“পাকিস্তানের লোকজন বলেছিল আমি তাকে সমর্থন করি না” – রিজওয়ানের মন্থর ব্যাটিং নিয়ে আগেই সতর্ক করেছিলেন আক্রাম

ফাইনালে মাত্র ১১২ স্ট্রাইক রেটে রান করেছিলেন রিজওয়ান

Wasim Akram
Wasim Akram. (Photo by Philip Brown/Popperfoto via Getty Images)

এশিয়া কাপ ২০২২-এর সর্বোচ্চ রান সংগ্রাহক মহম্মদ রিজওয়ান ফাইনালে তাঁর মন্থর গতির ইনিংসের জন্য আলোচনায় উঠে এসেছেন। অনেকেই তাঁর ধারাবাহিক রান পাওয়া নিয়ে মুগ্ধ হলেও অধিকাংশই শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর ধীর ইনিংসের জন্য সমালোচনা করেছে। উইকেটকিপার-ব্যাটার ৪৯ বলের মুখোমুখি হন এবং ৫৫ রান করেন যা শেষ পর্যন্ত পাকিস্তান দলের জন্য যথেষ্ট ছিল না।

তাদের ব্যাটিং ইনিংসে পাকিস্তান কখনই ছন্দ পায়নি এবং তারা ১৪৭ রানে অলআউট হয়ে ২৩ রানে ম্যাচ হেরে যায়। হারের সঙ্গেই বিভিন্ন প্রতিক্রিয়াও উঠে এসেছে। ওয়াসিম আক্রাম ও গৌতম গম্ভীরের মতো কিংবদন্তিরা পাকিস্তানের, বিশেষ করে রিজওয়ানের ব্যাটিং পদ্ধতির বিরুদ্ধে নিজেদের মত প্রকাশ করেছেন।

ম্যাচের তৃতীয় ওভারে বাবর আজম ও ফাখার জামান আউট হওয়ায় শুরুতেই চাপে পড়ে যায় পাকিস্তান। রিজওয়ান ইনিংস গড়তে চায়লেও তাঁর স্ট্রাইক রেটের কোন উন্নতি হয়নি। প্রাক্তন পাকিস্তান অধিনায়কের সাথে ধারাভাষ্য প্যানেলে থাকা সঞ্জয় মাঞ্জরেকার রিজওয়ানের স্ট্রাইক রেটের প্রসঙ্গ তুলেছিলেন। আক্রাম তখন একটি সময়ের কথা স্মরণ করেছিলেন যখন তিনি ওপেনারের সমালোচনা করেছিলেন কিন্তু বিনিময়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁর বিরুদ্ধতা করেছিলেন।

“সে (রিজওয়ান) হংকংয়ের বিপক্ষেও একই কাজ করেছিলেন। আমি তার সমালোচনা করেছিলাম, যা ছিল সুস্থ সমালোচনা। এবং লোকেরা উল্টে আমাকে সোশ্যাল মিডিয়াতে আক্রমণ করেছিল। পাকিস্তানের লোকজন বলেছিল আমি রিজওয়ানকে সমর্থন করি না। আপনি যদি আমার মতামত চান, আমি আপনাকে সঠিক এবং সরল মতামত দেব। আমি এমন লোক নই যে আমি যা দেখছি তা নিয়ে মিথ্যা বলব। আমার জন্য কালো কালো এবং সাদা সাদা,” স্টার স্পোর্টসে বলেছেন ৫৬ বছর বয়সী।

“বাইরে থেকে মন্তব্য করা সহজ” – সমালোচনা প্রসঙ্গে বলেছেন পাকিস্তান কোচ সাকলাইন মুশতাক

পাকিস্তানের দৃষ্টিভঙ্গি আলোচনার কেন্দ্রবিন্দু হওয়ায়, প্রধান কোচ সাকলাইন মুশতাক ফাইনালের রাতে রিজওয়ানের ব্যাটিংকে সমর্থন করেছেন। ৪৫ বছর বয়সী এই ব্যক্তি বিশ্বাস করেন যে বাইরে বসে থাকা লোকেরা ড্রেসিংরুমে কী ঘটছে তা জানেন না। ব্যাট করতে নামার আগে আসিফ আলি ও শাদাব খানের চোট নিয়েও একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন তিনি।

“বাইরে থেকে মন্তব্য করা সহজ, কেউ তখনই জানতে পারে যখন তারা দলের অংশ হয়। আমি তিন বছর ধরে একজন বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছি। সুতরাং, আমি জানি কীভাবে কী হয়। একবার তারা ভিতর থেকে ক্রিকেটারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করলেই তারা দলের বন্ধন, পরিবেশ সম্পর্কে জানতে পারবে,” ওয়াসিম আক্রামের মতো সমালোচনাকারী মন্তব্যের প্রতিক্রিয়ায় প্রধান কোচ বলেছেন।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “আসিফ তার হাতে চারটি সেলাই নিয়ে খেলেছে। শাদাবের কান থেকে রক্তক্ষরণ হচ্ছিল, সংঘর্ষের পর সে কাঁপছিল এবং এসব সত্ত্বেও সে ব্যাট করতে গিয়েছিল।”

close whatsapp