ক্রুনাল পান্ডিয়ার দুর্দান্ত অলরাউন্ড প্রদর্শনের হাত ধরে আইপিএল ২০২৩-এ দ্বিতীয় জয় পেল লখনউ সুপার জায়ান্টাস
আপডেট করা - Apr 7, 2023 11:44 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণের দশম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে (এসআরএইচ) ৫ উইকেটে পরাজিত করে নিজেদের দ্বিতীয় ম্যাচ জিতে নিল লখনউ সুপার জায়ান্টাস (এলএসজি)।
টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। শুরুতেই মায়াঙ্ক আগরওয়ালের উইকেট হারায় এসআরএইচ। আরেক ওপেনার আনমোলপ্রীত সিং শুরুটা ভালো করলেও বড় ইনিংস খেলতে পারেননি। তিনি ৩টি চার এবং ১টি ছয় সহ ২৬ বলে ৩১ রান করে আউট হন। একের পর এক উইকেট হারিয়ে সমস্যার মধ্যে পড়ে যায় এসআরএইচ। প্ৰথম ম্যাচের পরে এই ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন হ্যারি ব্রুকস। তিনি ৪ বলে ৩ রান করে আউট হন। এরপর তাদের ব্যাটিংয়ের হাল ধরেন রাহুল ত্রিপাঠি এবং ওয়াশিংটন সুন্দর। তবে তাড়াতাড়ি অনেকগুলি উইকেট হারানোর কারণে তারা খুবই ধীরগতিতে খেলছিলেন। রাহুল এবং সুন্দর যথাক্রমে ৪১ বলে ৩৫ এবং ২৮ বলে ১৬ রান করেছিলেন। শেষে আবদুল সামাদ ১টি চার এবং ২টি ছয় সহ ১০ বলে ২১ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। শেষমেশ ২০ ওভারে ৮ উইকেটে ১২১ রান করে এসআরএইচ।
এই ম্যাচে লখনউ সুপার জায়ান্টাসের সবথেকে সফল বোলার ছিলেন ক্রুনাল পান্ডিয়া। তিনি ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। এলএসজির অভিজ্ঞ স্পিনার অমিত মিশ্র ৪ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া যশ ঠাকুর এবং রবি বিষ্ণোই ১টি করে উইকেট পান।
লিগ তালিকায় শীর্ষ স্থান দখল করল লখনউ সুপার জায়ান্টাস
রান তাড়া করতে নেমে প্ৰথম উইকেটে ৩৫ রানের পার্টনারশিপ করে এলএসজি। কাইল মায়ার্স ১৪ বলে ১৩ রান করে ফজলহক ফারুকীর বলে আউট হন। দীপক হুডা ব্যাট হাতে ব্যর্থ হন। তিনি ৮ বলে মাত্র ৭ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর ক্রিজে আসেন ক্রুনাল পান্ডিয়া। অধিনায়ক রাহুল এবং ক্রুনাল মিলে ৫৫ রানের পার্টনারশিপ করেন। রাহুল এবং পান্ডিয়া যথাক্রমে ৩১ বলে ৩৫ এবং ২৩ বলে ৩৪ রান করেন। রোমারিও শেফার্ড প্রথম বলেই আদিল রাশিদের শিকার হন। মার্কাস স্টয়নিস ১৩ বলে অপরাজিত ১০ রান এবং নিকোলাস পুরান ৬ বলে অপরাজিত ১১ রান করেন। ৪ ওভার বাকি থাকতেই ৫ উইকেটে ১২৭ রানে পৌঁছে এই ম্যাচ জিতে নেয় এলএসজি। আইপিএল ২০২৩-এ নিজেদের তিনটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচ জিতে নিয়ে লিগ তালিকায় শীর্ষ স্থানে পৌঁছে গেছে কেএল রাহুলের দল। এই ম্যাচে দুর্দান্ত অলরাউন্ড প্রদর্শনের জন্য ম্যাচসেরার পুরস্কার পান ক্রুনাল পান্ডিয়া।
এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন-
Nicholas Pooran finishes things off in style.@LucknowIPL chase down the target with 4 overs to spare as they beat #SRH by 5 wickets.
Scorecard – https://t.co/7Mh0bHCrTi #TATAIPL #LSGvSRH #IPL2023 pic.twitter.com/STXF5KLMuI
— IndianPremierLeague (@IPL) April 7, 2023
Back to 𝐖inning 𝐖ays 💙
A thumping win for our #SuperGiants 🙌🔥#LSGvSRH | #IPL2023 | #LucknowSuperGiants | #LSG | #GazabAndaz pic.twitter.com/VPhaiXAVBO
— Lucknow Super Giants (@LucknowIPL) April 7, 2023
A tough night in Lucknow 😔#OrangeFireIdhi #OrangeArmy #IPL2023 #LSGvSRH pic.twitter.com/ugbJYA4kYt
— SunRisers Hyderabad (@SunRisers) April 7, 2023
#LSG have played this beautifully. Showing how to bat on this surface.
— Harsha Bhogle (@bhogleharsha) April 7, 2023
Top of the points table – LSG.
Top of the Fair play award – LSG.
Good times for KL Rahul in IPL 2023. pic.twitter.com/NTtslZRgNV
— Johns. (@CricCrazyJohns) April 7, 2023
A well deserved Player Of The Match award for Krunal Pandya.
It's his 2nd POTM award in 6 years! pic.twitter.com/i0OxMntfbK
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 7, 2023
Krunal Pandya was named the player of the match for his all-round show against Sunrisers Hyderabad in Lucknow.
📸: IPL/BCCI#CricTracker #KrunalPandya #LSGvsSRH pic.twitter.com/oETVCev5fS
— CricTracker (@Cricketracker) April 7, 2023
Sad to see lot of under estimations on Harry brook performance , man performed at bigger stages than this give him some time
— Nikhil (@Attitudist) April 7, 2023
Krunal pandya alone defeated Sunrisers Hyderabad
— Devanshu Maheshwari (@beingdevanshu19) April 7, 2023
😌 COMFORTABLE WIN FOR LSG! With a brilliant all-round performance from Krunal Pandya, LSG registered their second win.
📷 BCCI • #LSGvsSRH #IPL #IPL2023 #TATAIPL #BharatArmy pic.twitter.com/32q7Lz1I6s
— The Bharat Army (@thebharatarmy) April 7, 2023