিনি কেমনভাবে সামলান। কিন্তু পিচ যদি এমনই থাকে, তবে বাটলার সেই রেকর্ড ভেঙে দিতে পারবেন। ফাইনাল নিয়ে রাজস্থান রয়্যালস যদি আইপিএলের ১৭টি ম্যাচই খেলে তবে বিরাট কোহলির রেকর্ড জস বাটলার ভাঙবেনই”।

এবারের আইপিএলের শরু থেকেই রাজস্থান রয়্যালসের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন জয় বাটলার। এই মুহূর্তে আইপিএলের অরেঞ্জ ক্যাপ রয়েছে তাঁর মাথাতে। তঁর থেকে প্রায় ১০০ রান পিছনে রয়েছেন লোকেশ রাহুল। এবারের অরেঞ্জ ক্যাপের পুরষ্কার কার্যত তাঁর মাথাতেই থাকবে, এখন শুধুই দেখার বিরাটের ৬ বছরের পুরনো সেই রেকর্ড বাটলার ভেঙে দিতে পারেন কিনা।

close whatsapp