অ্যাশেজের পঞ্চম টেস্টের দায়িত্ব পেতে পারে হোবার্ট

এর আগে মেলবোর্ন বা সিডনি ম্যাচ আয়োজনের দৌড়ে এগিয়েছিল

Pat Cummins and Joe Root
Pat Cummins and Joe Root. (Photo by Bradley Kanaris/Getty Images for Cricket Australia)

৮ই ডিসেম্বর থেকে হাই-প্রোফাইল অ্যাশেজ শুরু হয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে। উদ্বোধনী টেস্ট চলছে ব্রিসবেনের গাব্বায়। সিরিজের পাঁচটি টেস্ট কোথায় আয়োজিত হবে সেই নিয়ে আগে পাঁচটি কেন্দ্র ঠিক করা হলেও সম্প্রতি জানা যায় পার্থে পঞ্চম তথা শেষ টেস্টটি আয়োজন করা সম্ভব নয়। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে কেন্দ্র চূড়ান্ত না করা হলেও সর্বশেষ প্রতিবেদন অনুসারে, হোবার্ট অ্যাশেজের শেষ ম্যাচটি আয়োজন করবে।  

হোবার্ট পিচ কিউরেটররা তাদের কাজ শুরু করে দিয়েছে 

প্রতিবেদন অনুসারে, এমসিজি ও এসসিজি ২০২১-২২ অ্যাশেজের শেষ ম্যাচটি আয়োজন করার ব্যাপারে এগিয়ে ছিল তবে বক্সিং ডে টেস্ট এবং চলমান বিগ ব্যাশ লিগের জন্য টিকিট বিক্রি কম হওয়ার কারণে মেলবোর্ন সেই ম্যাচ আয়োজন করার অধিকার পায়নি। হাই-প্রোফাইল সিরিজের শেষ ম্যাচে যাতে ভালো পরিমাণে দর্শক সমাগম হয়, তাই হোবার্টকেই পছন্দ অস্ট্রেলিয়ার বোর্ডের। 

নিউজকর্পের রিপোর্ট অনুসারে, হোবার্ট পিচ কিউরেটররা ইতিমধ্যেই তাদের কাজ শুরু করে দিয়েছে এবং শেষ টেস্ট আয়োজনের অনুমোদন পাওয়ার পর চূড়ান্ত পরিকল্পনা শুরু করবে। আর্থিক লাভের কথা মাথায় রেখে আয়োজক কেন্দ্র চূড়ান্ত করতে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা বৈঠকে বসেন।

রিপোর্ট অনুযায়ী প্যাট কামিন্স এবং তাঁর সতীর্থরা চান গোলাপী বলের টেস্টের কেন্দ্র নির্বাচনের জন্য শুধুমাত্র আর্থিক সুবিধার কথা না ভেবে একটি উজ্জীবিত পিচ পাওয়া যাবে এমন একটি কেন্দ্র বাছার উপর জোর দিয়েছেন। 

প্রথম ম্যাচের প্রসঙ্গে, বর্তমানে গাব্বাতে চলা ম্যাচে স্বাগতিকরা প্রথম ইনিংসে ৪২৫ রান পোস্ট করে দুর্দান্তভাবে শুরু করেছে। ম্যাচের প্রধান আকর্ষণ ট্র্যাভিস হেডের ১৫০। তাদের বোলিং বিভাগের প্রধান তারকা নতুন অধিনায়ক কামিন্স। ইংল্যান্ডের প্রথম ইনিংসে পাঁচ উইকেট তুলেছিলেন তিনি। প্রথম ইনিংসে মাত্র ১৪৭ রানে গুটিয়ে যাওয়া ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ভালো শুরু করেছে। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড ২২০/২। মালান ৮০ রানে ও রুট ৮৬ রানে অপরাজিত। 

close whatsapp