তৃতীয় দিনে কোহলির উইকেটের দিকেই দক্ষিণ আফ্রিকার নজর থাকবে, সতর্কবার্তা গাভাস্কারের

দ্বিতীয় দিনের শেষে কোহলি ১৪ রানে অপরাজিত

Virat Kohli
Virat Kohli. (Photo by Ashley Vlotman/Gallo Images/Getty Images)

বৃহস্পতিবার কেপ টাউন টেস্টের তৃতীয় দিনে বিরাট কোহলি কেমন খেলেন তার উপর নির্ভর করছে ভারতের ভাগ্য, মত কিংবদন্তী সুনীল গাভাস্কারের। অধিনায়ক কোহলি এবং পূজারা একসাথে ১১ ওভারেরও বেশি ব্যাট করে অপরাজিত তৃতীয় উইকেটে  ৩৩ রান যোগ করেছেন। কাগিসো রাবাডা মায়াঙ্ক আগরওয়ালকে এবং মার্কো জ্যানসেন অন্য ওপেনা কেএল রাহুলকে আউট করার পর ভারত ২৪/২ হয়ে গিয়েছিল।

প্রথম ইনিংসে একটি সুশৃঙ্খল, দৃঢ়প্রতিজ্ঞ ৭৯ রানের ইনিংসের পর বিরাট কোহলির আত্মবিশ্বাস তুঙ্গে থাকার কথা। পূজারার সঙ্গে দিনের শেষে ব্যাট করার সময় কোহলিকে অনেক বেশী নিশ্চিত দেখাচ্ছিল বল খেলা ও ছাড়া নিয়ে। তিনি ৩৯ বলে ১৪ রান করে অপরাজিত আছেন। ওন্যদিকে, পূজারা ৩১ বল খেলে ৯ রানে অপরাজিত। 

দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৫৭/২ এবং হাতে ৭০ রানের লিড। দিনের শুরুতে জসপ্রীত বুমরাহের আগুনে বোলিংয়ের সামনে একের পর এক প্রোটিয়া ব্যাটার উইকেট হারাতে থাকেন। বুমরাহর ৪২/৫-এর সৌজন্যে ভারত দক্ষিণ আফ্রিকাকে ২১০ রানে অল আউট করতে সক্ষম হয়েছিল।

কোহলিকে অ্যারাউন্ড দ্য উইকেটে বোলিং করে মার্কো জ্যানসেন ভুল করেছে, ধারণা গাভাস্কারের 

স্টার স্পোর্টসকে গাভাস্কার বলেন, “ঠিক আছে, যদি সে (কোহলি) সারাদিন থাকে, তা হলে আপনি বলতে পারেন, ভারত খেলা জিতে যাবে। তার উইকেটটিই দক্ষিণ আফ্রিকা পেতে চায়বে (৩য় দিনে)।”

“আমার মনে হয় মার্কো জ্যানসেন অ্যারাউন্ড দ্য উইকেটে এসে ভুল করেছে। ওভার দ্য উইকেটে বোলিং করে সেঞ্চুরিয়নে কোহলিকে আউট করেছিল। বিরাট কোহলির পক্ষে তাকে খেলা সহজ হয়ে গেছে। আমি এখনও মনে করি যে জ্যানসেনের যদি তাকে আউট করতে হয়, তা হলে ওভার দ্য উইকেট বোলিং করতে হবে। সেটিই তার জন্য ভালো বিকল্প হবে,” তিনি যোগ করেছেন।

এদিকে, গাভাস্কার বলেছেন যে পূজারার ৩য় দিনে তাঁর স্বাভাবিক খেলাটি খেলে যাওয়া উচিত। প্রাক্তন অধিনায়ক সিনিয়র ব্যাটারকে অধিনায়ক কোহলিকে সমর্থন দেওয়ার জন্য অনুরোধ করেছেন। পূজারা প্রথম ইনিংসে একটি স্বাছন্দ্যে ভরা ৪৩ রানের ইনিংস খেলেন। 

“তাকে (পূজারা) যে খেলাটি খেলতে হবে তা সে সবচেয়ে ভালো জানে। সাম্প্রতিক ইনিংসে আমরা যা দেখেছি তা হল সে রানের গতি বাড়াতে চাইছে। এটি একটি খুব, খুব ভালো লক্ষণ। কোনো অযথা ঝুঁকি ছাড়া তাকে এটা করতে হবে। অফ-স্টাম্পের বাইরে তার বিচার এই সিরিজে বেশ ভালো। যখন সে হাফ-ভলি পাচ্ছে, তখন সে তা শট মারছে। তার কোহলিকে সঙ্গ দেওয়া উচিত। কোহলির যা দরকার তা হল অন্য প্রান্ত থেকে সমর্থন,” গাভাস্কার পূজারার সম্বন্ধে বলেছেন। 

close whatsapp