“আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি” – ফাইনালে ভারতকে দেখতে চান শোয়েব আখতার

আখতার বলেছেন সমগ্র বিশ্ব ভারত-পাকিস্তান ম্যাচের জন্য রুদ্ধশ্বাস অপেক্ষা করছে

Shoaib Akhtar
Shoaib Akhtar. (Photo Source: Instagram/Shoaib Akhtar)

১০ই নভেম্বর, বৃহস্পতিবার, ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২২-এর সেমি-ফাইনালের মুখোমুখি হওয়ার সময় ভারতের সৌভাগ্য কামনা করেছেন তারকা পেসার শোয়েব আখতার। মেন ইন ব্লু জিতলে এই সপ্তাহের শেষে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মোকাবিলা করবে। 

এদিকে, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে খেলা প্রথম সেমি-ফাইনালে ফর্মে থাকা নিউ জিল্যান্ড দলের বিপক্ষে তাদের দুর্দান্ত সাত উইকেটের জয়ের পরে পাকিস্তান ইতিমধ্যেই ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছে। এর আগে আখতার বলেছিলেন ভারত, পাকিস্তান দুই দলের পক্ষেই বৈশ্বিক ইভেন্টে বেশী দূর যাওয়া সম্ভব হবে না।

হিন্দুস্তান, আমরা মেলবোর্নে পৌঁছেছি: শোয়েব আখতার

“হিন্দুস্তান, আমরা মেলবোর্নে পৌঁছেছি। আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি। আমি তোমাদের শুভকামনা জানাই যেন ইংল্যান্ডকে পরাজিত করে মেলবোর্নে পৌঁছাও। মেলবোর্নেই আমরা ১৯৯২ সালের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়েছিলাম। এখন ২০২২। বছর ভিন্ন কিন্তু সংখ্যা একই। আমি ভারত-পাকিস্তান ফাইনাল চাই। আসুন আরও একবার খেলি। আমাদের একটি ম্যাচ দরকার। সমগ্র বিশ্ব রুদ্ধশ্বাস নিয়ে অপেক্ষা করছে,” আখতার তাঁর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিওতে বলেছেন।

ইংল্যান্ড জিতলে, তা হবে ১৯৯২ সালের বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি যেখানে ইমরান খানের নেতৃত্বাধীন দল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ট্রফি তুলেছিল। দ্বিতীয় সেমি-ফাইনালে ভারত যদি জেতে তবে এটি হবে এই দুই দলের মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল ম্যাচ। ২০০৭ সালে উদ্বোধনী সংস্করণের ফাইনালেও চিরপ্রতিদ্বন্দ্বীরা মুখোমুখি হয়েছিল যেখানে মেন ইন ব্লু পাকিস্তানকে পাঁচ রানে পরাজিত করেছিল।

এই দুই দল শেষবার আইসিসি টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেখানে মেন ইন গ্রীন ভারতীয় দলকে একতরফা প্রতিযোগিতায় ১৮০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছিল। ইউনিস খানের নেতৃত্বে লর্ড’সে ২০০৯ সালে, টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সংস্করণে, পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। এই নিয়ে তৃতীয়বারের জন্য টি-২০ বিশ্বকাপের ফাইনাল খেলবে পাকিস্তান।

close whatsapp