ভারত অধিনায়কের শেষপর্যন্ত না থাকতে পারাতেই বিপর্যয়, আফসোস মিটছে না হরমনপ্রীত কৌরের

Harmanpreet Kaur
Harmanpreet Kaur. (Photo by MARCO LONGARI/AFP via Getty Images)

সেমিফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাড্ডহাড্ডি লড়াই হলেও শেষরক্ষা করতে পারেনি ভারতীয় মহিলা ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার কাছে ৫ রনে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে ভারতীয় মহিলা দলের। ম্যাচ শেষে কিছুতেই যেন আফসোস মিটছে না । তিনি শেষপ্রযন্ত থাকতে পারলে ম্যাচ ভার জিততে পারত বলেই মনে করছেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রী কৌর। ম্যাচের কঠিন পরিস্থিতিতে তাঁর রান আউটটাই যে টার্নিং পয়েন্ট তা মানতে কোনও দ্বিধা নেই হরমনপ্রীত কৌরের। আর সেই হতাশাই বারবার ঝড়ে পড়ছে তাঁর কথা থেকে।

ভারতের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। শুরুতে বেথ মুনির অর্ধশতরান এবং শেষেকর দিকে মেগ ল্যানিংয়ের ঝোড়ো পরারফরম্যান্সে ভর করেই বারতের বিরুদ্ধে বড় রান করেছিল অস্ট্রেলিয়া। ১৭২ রানের জবাবে ব্যাটিং করতে নিেমে ১৬৭ রানেই থামতে হয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দলকে। সেখানেই হরমনপ্রীত কৌর এবং জেমিমা রডরিগেজের লড়াইয়ে াশা জাগলেও শেষরক্ষা করতে পারেনি তারা। ম্যাচ শেষে সেই আফসোসের সুরকই বারবার শোনা গেল হরমনপ্রীত কৌরের মুখে।

৫২ রানেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে থামতে হয়েছিল হরমনপ্রীত কৌরকে

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাটিং করতে নেমে  চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ভারতীয় দলের টপ অর্ডার। শেফালি বর্মা, স্মৃতি মন্ধনারা চূড়ান্ত ব্যর্ত হয়েছিলেন অস্ট্রেলিয়ান বোলিং আক্রমণের বিরুদ্ধে। সেই জায়গা থেকেই লড়াইটা শুরু করেছিলেন হরমনপ্রীত কৌর এবং জেমিমা রেডরিগেজ। আর তাতেই ভারতের জয়ের আশাও জেগে উঠেছিল। জেমিমা ফিরে গেলেও, হরমনপ্রীত কৌর একাই লড়াইটা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু তাঁর অপ্রত্যাশিত রকান আউটেই সব শেষ হয়ে গিয়েছিল। তিনি যদি শেষপর্যন্ত থাকতে পারলে এই ম্যাচ ভারত হয়ত জিততেই পারত।

ম্যাচ শেষে সেই আফসোসটাই শোনা গেল হরমনপ্রীত কৌরের মুখে। ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর জানিয়েছেন, “যদি আমার ব্যাট সেই পরিস্থিতিতে আটকে না যেত, তবে সেই রান হওয়াতে কোনও সমস্যা হত না। সেই মুহূর্তে যে মোমেন্টাম আমরা পেয়ে গিয়েছিলাম, আমি যদি শেষপর্যন্ত থাকতে পারতাম তবে হয়ত এক ওভার আগেই ম্যাচ শেষ হয়ে যেত। যদিও তারপরও সেখানে দীপ্তি শর্মা এবং রিচা ঘোষ ছিলেন। আমার বিশ্বাস ছিল যে তারা হয়ত কাজটা করে ফেলতে পারবেন। যদি দেখা যায় এই প্রতিযোগিতায় রিচা দুরন্ত ফর্ম প্রদর্শন করেছিলেন। কিন্তু আমার আউটের পরই সেখানে প্রায় সাত তেকে আটটি বল ডট হতে দেখা গিয়েছিল”।

টি টোয়েন্টির মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাক্ষাতে অনেকটাই পিছিয়ে রয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেই পরিসংখ্যান ভুলে বৃহস্পতিবার জয়ের লক্ষ্যেই নেমেছিল ভারত। লড়াইটাও করেছিল। কিন্তু শেষরক্ষা করতে পারেনি তারা। মোক্ষম সময়ে ব্যাট আটকে যায় হরমনপ্রীত কৌরের। রান আউট হয়ে তিনি সাজঘরের ফেরার সঙ্গেই ভারতেরও হারটা নিশ্চিত হয়ে গিয়েছিল। সেই আক্ষেপ কিছুতেই মিটছেন না হরমনপ্রীত কৌরের।

close whatsapp