অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইপিএলের ফর্মটাই ধরে রাখতে চান অজিঙ্ক রাহানে
আপডেট করা - Jun 3, 2023 3:22 pm

প্রায় দেড় বছর পর ভারতীয় টেস্ট দলে ফিরেছেন অজিঙ্ক রাহানে। দক্ষিম আফ্রিকা সফরে চূড়ান্ত ব্যর্থ হওয়ার পরই ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। নতুন বছরে ভারতের কোনও টেস্ট সিরিজেই দেখা যায়নি অজিঙ্ক রাহানেকে। কিন্তু ঘরোয়া ক্রিকেট ও আইপিএলের মঞ্চে নিজের সেরা পারফরম্যান্স দেখিয়ে ফের একবার ভঊারতীয় দলে জায়গা করে নিয়েছেন এই তারকা ক্রি্কেটার। আগামী ৭ জুন শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সেখানেও এই আইপিএলের ফর্মই ধরে রাখতে চান তিনি।
এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংস শিবিরে ছিলেন অজিঙ্ক রাহানে। সেখানেই ধোনির নেতৃত্বে এক নতুন অজিঙ্ক রাহানেকে দেখেছেন সকলে। আর সেই পারফরম্যান্স দেখে সকলেইউ মুগ্ধ হয়েছিলেন। এবারের আইপিএল চলার মাঝেি ভারতীয় দলে ডাক পেয়েছিলেন এই তারকা ক্রিকেটার। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পি.নসিপ ফাইনালে ভারতীয় দলের মিডল অর্ডারের অন্ংযতম ভরসা অজিঙ্ক রাহানে। আইপিএলের পাশাপাশি এবারের ঘরোয়া ক্রিকেটেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তৈরকা ক্রিকেটার।
ঘরোয়া মরসুমে এবার ব্যাট হাতে ১১ ইনিংসে ৬৩৪ রান করেছেন অজিঙ্ক রাহানে
এবারের ঘরোয়া ক্রিকেটে অজিঙ্ক রাহানের ব্যাটে ১১ ইনিংসে ৬৩৪ রান করেছিলেন এই তারকা ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অবশ্য সেই টেস্ট সিরিজে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি অজিঙ্ক রাহানে। সেই সময় থেকেই তাঁকে নিয়েই শুরু হয়েছুল সমালোচনা। এরপরই ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন তিনি। তবে ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্সের পর এবারের আইপিএলেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন অজিঙ্ক রাহানে। আর সেই পারফরম্যান্স দেখার পরই তাঁকে ফের একূার ভারতীয় দলে ডাকা হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই আইপ্এলের মোমেন্টামটাই ধরে রাখতে চান অজিঙ্ক রাহানে।
ফাইনালে নামার আগে তিনি জানিয়েছেন, “প্রায় ১৮ থেকে ১৯ মাস পর ফের ভারতীয় দলে ফিরতে পারার অভিজ্ঞতাটা সত্যিই অত্যন্ত আনন্দের আমার কাছে।এই মুহূর্তটা সত্যিই আমার কাছে অত্যন্ত বিশেষ। আমি শুধুমাত্র নিজের ব্যাটিং পারফরম্যান্সের দিকেই এখন নজর দিতে চাই। তোন ফর্ম্যাটে খেলছি সেটা একেবারেই ভাবতে চাই না আমি। টি টোয়েন্টি হোক কিংবা টেস্ট ফর্ম্যাট, নিজের ব্যাটিং পারফরমযান্স দেখাতে চাই।কোনওকিছুই জটিল করতে চাই না আমি। যতটা সম্ভব সাধারণ ভাবেই কাজ করে যেতে চাই। যে সময় আমি বাদ পড়েছিলেন, সেই পরিস্তিতিতে পরিবারের তরফ থেকে অত্যন্ত সপোর্ট পেয়েছিলাম”।
আগামী ৭ জুন তেকে শুরু হতে চলেছে এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সেখানেই অজিঙ্ক রাহানে নিজের এই পারফরম্যান্স ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার।