দলে ফিরলেও এশিয়া কাপে লোকেশ রাহুলকে স্ট্যান্ড বাই হিসাবেই রাখার পরামর্শ দানিশ কানেরিয়ার

kl Rahul
kl Rahul. (Photo Source: Twitter)

এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। এরপরই জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের সিরিজ রয়েছে। যদিও সেই সিরিজে ভারতীয় দলের একাধিক তারকা ক্রিকেটারদেরকে বিশ্রাম দেওয়া হয়েছে। কারণ সামনেই রয়েছে এশিয়া কাপ। সেজন্যই তারকা ক্রিকেটারদেরকে বিশ্রাম দেওয়া হয়েছে। আগামী ২৭ অগস্ট থেকে সুরু হবে এবারের এশিয়া কাপ। সেখানেই প্রথম ম্যাচে ২৮ অগস্ট ভারত নামবে পাকিস্তানের বিরুদ্ধে। আবার এই প্রতিযোগিতাতেই ভারতীয় দলে ফিরবেন লোকেশ রাহুলও।

এশিয়া কাপ শুরু হওয়ার আগেই বারতীয় টিম ম্যানেজমেন্চের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার দানিশ কানেরিয়ার। তাঁর মতে লোকেশ রাহুল দলে ফিরলেও এশিয়া কাপে তাঁকে না খেলানোই উচিত্। বরং এই তারকা ক্রিকেটারকে দলের স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসাবে রাখা উচিত্। কারণ চোটের জন্য দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে ছিলেন তিনি। সেইজন্যই তাঁকে চোট সারিয়ে ফেরার পর এতবড় প্রতিযোগিতায় না নামানোই উচিত্।

চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে লোকেশ রাহুল

আইপিএলের পরই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে নামার কথা ছিল ভারতের। সেই সিরিজেই রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতীয় দলের নেতৃত্বের ভার উঠেছিল লোকেশ রাহুলের ওপর। কিন্তু সিরিজ শুরুর ২৪ ঘন্টা আগেই চোট পেয়ে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। এরপর থেকে আর ভারতীয় দলের জার্সিতে মাঠে নামতে পারেননি তিনি। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামার কথা চললেও, হঠাত্ই করোনায় আক্রান্ত হয়ে সেই সুযোগও হাতছাড়া হয়েছে। একেবারেই এশিয়া কাপেই ভারতীয় দলে ফিরতে চলেছেন তিনি।

এই মঞ্চে নামার আগেই দানিস কানেরিয়ার এই বিশেষ পরামর্শ। তিনি জানিয়েছেন, “লোকেশ রাহুল একজন অসাধারণ ক্রিকেটার। যেকোনও পজিশনেই ব্যাটিং ও ফিল্ডিং করার দক্ষতা রয়েছে তাঁর। কিন্তু চোট পাওয়ার পর থেকে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি লোকেশ রাহুল। আমি তাঁকে স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসাবেই রাখতাম। কারণ দীর্ঘদিন তিনি মাঠের বাইরে রয়েছেন। এমন পরিস্থিতিতে এত বড় প্রতিযোগিতায় হঠাত্ই তাঁকে নামিয়ে দিতাম না। টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত খানিকটা সময় দেওয়া উচিত্ তাঁকে”।

কয়েকদিন আগেই লোকেশ রাহুলকে নিয়ে জল্পনা তুঙ্গে পৌঁছেছিল। এরপর অবশ্য লোকেশ রাহুল নিজেই সেই জল্পনার অবসান ঘটিয়েছিলেন। তিনি যে এখন প্রায় সুস্থ হয়ে উঠেছেন তা নিয়ে কোনও সংশয় নেই। মাঠে ফেরার প্রস্তুতিও তুঙ্গে রয়েছে লোকেশ রাহুলের। শোনাযাচ্ছে এশিয়া কাপে তিনি এবং দীপক চাহার দুজনেই একসঙ্গে ফিরবেন।

রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করেন তিনি। দানিশ কানেরিয়া এই পরামর্শ দিলেও, ভারতীয় দল যে তাঁর সেরা ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসাবে রাখবে না তা বলাই বাহুল্য।

close whatsapp