“আমি শুধু বড় ছয় মারার চেষ্টা করি”, দ্রুততম অর্ধশতরানের পর শ্রেয়স আইয়ারকে জানান প্যাট কামিন্স

Pat Cummins and Venkatesh Iyer
Pat Cummins and Venkatesh Iyer. (Photo Source: IPL/BCCI)

গত বৃহস্পতিবার প্রথমবার এবারের আইপিএলের মঞ্চে নেমেছিলেন প্যাট কামিন্স। আর প্রথম ম্যাচ থেকেই নিজের পারফরম্যান্স দেখানো শুরু করে দিয়েছেন প্যাট কামিন্স। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধ একসময় কলকাতা নাইট রাইডার্স খাদের কিনারায় চলে গিয়েছিল। সেখান থেকে দলকে যেমন টেনে তুলেছেন। তেমনই বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়ে আইপএলের মঞ্চে নতুন মাইলস্টোন তৈরি করেছেন তিনি। লোকেশ রাহুলের সঙ্গে এই মুহূর্তে আইপিএলের মঞ্চে দ্রততম অর্ধশতরানের মালিক প্যাট কামিন্স।

কলকাতা নাইট রাইডার্সের পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর সেদিন ক্রিজে এসেছিলে এই অজি তারকা। প্রথম বল থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন প্যাট কামিন্স। বল হাতে যেমন দুই উইকেট তুলেছিলেন। ঠিক তেমনই মাঠে নেে ১৪ বলে ৫০ রানের ঝোরো ইনিংস খেলে রোহিত শর্মার প্রতম জয়ের সমস্ত স্বপ্ন শেষ করে দিয়েছিলেন প্যাট কামিন্স। তাঁর এমন পারফম্যান্সের রহস্যই এবার ফাঁস করলেন এই তারকা অজি বোলার।

আইপিএলে যুগ্ম দ্রুততম অর্ধশতরানের মালিক এখন প্যাট কামিন্স

ম্যাচ শেষে তাঁকে তাঁর পারফম্যান্স প্রসঙ্গে প্রশ্ন করেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার। সেখানেই এমন বিধ্বংসী ইনিংস সম্বন্ধে সমস্ত রহস্য প্রকাশ করেছেন প্যাট কামিন্স। নাইট রাইডার্সের ভিডিওতেই তিনি জানিয়েছেন, “আমি  অত কিছু জানি না। অন্যান্য সকলে আপফ্রন্টে খেলার জন্য পরিশ্রম করেন। কিন্তু আমি যখন ব্যাটিংয়ের জন্য যাই, সেই সময় শুধুই ছয় হাকানোর কথা ভাবি। পরিষ্কারভাবে সেই চিন্তাই মাথায় রাখি। আমার জায়গায় যদি বল আসে তবে ছয় ছাড়া অন্যকিছু ভাবি না। কিন্তু যখন নিজের জায়গায় বল পাই না, তখন শুধুই সিঙ্গলস খেলি। আমি যখন একদম শেষে ব্যাটিংয়ের জন্য যাই, সেখানে যদি সুইং না হয়, তবে তা আমার কাছে খুবই সহজ”।

আইপিএলের মঞ্চে প্রথম ম্যাচে শুরুতেই যে সকলতে কামিন্স চমকে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ১৫ বলে ৫৬ রানের ইনিংস। যেখানে কামিন্স একাই মেরে ছিলেন ছটি ওভার বাউন্ডারি। আর তাঁর ব্যাট থেকে এসেছিল ৪টি বাউন্ডারি। বুমরা, টাই থেকে কোনও বোলারই এদিন বাদ যায়নি প্যাট কামিন্সের তান্ডবের সামনে থেকে। ১৪ বলে ৫০ রান করেছিলেন প্যাট কামিন্স।

শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও প্রথম ম্যাচে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন তিনি। ইশান কিষাণ এবং সূর্যকুমার যাদবের মতো ব্যাটারদের সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন প্যাট কামিন্স। আর তাতেই মুম্বই ইন্ডিয়ান্সকে ১৬১ রানে বেঁধে রাখতে সক্ষম রয়েছিল কেকেআর। ম্যাচ শেষে নিজের সাফল্য নিয়ে অবশ্যই উচ্ছ্বসিত নাইট তারকা। এই পারফরম্যান্সই এখন ধরে রাখতে চান তিনি।

close whatsapp