হার্দিক পান্ডিয়া দলে না থাকলে ভারতীয় স্কোয়াডে ভারসাম্য থাকবে না, মনে করেন রবি শাস্ত্রী

Ravi Shastri
Ravi Shastri. (Photo Source: Getty Images)

গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপে হার্দিক পান্ডিয়া চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। মাঝে কেটে গিয়েছে প্রায় এক বছর। এবার এশিয়া কাপের মঞ্চে ভারতের হয়ে নামতে চলেছেন তিনি। দীর্ঘদিনের বিরতি কাটিয়ে দলে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। গতবারের বিশ্বকাপের হার্দিকের সহ্গে এই হার্দিক পান্ডিয়ার এখন বিস্তর ফারাক। আইপিএল থেকেই প্রত্যাবর্তন হয়েছে তাঁর। সেইসঙ্গেই যেন আবাপরও সেই পুরমনো ভূমিকায় বার্দিক পান্ডিয়া। আর তাঁকে দেখেই আপ্লুত হয়েছেন রবি শাস্ত্রী। তাঁর মতে এই মুহূর্তে হার্দিক দলে না থাকলে, ভারতীয় দলে কোনও ব্যালান্সই থাকবে না।

চোট সারিয়ে দীর্ঘদিন পর ফের এবারের আইপিএল দিয়েই ফের মাঠে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। গুজরাত টাইটান্সের অধিনায়কের দায়িত্বে ছিলেন এই তরুণ তারকা। নেতা হিসাবে যেমন নিজেকে প্রমাণ করেছেন, তেমনই তাঁর হাত ধরে অভিষেকেই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটান্স। আইপিএলের ম়্চেই আবারও সেই পুরনমো ফর্মে দেখা গিয়েছিল তাঁকে। ব্যাটিং, বোলিং দুই জায়গাতেই হার্দিক ছিলেন সফল।

ইংল্যান্ডের বিরুদ্ধে টি টেয়্ন্টি সিরিজের সেরা ক্রিকেটার হয়েছিলেন হার্দিক পান্ডিয়া

এরপরই ফের ভারতীয় দলের জার্সিতে ডাক পান হার্দিক পান্ডিয়া। দেশের দার্সিতে ফেরার পরও তাঁরক পারফরম্যান্সের ধার এতটুকু কমেনি। বরং যেকটি সিরিজে খেলেছেন প্রতিটি জায়গাতেই নিজেকে প্রমাণ করেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যেমন অসাধারণ খেলেছেন। তেমনই ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে সেরা ক্রিকেটার হয়েছিলেন তিনি। এবারের এশিয়া কাপেও যে হার্দিক পান্ডিয়া গুরুত্বপূর্ণ ভূুমিকা নিতে চলেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

এই প্রসঙ্গেই রবি শাস্ত্রী স্টোর স্পোর্টসে জানিয়েছেন, “এই মুহূর্তে ভারতীয় দলের স্বার্থে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হার্দিক পান্ডিয়া। তাঁকে যদি এই মুহূর্তে স্কোয়াডের বাইরে রাখা হয়, তবে গোটা দলের ব্যালান্সটাই শেষ হয়ে যাবে। দলের জন্য এতটাই গুরুত্বপূর্ণ ক্রিকেটার তিনি। কারণ আমরা কখনোই জানি না যে কোন সময়ে একজন বাড়তি ব্যাটার ও বাড়তি বোলারকে খেলাতে হবে”।

এবার গুজরাত টাইটান্সের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন হার্দিক পান্ডিয়া। ১৫ ম্যাচে ৪৮৭ রান করেছিলেন হার্দিক পান্ডিয়া। আইপিএলের মঞ্চে এবার ৮৭ রানও করেছিলেন তিনি। একইসঙ্গে ফাইনালে একাই তিন উইকেট নিয়ে প্রতিপক্ষকে শেষ করে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। এরপর দেশের জার্সিতেও সেই একই পারফর্ম্যান্স দেখিয়েছিলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে সেরা ক্রিকেটার বাছাই হয়েছিলেন হার্দিক পান্ডিয়া।

গত বিশ্বকাপে একরসময় হার্দিকের ফর্ম দেখে তাঁকে দলে রাখা নিয়েই প্রশ্ন তুলেছিলেন বিশেষজ্ঞরা। এরপর অবশ্য হার্দিক পান্ডিয়া নিজেই বেশ কয়েকদিনের জন্য অব্যহতি নিয়েছিলেন। আইপিএল দিয়ে প্রত্যাবর্তনের সঙ্গেই ফের ভারতীয় দলে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। এখন দেখার এশিয়া কাপে হার্দিক পান্ডিয়া কী করেন।

close whatsapp