ফিটনেস পরীক্ষায় পাশ করলে ওয়েস্ট ইন্ডিজ সফরেই ফিরতে পারেন লোকেশ রাহুল ও কুলদীপ যাদব

KL Rahul
KL Rahul. (Photo Source: Twitter/BCCI)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেই কী ভারতীয় দলে ফিরতে চলেছেন লোকেশ রাহুল ও কুলদীপ যাদব। না এখনও পর্যন্ত সরকারীভাবে কিছু জানানো না হলেও, শোনাযাচ্ছে তেমনটা হলেও নাকি হতে পারে। যদিও সবটাই নির্ভর করছে তাদের ফিটনেস পরীক্ষা ওপর। এই সপ্তাহেই এনসিএ-তে ফিটনেস পরীক্ষা দিতে চলেছেন দুই তারকা ক্রিকেটার। দুজনে পাশ করতে পারলেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের জন্য পাঠনো হতে পারে।

আইপিএলের পর থেকে ভারতীয় দলের জার্সিতে মাঠে নামতে পারেননি লোকেশ রাহুল। চোটের জন্য ছিটকে গিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। আইপিএলের পরই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে নামার কথা ছিল ভারতীয় দলের। রোহিত শর্মা, বিরাট কোহলিরদের মচো তারকাদের সেই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল। রোহিত শর্মার অনুপস্থিতিতে সেই সিরিজে লোকেশ রাহুলের ওপরই অধিনায়কত্বের ভার তুলে দিয়েছিলেন নির্বাচকরা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগেই চোট পেয়েছিলেন লোকেশ রাহুল

কিন্তু ভাগ্যের পরিহাসে মাঠে নামতে পারেননি লোকেশ রাহুল। সিরিজ শুরুর ২৪ ঘন্টা আগেই চোট পেয়ে ভারতীয় দল থেকে ছিটকে যান লোকেশ রাহুল। তাঁর দায়গায় ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব উঠেছিল ঋষভ পন্থের কাঁধে। যদিও বৃষ্টির জন্য সেই সিরিজ ২-২ ফলাফলেই ড্র হয়েছিল। কিন্তু লোকেশ রাহুলকে নিয়ে বেড়েছিল ক্রমশ উদ্বেগ। চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট তো বটেই, টি টোয়েন্টি এবং একদিনের সিরিজ থেকেও ছিটকে গিয়েছিলেন এই তারকা ব্যাটার।

ভারতের ইংল্যান্ড সিরিজ শুরু হওয়ার আগেই জার্মানিতে অস্ত্রোপচার করাতে গিয়েছিলেন লোকেশ রাহুল। সেখানে সফল অস্ত্রোপচারের পরই নিজেই সেই কথা জানিয়েছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। দেশে ফেরার পরই আর সময় নষ্ট করতে নারাজ ছিলেন তিনি। এনসিএ-তে সেই প্রস্তুতিই শুরু করে দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। বেশ কয়েকদিন আগে সেই ছবিও এসেছিল  সোশ্যাল মিডিয়াতে। একইসঙ্গে এনসিএতে পিটনেস ট্রেনিং শুরু করেছিলেন তুলদীপ যাদবও।

শোনাযাচ্ছে দুই তারকাই নাকি বেশ তাড়াতাড়ি ফিট হয়ে উঠছেন। চোট সারিয়ে কুলদীপ যাদব নাকি এখন প্রায় ৮০ শতাংশ সুস্থ হয়ে উঠেছেন। সেইসঙ্গে লোকেশ রাহুলও ফিচটনেসের দিকে অনেকটাই এগিয়ে গিয়েছেন। আর সেই কারণেই দুই তারকাকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলানোর জন্য এতটা তত্পর হয়ে উঠেছে ভারতীয় বোর্ড।

এই সপ্তাহেই নাকি এনসিএ-তে চূড়ান্ত ফিটনেস পরীক্ষায় নামবেন দুই তারকা ক্রিকেটার। সেখানে পাশ করতে পারলেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য পাঠানো হতে পারে তাদের। আগামী ২২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ শুরু ভারতের। যদিও প্রথমে রয়েছে তিনটি একদিনের সফর। এরপরই টি টোয়েন্টি সিরিজে নামবে টিম ইন্ডিয়া। সেখানেই লোকেশ রাহল ও কুলদীপ যাদব জায়গা করে নিতে পারেন কিনা সেটাই এখন দেখার।

close whatsapp