গুজরাতে তাঁর সাফল্যের পিছনে প্রধান কারিগড় আশিস নেহেরা, ফাইনালে নামার আগেই জানালেন হার্দিক
আপডেট করা - May 29, 2022 4:54 pm

আইপিএলের ফাইনালে নামার আগে গুজরাত টাইটান্স কোচ আশিস নেহেরার প্রশংসায় হার্দিক পান্ডিয়া। এবারের আইপিএলে অধিনায়ক এবং ক্রিকেটার হিসাবে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন হার্দিক পান্ডিয়া। ফাইনালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামার আগে সেই সমস্ত কৃতিত্ব কোচ আশি নেহেরাকেই দিচ্ছেন তিনি। তাঁর ভিতরের দক্ষতাকে নেহেরাই বাইরে আনতে সাহায্য করছেন বলে জানিয়েছেন হার্দিক পান্ডিয়া। আইপিএলের অভিষেকেই গুজরাত টাইটান্সকে হার্দিক পান্ডিয়া চ্যাম্পিয়নের ট্রফি এনে দিতে পারে কিনা সে তো সময়ই বলবে।
এবারের আইপিএল শুরু থেকেই চমকের চমক । মেগা নিলামের আগেই হার্দিক পান্ডিয়াকে ১৫ কোটি টাকা দিয়ে দলে তুলে নিয়েছিল গুজরাত টাইটান্স। শুধু তাই নয় তাঁকে অধিনায়ক হিসাবেও বেছে নিয়েছিল গুজরাত টাইটান্স। সেই সিদ্ধান্ত যে একেবারে সঠিক ছিল তা এবারের ফাইনালে নামার পর থেকেই সকলকে বুঝিয়ে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। আইপিএলের অভিষেকেই গুজরাত টাইটান্সকে ফাইনাে পৌঁছে দিয়েছেন। চ্যাম্পিয়ন হওয়া থেকে এখন আর এক ধাপ দূরে দাঁড়িয়ে রয়েছে গুজরাত টাইটান্স।
সেই মঞ্চে নামার আগেই খানিকটা আবেগপ্রবন হার্দিক। এবারের আইপিএল শুরু হওয়ার তাঁর পারফরম্যান্স নিয়ে অনেকেই নানান কথা বলেছিলেন। কিন্ত মরসুম শুরুর আগে থেকেই হার্দিক সবসময় পাশে পেয়েছিলেন আশিস নেহেরাকে। যে কথা নেহেরা নিজেও বারবার বলেছিলেন। হার্দিকের ওপর তাদের ভরসা যে কতটা রয়েছে, তাও বলতকে দ্বিধা করেননি আশিস নেহেরা। সেই আশিস নেহেরাই যে এবারে হার্দিকের এমন সাফল্যের পিছনে প্রধান কারগড়ি তা আর গোপন করলেন না হার্দিক পান্ডিয়া।
অধিনায়ক হিসাবে এবারই আইপিএলের মঞ্চে অভিষেক হার্দিক পান্ডিয়ার
টাইমস অব ইন্ডিয়াতে দেওয়া এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, “সই করার আগে আমি আর আমার দাদা দুজনেই নানান বিষয় নিয়ে আলোচনা করছিলাম। সেখানেই আমি বলেছিলাম যে আশিস নেহেরা এমন একজন লোক যিনি আমাকে একেবারে সঠিকভাবে বুঝতে পারেন এবং আমার ভিতর থেকে খেলাটা বের করে নিয়ে আসেন। আর সেই কারণেই তাঁর সঙ্গে কাটানো সময় আমি সবসময় উপভোগ করি এবং সবসময়ই আমরা বেশ মজাতেই থাকি”।
এবারের আইপিএলে এখনও পর্যন্ত গুজরাত টাইটান্সের হয়ে সর্বোচ্চ রান রয়েছে হার্দিক পান্ডিয়ার। ১৪টি ম্যাচ খেলে হার্দিক পান্ডিয়ার রান রয়েছে ৪৫৩। শুধু তাই নয় বল হাতেও হার্দিকের ঝুলিতে রয়েছে উইকেট। তিনি পেয়েছেন পাঁচটি উইকেট। শেষম্যাচে এই রাজস্থানের বিরুদ্ধেই মিলারের সঙ্গে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি।
ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসকে হারিয়েই এবারের আইপিএলে ফাইনালে পৌঁছেছিল গুজরাত টাইটান্স। ফাইনালে আবারও সেই রাজস্থান রয়্যালসই তাদের প্রতিপক্ষ। এবারের আইপিএলে এখনও পর্যন্ত জয়ের পরিসংখ্যানে রাজস্থান রয়্যালসের থেকে এগিয়ে রয়েছে গুজরাত টাইটান্স। ফাইনালে তাদেরকেই হারিয়ে জয়ের হ্যাটট্রিক গুজরাত করতে পারে কিনা সেটাই এখন দেখার।