টি-২০ বিশ্বকাপ ২০২২-এর ওয়ার্ম-আপ ম্যাচের সময় সূচী ঘোষণা করল আইসিসি
ভারত দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে
আপডেট করা - Sep 8, 2022 3:10 pm

আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এ অংশগ্রহণ করা ১৬টি দলের ওয়ার্ম-আপ ম্যাচের সূচী ঘোষণা করা হয়েছে। ম্যাচগুলি ব্রিসবেন ও মেলবোর্নের বিভিন্ন মাঠে খেলা হবে। প্রথম রাউন্ডের দলগুলি মেলবোর্নে তাদের প্রস্তুতি শুরু করবে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ও জাংশন ওভালে ১০-১৩ অক্টোবর পর্যন্ত ম্যাচগুলি আয়োজিত হবে।
সুপার ১২ পর্বে সরাসরি খেলা দলগুলি ১৭ থেকে ১৯শে অক্টোবর ব্রিসবেনে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। এই ম্যাচগুলি গাব্বা ও অ্যালান বর্ডার ফিল্ডে খেলা হবে। প্রথম প্রস্তুতি ম্যাচে ১০ই অক্টোবর জাংশন ওভালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে। প্রায় দলই দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে।
আয়োজক ও গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ১৭ই অক্টোবর গাব্বাতে ভারতের বিপক্ষে তাদের একমাত্র আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে। অস্ট্রেলিয়া ছাড়াও বিশ্বের এক নম্বর টি-২০ ভারত ১৯শে অক্টোবর গাব্বায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।
ওয়ার্ম-আপ ম্যাচ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে না, তবে ১৭ ও ১৯শে অক্টোবর গাব্বায় চারটি প্রস্তুতি ম্যাচ আইসিসির গ্লোবাল সম্প্রচারক স্টার স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে। এ ছাড়া, আইসিসির ডিজিটাল চ্যানেলগুলি সমস্ত ম্যাচের জন্য লাইভ স্কোর এবং ম্যাচ হাইলাইটস প্রচার করবে। ওয়ার্ম-আপ ম্যাচগুলো সরকারী টি-টোয়েন্টি আন্তর্জাতিকের মর্যাদা বহন করবে না।
আইসিসি পুরুষদের টি-২০ বিশ্বকাপ ২০২২ শুরু হবে ১৬ই অক্টোবর যখন গীলংয়ের কার্ডিনিয়া পার্ক স্টেডিয়ামে শ্রীলঙ্কা নামিবিয়ার মুখোমুখি হবে।
আইসিসি পুরুষদের টি-২০ বিশ্বকাপ ২০২২ ওয়ার্ম-আপ ম্যাচের সময়সূচী (ভারতীয় সময় অনুযায়ী)
১০ অক্টোবর – ওয়েস্ট ইন্ডিজ বনাম সংযুক্ত আরব আমিরাত, জাংশন ওভাল, সকাল ৬:৩০
১০ অক্টোবর – স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডস, জাংশন ওভাল, সকাল ১০:৩০
১০ অক্টোবর – শ্রীলঙ্কা বনাম জিম্বাবোয়ে, এমসিজি, দুপুর ২:৩০
১১ অক্টোবর – নামিবিয়া বনাম আয়ারল্যান্ড, এমসিজি, দুপুর ২:৩০
১২ অক্টোবর – ওয়েস্ট ইন্ডিজ বনাম নেদারল্যান্ডস, এমসিজি, দুপুর ২:৩০
১৩ অক্টোবর – জিম্বাবোয়ে বনাম নামিবিয়া, জাংশন ওভাল, সকাল ৬:৩০
১৩ অক্টোবর – শ্রীলঙ্কা বনাম আয়ারল্যান্ড, জাংশন ওভাল, সকাল ১০:৩০
১৩ অক্টোবর – স্কটল্যান্ড বনাম সংযুক্ত আরব আমিরাত, এমসিজি, দুপুর ২:৩০
১৭ অক্টোবর – অস্ট্রেলিয়া বনাম ভারত, দ্য গাব্বা, সকাল ৯:৩০
১৭ অক্টোবর – নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, অ্যালান বর্ডার ফিল্ড, সকাল ৯:৩০
১৭ অক্টোবর – ইংল্যান্ড বনাম পাকিস্তান, দ্য গাব্বা, দুপুর ১:৩০
১৭ অক্টোবর – আফগানিস্তান বনাম বাংলাদেশ, অ্যালান বর্ডার ফিল্ড, দুপুর ১:৩০
১৯ অক্টোবর – আফগানিস্তান বনাম পাকিস্তান, দ্য গাব্বা, সকাল ৮:৩০
১৯ অক্টোবর – বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, অ্যালান বর্ডার ফিল্ড, দুপুর ১:৩০
১৯ অক্টোবর – নিউজিল্যান্ড বনাম ভারত, দ্য গাব্বা, দুপুর ১:৩০