‘পিচ সবার জন্য সমান’ – বিতর্কের মাঝে মন্তব্য অস্ট্রেলিয়ার সহকারী কোচ ভেট্টোরির

ইন্দোরের পিচকে আইসিসি 'পুওর' রেটিং দিয়েছে

Daniel Vettori
Daniel Vettori. (Photo by Mark Kolbe/Getty Images)

চলমান বর্ডার-গাভাস্কার ট্রফিতে ব্যবহৃত পিচগুলিকে ঘিরে তুমুল বিতর্ক নিয়ে নিজের মত জানিয়েছেন বর্তমান অস্ট্রেলিয়ার সহকারী কোচ ড্যানিয়েল ভেট্টোরি। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চার ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় পিচ নিয়ে অনেক প্রাক্তন ক্রিকেটারই আলোচনা করেছেন এবং বিতর্ক বাড়িয়েছেন। তৃতীয় টেস্টের সমাপ্তির পরে আলোচনা আরও বেড়েছিল কারণ ইন্দোরের পিচকে ঘিরে আইসিসির রেটিং সন্তোষজনক ছিল না।

প্রাক্তন কিউয়ি অলরাউন্ডার বলেছেন যে ভারতীয় পিচগুলিতে প্রযুক্তিগতভাবে কোনো ভুল ছিল না। ইন্দোর টেস্টের পরে পিচকে কেন্দ্র করে অনেক গোলমাল হলেও তাঁর অভিমত ছিল যে বিতর্কটি অত্যধিক বেশী হচ্ছে।

“আমি সারফেস নিয়ে কিছু মনে করি না কারণ আমি মনে করি এটি সবার জন্য একই। এটা মনে হয় না যে টস প্রধান ফ্যাক্টর। আপনি আগে থেকেই জানেন এখানে কী আশা করতে হবে,” ইন্ডিয়া টুডে দ্বারা ৪৪ বছর বয়সী উদ্ধৃত হয়েছেন।

ভেট্টোরি বলেছেন যে পিচের অবস্থা যাই হোক না কেন, একজন টেস্ট ক্রিকেটারকে সবসময় তার জন্য ভালোভাবে প্রস্তুত থাকতে হবে। তাঁদের দক্ষতা ও মানসিকতা নিয়ে ভালোভাবে প্রস্তুত ও আত্মবিশ্বাসী হলে একজন ক্রিকেটারকে আতঙ্কিত হওয়ার দরকার নেই। তিনি মনে করেন চ্যালেঞ্জিং পিচ একজন খেলোয়াড়কে নিজেকে চ্যালেঞ্জ করতে এবং একজনের সেরা খেলা বের করে আনতে সহায়তা করে।

কোনো একদিন ৩০ রানের স্কোরও দুর্দান্ত হতে পারে: ড্যানিয়েল ভেট্টোরি

“এখানে এসে দেখা যায় যে এমন ধরণের উইকেট হবে এবং তার জন্য প্রস্তুত হওয়া যায়। আমি মনে করি যে এর জন্য দক্ষতা কাজে লাগাতে হয়। অধ্যবসায় ও দৃঢ়তাও প্রয়োগ করতে হয়। তাদের কথা শুনে বলতে পারি ব্যাটিং গ্রুপ এটির সাথে আবদ্ধ হতে শুরু করেছে,” যোগ করেছেন ভেট্টোরি।

চ্যালেঞ্জিং পিচে সব সময় সেঞ্চুরির প্রয়োজন নাও হতে পারে বলে মনে করেন অস্ট্রেলিয়ার সহকারী কোচ। তিনি বলেছেন কিছু ক্ষেত্রে ৩০ রানের স্কোরও কার্যকরী হতে পারে। কিন্তু সেই ৩০ রান কীভাবে করা যাবে তার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে, মত তাঁর।

“কোনো একদিন ৩০ রানের স্কোরও দুর্দান্ত হতে পারে। আপনি কীভাবে সেই ৩০ রান করছেন, সেটাই পার্থক্য তৈরী করবে। চ্যালেঞ্জটি হল সেটার মোকাবিলা করা। এটি বলে দেওয়া সহজ। এই সারফেসে এটাই প্রধান চ্যালেঞ্জ। প্রত্যাশা এত বেশী যে আপনি ভালো করার জন্য প্রতি বল একটি করে উইকেট নিতে চায়ছেন,” তিনি শেষে বলেছেন।

close whatsapp