৩৬ বছর বয়সে আগের থেকেও অনেক বেশী ফিট, জিম্বাবোয়ে সফরের আগে জানালেন শিখর ধওয়ান

Shikhar Dhawan
Shikhar Dhawan. (Photo Source: Instagram)

আর কয়েকদিন পরই ৩৭ বছরে পা দেবেন শিখর ধওয়ান। কিন্তু গব্বর রয়েছেন নিজের মেজাজেই। বয়সটা যে তাঁর কাছে একটা সংক্যা মাত্র তা বলেত কোনও দ্বিধা নেই।। কয়েকদিন পরই ভারতীয় দলের সঙ্গে একদিনের সিরিজ খেলতে জিম্বাবোয়ের উদ্দেশে রওনা দেবেন তিনি। তার আগেই ফিটনেস নিয়ে কথা উঠেছিল। এই ৩৬ বছর বয়সে শিখর ধওয়ান নাকি আগের থেকেও অনেক বেশী ফিট। সেইসঙ্গে যে ফর্ম্যাচের ক্রিকেটে তিনি রয়েছেন সেদিকেই বাড়তি নজরও দিতে চাইছেন ধওয়ান।

আগামী ১৮ অগস্ট জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের সিরিজে নামবে ভারতীয় দল। সেই সিরিজেও দলের বেশীরভাগ তারকা এবং সিনিয়র ক্রিকেটারদের বিশ্রামের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানেই তরুণ ব্রিগেডের নেতৃত্বের দায়িত্বে রয়েছেন শিখর ধওয়ান। টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে এশিয়া কাপ। ভারতীয় দলের পরিকল্পনায় গব্বর নাই থাকতে পারেন। কিন্তু আগামী বছর একদিনের বিশ্বকাপে যে শিখর ধওয়ান ভারতীয় দলের অন্যতম সদস্য হতে চলেছেন তা নিয়ে কোনও সন্দেহ নেই।

জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের সিরিজে অধিনায়কের দায়িত্বে শিখর ধওয়ান

বিশ্বকাপের মঞ্চে নামার আগে ক্রিকেটারদের দক্ষতার পাশাপাশি ফিটনেসও অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আর সেদিকেই অনেক বেশী নজর রয়েছে শিখর ধওয়ানের। এই মুহূর্তে তাঁর ৩৬ বযর বয়স। কয়েকদিন পরই ৩৭-এ পা দেবেন শিখর ধওয়ান। ফিটনেসের ক্ষেত্রে এখন নাকি তিনি আগের থেকেও অনক বেশী বেশী ফিট।  সোশ্যাল সাইটে মাঝেমধ্যেই অবশ্য শিখর ধওয়ানের সেই  ফিটনেস ট্রেনিংয়ের ঝলকও দেখা যায়।

জিম্বাবোয়ে সফর শুরু হওয়ার আগে অই প্রসঙ্গে শিখর ধওয়ান জানিয়েছেন, “আমার মনে হয়ে এই ৩৬ বছর বয়সে আমি আগের চেয়েও অনেক বেশী ফিট রয়েছি। আর দক্ষতার বিষয়ে যদি আসা যায়, তবে সেক্ষেত্রেও যথেষ্ট উন্নতি করেছি। জিম সেশন, দৌড়, যোগা এবং স্কীল সেশনস, এই চারটি জিনিসই হল আমার কাছে সবচেয়ে জরুরী”।

ইংল্যান্ডের বিরুদ্ধেই ভারতের একদিনের দলে ফিরেছিলেন সিখর ধওয়ান। যদিও প্রথম ম্যাচ বাদ দিলে সেভাবে রানের মুখ দেখতে পাননি গব্বর। এরপরই চিল ভারতের সামনে ওয়েস্ট ইন্ডিজ সফর। সেখানেও ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচের সিরিজে অধিনায়ক ছিলেন শিখর ধওয়ান। তাঁক নেতৃত্বেই ৩-০ একদিনের সিরিজ জিতেছিল ভারতীয় দল।

২০২০ সাল থেকে শেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পর্যন্ত এখনও পর্যন্ত শিখর ধওয়ান খেলেছেন ২২টি একদিনের ম্যাচ। তাঁর রান রয়েছে ৯৭৫। একইসঙ্গে রয়েছে ১০টি অর্ধশতরানও। ভারতীয় ক্রিকেটার হিসাবে এই পরিস্থিতিতে কেউই তাঁর আশেপাশে নেই।  ওয়েস্ট ইন্ডিজের সিরিজের পর এবার জিম্বাবোয়ের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। সেখানে সিরিজ জয় তো রয়েছেই, সেইসঙ্গে শিখর ধওয়ান যে বড় রানের লক্ষ্যেও রয়েছে তাও বেশ স্পষ্ট।

close whatsapp