বিরাট কোহলির সেরা ফর্মে ফেরাটা এখন সময়ের অপেক্ষা, জানাচ্ছেন রবি শাস্ত্রী

Ravi Shastri
Ravi Shastri. (Photo Source: Twitter)

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনানের প্রথম ইনিংসে না পারলেও, দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলির দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। কিন্তু বিরাট কোহলি্র এমন পরফরম্যান্স দেখার পর যে রবী শাস্ত্রী অত্যন্ত উচ্ছ্বসিত তা বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয় দিনের পরই বিরাট কোহলিকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় দলের প্রাক্তন কোচ রবী শাস্ত্রী। আবারও বিরাট কোহলিকে তাঁর পুরনো ফর্মে দেখতে খুব একটা বেশী দূর নেই বলেই মনে করছেন প্রাক্তন ভারতীয় কোচ তথা প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার।

গত আড়াইটা বছর ব্যাট হাতে বাইশগজে একেবারেই ভাল পারফরম্যান্স দেখা যায়নি বিরাট কোহলির ব্যাট থেকে। কিন্তু এই বছরের শুরু থেকেই ফের পুরনো ফর্মে ফিরেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সেই ধারা এবারের আইপিএলেও দেখা গিয়েছে বিরাট কোহলির ব্যাট থেকে। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চে নেমেছে ভারতীয় দল। সে,দিন ক্রিজে রয়েছেনন বিরাট কোহলি  ও অজিঙ্ক রাহানে। সেখানেই এই মুহূর্তে বিরাট কোহলির দিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

দ্বিতীয় ইনিংসে মাত্র ৪৯ রানেই থেমে গিয়েছে বিরাট কোহলির দৌড়

তিন বছর আগে বিরাট কোহলি যেমন পারফরম্যান্স দেখিয়েছিলেন, সেই পারফরম্যান্সের ঝলকই যেন ফের একবার দেখা যাচ্ছে বিরাট কোহলির ব্যাট। সেজন্যই বিরাট কোহলিকে নিয়ে ফের আশার সুর শোনাযাচ্ছে রবি শাস্ত্রীর মুখ থেকে। বিরাট কোহলি ফের নিজের ফর্মে ফেরার থেকে কুব একটা বেশী দূরে নেই বলেই মনে করছেন ভারতীয় দলের প্রাক্তন কোচ তথা ক্রিকেটার রবি শাস্ত্রী।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “তাঁকে দেখে যথেষ্ট ফ্লুয়েন্ট নে হচ্ছে। আজ থেকে তিন বঠর আআগে তিনি যেমন ছিলেন, আমার মনে হয় সেই জায়গাতেই ফিরে যাচ্ছেন বিরাট কোহলি। এর আগে তিনি একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন। যেখানে কোনওকিছুই বিরাট কোহলির সঙ্গ দেয়নি। কোহলিকে আমি যেমনটা জানি, এটা তার থেকেও অনেক বেশী। সেখানে যেমন ফ্লুয়েন্সি রয়েছে তেমনই রয়েছে ভারসাম্য। সেইসঙ্গে তাঁর পাও যথেষ্ট ভালভাবে এগোচ্ছে”।

এবারের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন বিরাট কোহলি। অরেঞ্জ ক্যােপের দৌড়েও ছিলেন তিনি। সেখানেই ছটি অর্ধশতরানও পেয়েছিলেন বিরাট কোহলি। যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চের দ্বিতীয় ইনিংসে অবশ্য এক রানের জন্যই অর্ধতরান হাতছাড়া হয়েছে বিরাট কোহলর। সামনেই অবশ্য বিশ্বকাপ রয়েছে।সেখানে বিরাট কোহলি ফর্মে ফিরতে পারেন কিনা সেটাই দেখার।

close whatsapp