আইপিএলে নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন হর্ষল পটেল

Harshal Patel
Harshal Patel. (Photo Source: IPL/BCCI)

চলতি আআইপিএলে নিজের বোলিং পারফরম্যান্স নিয়ে খুশি নন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অন্যতম তারকা পেসার হর্ষল পটেল। ২০২১ সালে আইপিএলের মঞ্চে তাঁর অসাধারণ উথ্থান হলেও, এবারের আইপিেলে এখনও পর্যন্ত সেই পারফরম্যান্স দেখাতে পারেননি এই তারকা ক্রিকেটার। বরং প্রতি ম্যাচেই বেশ কিছু বাড়তি রান দিতে দেখা গিয়েছে হর্ষল পটেলকে। আর সেই পারফরম্যান্সে যে হর্ষল পটেল নিজেও খুশি নন, সেই কথা বলতেও দ্বিধা করেননি এই তারকা পেসার।

শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স েবেঙ্গালুরু। সেখানে বিরাট রান করেতিল কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচেও যে হর্ষল পটেল ভাল পারফরকম্যান্স েকরতে পােরেননি তা বলার অপেক্ষা রাখে না। শুধুমাত্র তাই নয়,. গত দুই মরসুমের মতো এবার সেভাবে উইকেট তুলতেও ব্য্রথ হেয়েছিলেন হর্ষল পটেল। এখনও প্রযন্ত আইপিএলে আটটি ম্যাচ খেলেছেন এই তারকা পেসার। সেখানেই মাত্র ১০য়ি উইকেট তুলতে পেরেছেন তিনি। সেইসঙ্গে এবার তাঁর ইকনমি রেট রয়েছে ৯.৯৪। আর সেটা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও যে খুব একটা বহেশী স্বস্তিতে নেই তা বলাই বাহুল্য।

চলতি আইপিএলে ৮টি ম্যাচে ১০ টি উইকেট তুলতে পেরেছেন হর্ষল পটেল

এদিন লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নেমেছে রয়্যাল ্চযালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচেও প্রথম একাদশে রাখা হয়নি হর্ষল পটেলকে । তেবে মনে করা হচ্ছে ইমপ্যাক্ট ক্রিকেটার হিসাবে তাঁকে দলে নেওয়া হতে পারে। েতবে নিজের পারফর্মযান্স নিয়ে কিন্তু হর্ষল পটেল একেবারেই স্বস্তি পাচ্ছেন না। কার্যত নিজের পারফরম্যান্স নিয়ে খানিকটা অসন্তুষ্টই রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই তারকা পেসার।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “এই মুহূর্তে আইপিএলে আমি ১০টি উইকেট তুলে নিয়েছি। কিন্তু  নিজের বোলিং পারফরম্যান্স নিয়ে সেভাবে খুশি হতে পারছি না আমি। এখনও বেশ কয়েকটা জায়গা রয়েছে, যেখানে কিছু জিনিস ঠিক করার প্রয়োজন রয়েছে। সেই দিকেই বাড়তি নজদর দিতে হবে আমায়। অবস্যই প্রতি ম্যাচের শেষে নিজের পারফর্ম্যান্স নিয়ে আত্মবিশ্লেষণ করে থাকি। আমার মনে হচ্ছে এবার মিও অনেক বেশী রান দিচ্ছি। সেই জিনিসগুলোকেই ঠিক করতে হবে আমায়”।

২০২১ সালে াইপিএলের ম়ঞ্চে উথ্থান  হর্ষল পটেলের। সেই থেকেই রয়্যাল চ্যালে়্জার্স বেঙ্গালুরুর হয়ে যাত্রা শুরু হয়েছে তাঁর। এবারও যে বোলিংয়ে তাঁর ওপরই অনেকটা নির্ভরশীল ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তা বলার অপেক্ষা রাখে না।  কিন্তু সেই পারফরম্যান্স এখনও পর্যন্ত দেখাতে পারেননি তিনি।

close whatsapp