গুজরাট টাইটান্স প্লেঅফসে খেলার যোগ্যতা অর্জন করার পর একটি আবেগঘন পোস্ট করলেন মহম্মদ শামি
আপডেট করা - May 16, 2023 7:59 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৬২ তম ম্যাচে এডেন মার্করামের নেতৃত্বাধীন দল সানরাইজার্স হায়দ্রাবাদকে (এসআরএইচ) ৩৪ রানে পরাজিত করার মাধ্যমে প্লেঅফসে খেলার যোগ্যতা অর্জন করেছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল গুজরাট টাইটান্স। এই নিয়ে টানা দুবছর প্ৰথম দল হিসেবে হিসেবে প্লেঅফসে খেলার যোগ্যতা অর্জন করল জিটি।
এই ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন গুজরাট টাইটান্সের অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। তিনি পাওয়ারপ্লেতে সানরাইজার্স হায়দ্রাবাদের টপ অর্ডারের ব্যাটারদের ধরাশায়ী করেন। তিনি পাওয়ারপ্লেতে আনমোলপ্রীত সিং, রাহুল ত্রিপাঠি এবং এডেন মার্করামকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। এরপর তিনি পিচে সেট থাকা ব্যাটার হেনরিখ ক্লাসেনকে আউট করেন। তিনি এই ৪টি উইকেটের বিনিময়ে ৪ ওভারে মাত্র ২০ রান দেন। তিনি এই মরসুমে এখনও পর্যন্ত ১৩টি ম্যাচ খেলে ২৩টি উইকেট নিয়েছেন এবং তার সেরা বোলিং পরিসংখ্যান হল ৪/১১। এই মুহূর্তে পার্পেল ক্যাপের তালিকায় তিনি প্ৰথম স্থানে রয়েছেন।
দ্বিতীয় স্থানে রয়েছেন তার সতীর্থ রশিদ খান। তিনিও ১৩টি ম্যাচ খেলে ২৩টি উইকেট নিয়েছেন। তার থেকে শামির ইকোনমি রেট ভালো হওয়ায় তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। তার সেরা বোলিং পরিসংখ্যান হল ৪/৩০।
সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে গুজরাট টাইটান্সের জয়ের পর মহম্মদ শামি নিজের টুইটার হ্যান্ডেলে একটি আবেগঘন পোস্ট করেছেন। তিনি ক্যাপশন সহ রশিদ খানের সাথে একটি ছবি পোস্ট করেছেন।
মহম্মদ শামি পোস্টটির ক্যাপশন দিয়েছেন, “পাল পাল পার্পেল! এক এবং একমাত্র রশিদ খানের সাথে। সত্যিকারের সঙ্গী, প্রকৃত ভাইদের ছাড়া একটি যাত্রা কখনই সম্পূর্ণ হয় না। আমি ভাগ্যবান যে আমার জীবনে এরকম ২৫ জন এবং আরও অনেকে আছে। একটি দুর্দান্ত দলের সাথে (প্লেঅফসে খেলার) যোগ্যতা অর্জনের করলাম। প্লেঅফস আভা দে!”
Pal pal purple! With the one and only Rashid Khan .A journey is never complete without true companions, real brothers. I am lucky to have 25 and more. Here’s to qualifying with a wonderful team. Playoffs Aava De! pic.twitter.com/4lE8rbUUZO
— 𝕸𝖔𝖍𝖆𝖒𝖒𝖆𝖉 𝖘𝖍𝖆𝖒𝖎 (@MdShami11) May 15, 2023
নিজেদের পরবর্তী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে গুজরাট টাইটান্স
২১শে মে, রবিবার, ফাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিরুদ্ধে খেলতে নামবে গুজরাট টাইটান্স। এটি হল এই মরসুমের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ।
ফাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন দল এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলে ৬টি ম্যাচে জয় পেয়েছে। তাদের নেট রান রেট হল +০.১৬৬। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় তারা পঞ্চম স্থানে রয়েছে। শেষমেশ কোন চারটি দল প্লেঅফসে যায় সেটাই এখন দেখার বিষয়।