ওয়েস্ট ইন্ডিেজের বিরুদ্ধে টেস্টে ভারতীয় ওপেনিং জুটি হিসাবে সর্বোচ্চ রান রোহিত শর্মা-যশস্বী জয়সওয়ালের
আপডেট করা - Jul 14, 2023 6:49 pm

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে না পারলেো, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই ঘুরে দাঁড়িয়েছেন রোহিত শর্মা। ওয়ে্ট ইন্ডিজের বিরুদ্ধেই আবার ভারতীয় টেস্ট দলের হয়ে অভিষেক হয়েছে যশস্বী জয়সওয়ালের। এই সিরিজ শুরু হওয়ার আগে সকলে যেমন রোহিত শর্মার পারফরম্যান্সের দিকে তাকিয়েছিলেন। তেমনই নবজর ছিল তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের দিকেও। প্রথম পরীক্ষাতেই কার্যত সুুপার হিট রোহিত শর্মা-যশস্বী জয়সওয়াল ওপেনিং জুটি। টেস্টের মঞ্চে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় ওপেনিং পার্টনারশিপে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়লেন তারা।
এই সিরিজেই যশস্বী জয়সওয়ালকে ভারতীয় দলের প্রথম একাদশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেখানে রোহিত শর্নার সহ্গেই তাঁকে ওপেনিংয়ের সিদ্ধান্তও নিয়েছিল টিম ম্যানেজমেন্ট। শুভমন গিলকে তিন নম্বরেই ব্যাটিং করানোর পরিকল্পনা নিয়েছে ভারতীয় শিবির। এওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে শুরুটা খুব একটা খারাপভাবে করেনি এই তরুণ ক্রিকেটার। বরং প্রথম ম্যাচেই বীরেন্দ্র সেওয়াগ ও সঞ্জয় বাঙ্গারের সেই রেকর্ড ভেঙে দিয়েছে তারা। ওয়েস্ট ইন্ডিেজের বিরুদ্ধে প্রথম ইনি্ংসে ২২৯ রানের পার্টনারশিপ গড়েছেন রোহিত শর্মা ও যশস্ব জয়সওয়াল।
১০৩ রান করেছেন রোহিত শর্মা ও ১৪৩ রানে অপরাজিত রয়েছেন যশস্বী জয়সওয়াল
২০০২ সালে ঘরের মাঠে এই রেকর্ড কররেছিলেন বীরেন্দ্র সেওয়াগ ও সঞ্জয় বাঙ্গার জুটি। মুম্বইয়ে ওয়েস্ট ইন্ডিেজের বিরুদ্ধে ওপেনিংয়ে দুর্ধর্ষ ফর্মে ছিলেন সেওয়াগ ও সঞ্জয় বাঙ্গার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০২ রানের পারটনারশিপ তৈরি করে ভারতীয় ওপেনিং পার্টনারশিপ হিসাবে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল তাদের ঝুলিতেই। কিন্তু সেই রেকর্ডই এবার ভেঙে দিলেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম িনিংসে ২২৯ রানের ওপেনিং পারক্টনারশিপ তৈরি করেছিলেন তারা।
তাদের এমন পারফরম্যান্স দেখার পর থেকেই প্রশংসা শোনাযাচ্ছে সকলের মুখ থেকে। দীর্ঘদিন ভাল ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিলেন না রোহিত শর্মা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই শেষপর্যন্ত ঘুরে দাঁড়িয়েছিলেন তিনি। সেখানেই ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে ১০৩ রানের ইনিংস কেলে সাজঘরে ফিরেছিলেন রোহিত শর্মা। তাঁর গোটা ইনিংস জুড়ে রয়েছে ১০টি চার এবং দুটি ওভার বাউন্ডারি। গড় রয়েছে ৪৬.৬১।
অন্যদিকে দ্বিতীয় দিনের শেষে ১৪৩ রানের ক্রিজে অপরাজিত রয়েছেন তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল। তিনি এই রানকে দ্বিশতরানে বদল করতে পারেন কিনা তা তো সময়ই বলবে। কিন্তু প্রথম ম্যাচে নেমেই রোহিত শর্মার সঙ্গে জুটি বেধে ২১ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন তিনি। তাঁর দিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে।