“একটি সুযোগ পাওয়ার জন্য গত পাঁচ বছর ধরে অপেক্ষা করছিলাম” – ম্যাচ-জেতানো ৪২* করার পর রিঙ্কু সিং

২৩ বলে ৪২ রানের একটি ম্যাচ জেতানো অপরাজিত ইনিংস খেলেন রিঙ্কু

Kolkata Knight Riders vs Rajasthan Royals
Rinku Singh and Nitish Rana. (Photo Source: IPL/BCCI)

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসকে পরাজিত করে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাদের পাঁচ ম্যাচের হারের ধারাকে অবশেষে সোমবার (2 মে) থামিয়ে আবার জয়ের রাস্তায় ফেরে। এটি তাদের জন্য একটি আরামদায়ক জয় ছিল না এবং ১৫৩ রান তাড়া করতে গিয়ে প্রায় হেরে বসেছিল। কিন্তু রিঙ্কু সিং এবং নীতীশ রানা দুর্দান্তভাবে ব্যাটিং করে চলতি মরসুমে কেকেআরের চতুর্থ জয় অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। 

রিংকু মাত্র ২৩ বলে ছয়টি চার ও একটি ছক্কায় অপরাজিত ৪২ রান করেন। তাঁর ইনিংসে যে বিষয়টি নজর কেড়েছিল তা হল তাঁর ধৈর্য। তিনি সামলে না খেললে এই ম্যাচটি জেতা নিয়েও কেকেআরকে অনেক কালঘাম ছোটাতে হত। তাঁর প্রিয় বন্ধু রানার সঙ্গে পার্টনারশিপে রিঙ্কু আধিপত্য বিস্তার করেন এবং নিশ্চিত করেন যে তাঁর দল পাঁচ বল বাকি থাকতে সাত উইকেটে খেলা জেতে।

ম্যাচের পরে কথা বলতে গিয়ে, রিঙ্কু সিং তাঁর লড়াই এবং চোটের কারণে সমস্যার কথা তুলে ধরেন। আইপিএলের মতো একটি টুর্নামেন্টে প্রভাব ফেলতে নিয়মিত সুযোগের জন্য তাঁকে কীভাবে অপেক্ষা করতে হয়েছিল তাও তিনি উল্লেখ করেছেন। ২০১৮ সালে অভিষেক হওয়া সত্ত্বেও তিনি সোমবার (২রা মে) কেবলমাত্র তাঁর ১৩তম আইপিএল ম্যাচ খেললেন। এই তথ্য থেকেই বোঝা যায় তাঁর সুযোগের অভাব সম্পর্কে।

“আলিগড় থেকে অনেক খেলোয়াড় রঞ্জি খেলেছে, কিন্তু আমিই প্রথম আইপিএল খেলছি। এটি একটি বড় লিগ এবং অবশ্যই অনেক চাপ রয়েছে। আমি একটি সুযোগ পাওয়ার জন্য গত পাঁচ বছর ধরে অপেক্ষা করছিলাম,” ম্যাচ-পরবর্তী উপস্থাপনা অনুষ্ঠানে তিনি বলেছিলেন।

কোচ ও রানার কথায় উদ্দীপ্ত হন রিঙ্কু সিং

রিঙ্কু সিং খুব জটিল সময়ে ব্যাট করতে নেমেছিলেন যখন কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ার আউট হন এবং ম্যাচ জেতার জন্য তখনও ৬১ রান বাকি। রয়্যালসের বোলারদের আক্রমণ করার আগে তিনি ইনিংসের প্রথম দিকে সময় নিয়েছিলেন। একপর্যায়ে, নাইট রাইডার্সের জয়ের সম্ভাবনা কিছুটা অন্ধকারাচ্ছন্ন দেখাচ্ছিল কিন্তু রিঙ্কু বুদ্ধিদীপ্ত ব্যাটিং করেন। তিনি বলেছেন মাঠে নীতীশ এবং স্ট্র্যাটেজিত টাইম আউটের সময় প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম তাঁকে আত্মবিশ্বাস দিয়েছিলেন।

“আমি খুব কঠোর পরিশ্রম করেছি, চোট থেকে ফিরে এসেছি এবং ঘরোয়া সার্কিটেও ভালো করেছি। আমি যখন ব্যাটিং করছিলাম, ভাইয়া (রানা) এবং বাজ (ম্যাককালাম) আমাকে শেষ পর্যন্ত থাকতে বলেছিল এবং ম্যাচ শেষ করে আসতে বলেছিল,” যোগ করেছেন রিঙ্কু।

close whatsapp