দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নিজেদের জয় অব্যাহত রাখল গুজরাট টাইটান্স

Gujarat Titans
Gujarat Titans. (Photo Source: IPL)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণের সপ্তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ৬ উইকেটে পরাজিত করল গুজরাট টাইটান্স। টানা দুটি ম্যাচে জয় পেয়ে লিগ তালিকার শীর্ষে পৌঁছে গেল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল।

টসে জিতে প্ৰথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় গুজরাট টাইটান্স। ব্যাট করতে নেমে শুরুতেই দুটি গুরুত্বপূর্ণ উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস। ওপেনার পৃথ্বী শ ৫ বলে মাত্র ৭ রান করে মোহাম্মদ শামির শিকার হন। মিচেল মার্শের উইকেটও নেন তিনি। মার্শ ৪ বলে ৪ করে প্যাভিলিয়নে ফিরে যান। ডেভিড ওয়ার্নার ৩২ বলে ৩৭ রান করেন। তার ইনিংসে ২৮ রানই আসে বাউন্ডারির মাধ্যমে। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন রাইলি রসো। তিনি প্ৰথম বলেই আলজারি জোসেফের বলে আউট হন।

সরফরাজ খান একটি ধীরগতির ইনিংস খেলেন। তিনি ২টি চার সহ ৩৪ বলে ৩০ রান করেন। অভিষেক পোরেল ১১ বলে ২০ রান করে রাশিদ খানের বলে বোল্ড হন। শেষে অক্ষর প্যাটেল একটি সুন্দর ইনিংস খেলেন। তিনি ২টি চার এবং ৩টি ছয় সহ ২২ বলে ৩৬ রান করেন। শেষমেশ ২০ ওভারে ৮ উইকেটে ১৬২ রান করে ডিসি। মোহাম্মদ শামি এবং রাশিদ খান যথাক্রমে ৪ ওভারে ৪১ রান এবং ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩টি করে উইকেট নেন। আলজারি জোসেফ ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন।

সাই সুদর্শন এবং ডেভিড মিলারের হাত ধরে জয় পেল গুজরাট টাইটান্স

ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে তিন উইকেট হারায় গুজরাট টাইটান্স। ঋদ্ধিমান সাহা এবং শুভমন গিল যথাক্রমে ৭ বলে ১৪ রান এবং ১৩ বলে ১৪ রান করে দুজনেই আনরিখ নোকিয়ার শিকার হন। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়াও। তিনি ৪ বলে মাত্র ৫ রান করে আউট হন। সাই সুদর্শন এবং বিজয় শঙ্করের মধ্যে ভালো পার্টনারশিপ হয়। এরপর বিজয় শঙ্কর ৩টি চার সহ ২৩ বলে ২৯ রান করে আউট হন।

সাই সুদর্শন শেষ অবধি টিকেছিলেন। এই তরুণ খেলোয়াড় ব্যাট হাতে একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তিনি ৪টি চার এবং ২টি ছয় সহ ৪৮ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন। শেষে ডেভিড মিলার একটি ঝোড়ো ইনিংস খেলে জিটির জয় নিশ্চিত করেন। তিনি ২টি চার এবং ২টি ছয় সহ ১৬ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন।

আনরিখ নোকিয়া ৪ ওভারে ৩৯ রান দিয়ে ২ উইকেট নেন। কুলদীপ যাদব এবং মিচেল মার্শ দুজনেই ১টি করে উইকেট শিকার করেন। ১৮.১ ওভারে ৪ উইকেটে ১৬৩ রানে পৌঁছে এই ম্যাচ জিতে নেয় গুজরাট টাইটান্স।

এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন-
https://twitter.com/IPL/status/1643312763949961216?t=tbpBoh1yzzeoctylGlFBKw&s=19

close whatsapp