এশিয়া কাপের দল ঘোষণা ভারতের, ফিরলেন বিরাট কোহলি, লোকেশ রাহুল এবং সুযোগ অর্শদীপ সিংয়ের
আপডেট করা - Aug 8, 2022 10:01 pm

জল্পনা ছিলই। সোমবারই ঘোষণা হয়ে গেল এশিয়া কাপের জন্য ভারতীয় দল। ১৫ সদস্যের দল ঘোষণা করলেন ভারতীয় দলের নির্বাচকরা। আর সেই দলেই রয়েছে বেশকিছু চমক। বিশ্রাম কাটিয়ে এশিয়া রাপের দলেই প্রত্যাবর্তন হল বিরাট কোহলির। অন্যদিকে দীর্ঘদিন পর চোট সারিয়ে এশিয়া কাপের দলেই ফিরলেন লোকেশ রাহুলও। একইসঙ্গে অর্শদীপ সিংকে নিয়েও বেশকয়েকদিন ধরে চলছিল জল্পনা। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়ে এশিয়া কাপের দলেওজায়গা করে নিলেন অর্শদীপ সিং।
রবিবারই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ শেষ হয়েছে ভারতের। সেই সিরিজ টিম ইন্ডিয়া ৪-১-এ জিতেছে। সোমবারই এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু সেই দল ঘোষণা করার আগেই বড়সড় ধক্কা লাগে ভারতীয় শিবিরে। এশিয়া কাপের আগেই দল থেকে ছিটকে যান জসপ্রীত বুমরাহ। কোমড়ের চোটের জন্য এশিয়া কাপে খেলতে পারবেন না তিনি। আর সেটা যে ভারতীয় শিবিরকে বেশ চিন্তায় ফেলে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেই জায়গায় তিনজনকে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসাবে দলে নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। শ্রেয়স আইয়ার, অক্ষর পটেল এবং চোট সারিয়ে ফেরা দীপক চাহারকে স্ট্যান্ডবাই হিসাবে রাখা হচ্ছে।
🚨#TeamIndia squad for Asia Cup 2022 – Rohit Sharma (Capt ), KL Rahul (VC), Virat Kohli, Suryakumar Yadav, Deepak Hooda, R Pant (wk), Dinesh Karthik (wk), Hardik Pandya, R Jadeja, R Ashwin, Y Chahal, R Bishnoi, Bhuvneshwar Kumar, Arshdeep Singh, Avesh Khan.
— BCCI (@BCCI) August 8, 2022
ইংল্যান্ড সফরের পরই ভারতীয় দল থেকে কয়েকদিনের জন্য বিশ্রাম নিয়েছিলেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজ সফরে দেখা যায়নি তাঁকে। একদিনের সিরিজে অবশ্য বেশীরভাগ তারকা ক্রিকেটারদেরই বিশ্রাম দেওয়া হয়েছিল। টি টোয়েন্টিতে পূর্ণশক্তির দল নামলেও, সেই ম্যাচে নামেননি বিরাট কোহলি। এশিয়া কাপের দলেই বিশ্রাম কাটিয়ে ফিরছেন তিনি। একইসঙ্গে ভারতের ওপেনিং পার্টনারশিপ নিয়েও চিন্তা দূর হচ্ছে। চোট সারিয়ে এসিয়া কাপেই দলে ফিরলেন ভারতের সহ অধিনায়ক লোকেশ রাহুল।
Notes –
Jasprit Bumrah and Harshal Patel were not available for selection owing to injuries. They are currently undergoing rehab at the NCA in Bengaluru.Three players – Shreyas Iyer, Axar Patel and Deepak Chahar have been named as standbys.
— BCCI (@BCCI) August 8, 2022
ইংল্যান্ড সিরিজ থেকেই সকলের নজর কেড়েছেন অর্শদীপ সিং। এশিয়া কাপ শুরু হওয়ার আগে সকলেই তাঁকে দলে নেওয়ার কথা বলতে শুরু করেছিলেন। অবশেষে তাই হল। তাঁর পারফরম্যান্স দেখে খুশি হয়েছেন নির্বাচকরাও। আর সমস্তকিছু দেখার পরই অর্শদীপ সিংকে ১৫ জনের স্কোয়াডে রাখা হয়েছে। একইসঙ্গে এশিয়া কাপের দলে সুযোগ পেযেছেন রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণোইরাও।
এশিয়া কাপের জন্য ভারতীয় দল
রোহিত শর্মা ( অধিনায়ক)
লোকেশ রাহুল ( সহ অধিনায়ক)
বিরাট কোহলি
সূর্যকুমার যাদব
দীপক হুডা
ঋষভ পন্থ
দীনেশ কার্তিক
হার্দিক পান্ডিয়া
রবীন্দ্র জাদেজা
রবিচন্দ্রন অশ্বিন
যুজবেন্দ্র চাহাল
রবি বিষ্ণোই
ভুবনেশ্বর কুমার
অর্শদীপ সিং
আভেশ খান
স্ট্যান্ডবাই ক্রিকেটার
শ্রেয়স আইয়ার
অক্ষর পটেল
দীপক চাহার
আগামী ২৭ অগস্ট শুরু হবে এশিয়া কাপ। সেখানেই ২৮ অগ্ট পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের প্রথম ম্যাচে নামবে ভারতীয় দল। গতবারের বিশ্বকাপের বদলা নেওয়ার সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। সেইসঙ্গে সকলের চোখ রয়েছে বিরাট কোহলির দিকেও। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এই মঞ্চেই যে ড্রেস রিহার্সালটা ভারতীয় দল সেরে নিতে চাইবে তা বেশ স্পষ্ট।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে বড় রান পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। কিন্তু সম্প্রতি সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। তাঁকে অবশ্য স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসাবেই রাখা হয়েছে। চোট সারিয়ে ফেরা দীপক চাহারকেও স্ট্যান্ডবাই হিসাবেই রাখা হয়েছে। তবে অর্শদীপের সুযোগ পাওয়াটা যে বড়সড় চমক তা বলার অপেক্ষা রাখে না। এখন শুধুই মাঠে নামার অপেক্ষা চিম ইন্ডিয়ার।