অজিঙ্ক রাহানের টেস্ট দলে ফের সহ অধিনায়ক হওয়ার সিদ্ধান্তের সঙ্গে সহমত নন সৌরভ গঙ্গোপাধ্যায়

Sourav Ganguly
Sourav Ganguly. (Photo by PUNIT PARANJPE/AFP via Getty Images)

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগেই ভারতীয় টেস্ট দলে ফিরেছিলেন অজিঙ্ক রাহানে। প্রায় ১৮ মাস পর ভারতীয় টেস্ট দলে প্রত্যাবর্তন হয়েছিল এই তারকা ক্রিকেটারের। আইপিএলের মঞ্চে নিজের পারফরম্যান্স দেখানোর পরই ভারতীয় দলে ফের জায়গা করে নিয়েছিলেন তিনি। এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলে তো রয়েছেনই, সেইসঙ্গে ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়কের দায়িত্বও উঠেছে এই তারকা ক্রিকেটারের কাঁধ। এই সিদ্ধান্তটাই খানিকটা আবাক করেছে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়.ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন অজিহ্ক রাহানে ও চেতেশ্বর পূজারা। গোটা সিরিজে মাত্র একটি অর্ধশতরান করতে পেরেছিলেন তারা। সিরিজ হেরেই দেশে ফিরতে হয়েছিল এই দুই তারকা ক্রিকেটারকে। সেই সিরিজ চলাকালীনই শুরু হয়েছিল জোর সমালোচন। ভারতীয় দলের বাইরেই এই দুই ক্রিকেটারকে রাখার দাবীতে সোচ্চ্বার হয়েছিলেন সকলে। হয়েওছিল তেমনটাই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের টেস্ট সিরিজ শেষ হওয়ার পরই ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন অজিঙ্ক রাহানে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের হয়ে একমাত্র অর্ধশতরান পেয়েছিলেন অজিঙ্ক রাহানে

সেই থেকে আঈর কোনও টেস্ট সিরিজেই ভারতীয় দলে দেখা যায়নি তাঁকে। তবে ঘরোয়া ক্রিকেটে তিনি বেশ ভাল পারফরম্যান্স দেখাচ্ছিলেন। এরপরই আইপিএলের মঞ্চে চেন্নাই সুপার কিংস শিবিরে সুযোগ পেয়েছিলেন অজিঙ্কে রাহানে। সেখানে ভারতীয় দলের হয়ে বেশ ভাল পারফরম্যান্সও দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। এরপর থেকেই ভারতীয় ক্রিকেটের আলোচনায় উঠে এসেছিল অজিঙ্ক রাহানের নাম। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে সুযোগ পাওয়ার পর এবার ওয়েস্ট ইন্ডিজ সফরেও ভারতীয় টেস্ট দলে রয়েছেন অজিঙ্ক রাহানে।

শুধু তাই নয় ওয়েস্ট ইন্ডিজ সফরেই ফের একবার পুরনো পদও ফিরে পেয়েছেন তিনি। আরক সেই জায়গাটাই যেন পছন্দ হচ্ছে না সৌরভ গঙ্গোপাধ্যায়ের।  তাঁর মতে রবীন্দ্র জাদেজারই হওয়া উচিত্ ছিল সহ অধিনায়ক। এই প্রসঙ্গে দ্য টেলিগ্রাফে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “আমি অবশ্য বলবনা যে এই পদক্ষেপটা পিছনের দিকে ঠেলে দিল। কিন্তু ১৮ মাস পর একজন একটা টেস্ট ম্যাচ খেলল। এরপরই ফের তাঁকে ভারতীয় দলের সহ অধিনায়ক ঘোষণা করে দেওয়া হল। এর পিছনে কী ভাবনা রয়েছে সেটাই আমি বুঝতে পারছি না”।

সৌরভের মতে রবীন্দ্র জাদেজারই হওয়া উচিত্ ছিল ভারতীয় দলের সহ অধিনায়ক। তিনি জানিয়েছেন, “সেখানে রবীন্দ্র জাদেজা রয়েছেন। যিনি দীর্ঘদিন ধরে ভারতীয় দলের হয়ে টেস্ট ফর্ম্যাটে খেলে চলেছেন। এই মুহূর্তে ভারতীয় দলের অন্যতম প্রধান ক্রিকেটার তিনি। আমার মতে তিনিই হলেন যোগ্য প্রার্থী”।

close whatsapp